ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্যের ওপর নির্ভরশীল নয়

ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্যের ওপর নির্ভরশীল নয়

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে ভারত তার অবস্থান পরিষ্কার করেছে। নয়াদিল্লি বলছে, দুই দেশের সম্পর্ক এমন এক জায়গায় দাঁড়িয়ে, যা অন্য কোন দেশের সাথে বাংলাদেশের সম্পর্কের ওপর নির্ভর করে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানান। তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায়, যা দুই দেশের জনগণের […]

জামালপুরে গ্যাসকূপ খনন শুরু, দিনে আসবে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস

জামালপুরে গ্যাসকূপ খনন শুরু, দিনে আসবে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস

জামালপুরের মাদারগঞ্জে নতুন গ্যাসকূপ খনন কার্যক্রম শুরু হয়েছে। বাপেক্সের তথ্য অনুযায়ী, প্রতিদিন এই কূপ থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের আশা করা হচ্ছে। আজ শুক্রবার ২৪ জানুয়ারি মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম কূপ খননের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ১৬৮ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পে বাপেক্সের ২২০ জন প্রকৌশলী ও শ্রমিক […]

ব্রহ্মপুত্রে বাঁধ নিয়ে চীন-ভারতের ‘পানি যুদ্ধ’

ব্রহ্মপুত্রে বাঁধ নিয়ে চীন-ভারতের ‘পানি যুদ্ধ’

ভারত ও চীনের মধ্যে ব্রহ্মপুত্র নদে বাঁধ নির্মাণ নিয়ে উত্তেজনা ক্রমশ বাড়ছে। অরুণাচল প্রদেশে সিয়াং নদীর ওপর ভারতের প্রস্তাবিত বাঁধ প্রকল্প নিয়ে স্থানীয়দের তীব্র বিরোধ এবং চীনের পরিকল্পিত মেদোগ কাউন্টি বাঁধ নিয়ে দুই দেশের সম্পর্ক আরও জটিল আকার ধারণ করছে। এই সংঘাত কেবল ভূরাজনৈতিক নয়, বরং এটি জলবায়ু, পরিবেশ এবং লাখ লাখ মানুষের জীবনযাত্রায় গুরুতর […]

সীমান্তে মাইন বিস্ফোরণে ছাত্রলীগ নেতাসহ ৩ বাংলাদেশি আহত

সীমান্তে মাইন বিস্ফোরণে ছাত্রলিগ নেতাসহ ৩ বাংলাদেশি আহত

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি এলাকায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগ নেতাসহ তিনজন বাংলাদেশি আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ফুলতলী সীমান্তে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন আলী হোছেন (৩৫), মো. আরিফ উল্লাহ (৩০) ও দৌছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ রাসেল (২৫)। স্থানীয়রা জানান, গরু আনতে গেলে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুঁতে রাখা মাইনে পা দিয়ে […]

বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা সহায়তা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা সহায়তা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়নে আরও ৩ কোটি মার্কিন ডলার অর্থায়ন করবে বিশ্বব্যাংক। এ অর্থ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬৭ কোটি ১৪ লাখ টাকার সমান (প্রতি ডলার ১২২ টাকা ৩৮ পয়সা ধরে)। পূর্বাঞ্চলে বিদ্যুৎ সংযোগ শক্তিশালী করতে এই অতিরিক্ত অর্থ বিনিয়োগ করা হবে। আজ বৃহস্পতিবার ২৩ জানুয়ারি রাজধানীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের মধ্যে […]

২৬ জানুয়ারি গুলশান-২ এড়ানোর অনুরোধ

২৬ জানুয়ারি গুলশান-২ এড়ানোর অনুরোধ

গুলশান-২ এলাকায় যানজট এড়াতে আগামী ২৬ জানুয়ারি এই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ঢাকা ম্যাস ট্রান্সজিট কোম্পানি লিমিটেড। এমআরটি লাইন-৫ (নর্দান রুট) প্রকল্পের আওতায় ওই দিন সকাল ৮টা থেকে গুলশান-২ (গোল চত্বর) মেট্রো স্টেশন এলাকায় পরিষেবা লাইন স্থানান্তরের কাজ চলবে। ফলে সেখানে যানজটের আশঙ্কা রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণ যেন পর্যাপ্ত সময় নিয়ে বের হন এবং […]

সীমান্তে কাঁটাতারের বেড়া ঠেকাতে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

সীমান্তে কাঁটাতারের বেড়া ঠেকাতে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ২১ জানুয়ারি বিকেল ৪টায় উঁচনা ঘোনাপাড়া সীমান্তে দুই দেশের ক্যাম্প কোম্পানি কমান্ডারদের মধ্যে এই বৈঠক হয়। জানা যায়, ভোরে বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তরে ২০ গজ জায়গাজুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে। বিষয়টি […]

বিমানে বোমা হামলার হুমকি: শাহজালাল বিমান বন্দরে সতর্কতা জারি

বিমানে বোমা হামলার হুমকি: শাহজালাল বিমান বন্দরে সতর্কতা জারি

ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে বোমা হামলার হুমকি নিয়ে চরম সতর্কতায় রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে এই হুমকি দেওয়া হয়, যা বিমান অবতরণের আগেই কর্তৃপক্ষের কানে পৌঁছে। আজ বুধবার ২২ জানুয়ারি সকাল ৯টা ৩৫ মিনিটে ফ্লাইটটি ঢাকায় নিরাপদে অবতরণ করে। এতে ২৫০ যাত্রী এবং ১৩ […]

জব্দ করা তিনটি জাহাজের মধ্যে দুটি জাহাজ মুক্তি দিল সন্ত্রাসী আরাকান আর্মি

জব্দ করা তিনটি জাহাজের মধ্যে দুটি জাহাজ মুক্তি দিল সন্ত্রাসী আরাকান আর্মি

মিয়ানমারের সন্ত্রাসী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি তাদের হেফাজতে থাকা তিনটি পণ্যবাহী জাহাজের মধ্যে দুটি ছেড়ে দিয়েছে। তবে এখনও একটি জাহাজ আটক রয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় নাফ নদীর জলসীমা থেকে ছাড়া পাওয়া জাহাজ দুটি টেকনাফ বন্দরে পৌঁছায় দুপুর ১২টায়। টেকনাফ স্থলবন্দরের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, দুটি জাহাজ এসেছে, বাকিটির বিষয়ে পরে জানানো যাবে। […]

বাংলাদেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার হাতছানি: রেমিট্যান্স ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি

বাংলাদেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার হাতছানি: রেমিট্যান্স ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি

দেশের অর্থনীতি এক সময় দুর্নীতি ও অনিয়মের কবলে পড়ে গভীর সংকটে নিমজ্জিত হয়েছিল। দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সূচকগুলো ছিল নিম্নমুখী। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দৃশ্যপট বদলাতে শুরু করেছে। প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের ভাবমর্যাদা বিশ্বদরবারে নতুন উচ্চতায় পৌঁছেছে। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে […]

সীমান্তে নিরাপত্তা বাড়াতে বিজিবিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস ব্যবহারের অনুমতি

সীমান্তে নিরাপত্তা বাড়াতে বিজিবিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস ব্যবহারের অনুমতি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা মোকাবিলায় সীমান্ত রক্ষায় নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। সীমান্ত নিরাপত্তা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। আজ সোমবার ২০ জানুয়ারি সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত এক বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠকের পর উপদেষ্টা বলেন, ‘সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে […]

বিদ্যুতের বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দিল আদানি গ্রুপ

বিদ্যুতের বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দিল আদানি গ্রুপ

বিদ্যুতের বকেয়া বিল পরিশোধে বাংলাদেশকে জুন পর্যন্ত সময় দিয়েছে ভারতের আদানি গ্রুপ। এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) রোববার চিঠি পাঠিয়েছে কোম্পানিটি। চিঠিতে বলা হয়, ৬ জানুয়ারি পর্যন্ত আদানির পাওনা দাঁড়িয়েছে ১০ হাজার ৩০৯ কোটি টাকা। জুনের মধ্যে বকেয়া পরিশোধ করলে বিলম্ব ফি মওকুফ করা হবে। ৯ জানুয়ারি আদানি ও পিডিবির মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত […]