জামালপুরের মাদারগঞ্জে নতুন গ্যাসকূপ খনন কার্যক্রম শুরু হয়েছে। বাপেক্সের তথ্য অনুযায়ী, প্রতিদিন এই কূপ থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের আশা করা হচ্ছে।

আজ শুক্রবার ২৪ জানুয়ারি মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম কূপ খননের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ১৬৮ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পে বাপেক্সের ২২০ জন প্রকৌশলী ও শ্রমিক কাজ করছেন।

কূপটি ৯০ দিনের মধ্যে ২,৮০০ মিটার গভীর পর্যন্ত খনন করা হবে। বাপেক্সের কর্মকর্তারা জানিয়েছেন, তিনটি জোনে গ্যাসের মজুদ পাওয়া যেতে পারে। উত্তোলিত গ্যাস জাতীয় গ্রিড এবং যমুনা ফার্টিলাইজার কারখানায় সরবরাহ করা হবে।

সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দেশের জ্বালানি চাহিদা পূরণে আগামী দুই বছরে ১০০টি নতুন গ্যাসকূপ খননের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পুরোনো ৩১টি কূপ সংস্কারের কাজও চলবে।

এ প্রকল্পের সফল বাস্তবায়ন দেশের অর্থনীতি ও শিল্পায়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *