প্রথমবারের মতো ভারত থেকে মসুর ডাল আমদানি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে মসুর ডাল আমদানি করা হয়েছে। গতকাল সোমবার ২৭ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে ৫ টন মসুর ডাল নিয়ে একটি ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। ডাল আমদানির সিএন্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনালের মালিক আখতার হোসেন জানান, ভারতীয় প্রতিষ্ঠান এমটিই এই ডাল রপ্তানি করেছে। ঢাকার এশিয়ান ট্রেড ইন্টারন্যাশনাল এটি আমদানি […]
র্যাব বিলুপ্তির আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) তাদের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তির সুপারিশ করেছে। সংস্থাটি বলছে, বাংলাদেশে নিরাপত্তা বাহিনীগুলোর সংস্কার অত্যন্ত জরুরি, বিশেষত তাদের রাজনৈতিক প্রভাবমুক্ত করা। তাদের মতে, র্যাব বিলুপ্ত না করলে ভবিষ্যতে এই বাহিনী অন্য কোনো সরকারের দমন-পীড়নের হাতিয়ার হয়ে উঠতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৪ সালে র্যাব গঠনের […]
ন্যায়বিচার নিশ্চিত করতে হাসিনাকে ফেরত পাঠাবে ভারত: আশাবাদ টবি ক্যাডম্যানের

বাংলাদেশের দেওয়া প্রত্যর্পণ চিঠির ভিত্তিতে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। টবি ক্যাডম্যান বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ প্রক্রিয়ায় ভারতকে আহ্বান জানিয়েছে। এটি ভারতের সিদ্ধান্ত, তারা ন্যায়বিচারের পক্ষে […]
বিশ্ব ইজতেমায় যানবাহন ও ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপির ১৩ নির্দেশনা

আগামী ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা-২০২৫। আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে দুই ধাপে—২ ফেব্রুয়ারি ও ৫ ফেব্রুয়ারি। এতে দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন। মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে ও ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ১৩ দফা নির্দেশনা দিয়েছে। ডিএমপির বিশেষ নির্দেশনা: ১. আখেরি মোনাজাতের দিন (২ ও ৫ ফেব্রুয়ারি) […]
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক হচ্ছে সাত কলেজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত সরকারি কলেজের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার বেলা ৩টায় সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে এক জরুরি সভা শেষে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সভাটি অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে। সভায় সাত কলেজের পৃথকীকরণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য […]
ইসলামি মূল্যবোধ রক্ষা ও ফ্যাসিবাদ প্রতিরোধে বিএনপি-ইসলামি আন্দোলনের ঐক্যমত্য

ইসলামি শরিয়াবিরোধী সিদ্ধান্ত না নেওয়া এবং ইসলামবিরোধী বক্তব্য পরিহারসহ ১০ দফা বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে বিএনপি ও ইসলামি আন্দোলন বাংলাদেশ। সোমবার দুপুরে রাজধানীর পল্টনে ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দেড় ঘণ্টাব্যাপী এক বৈঠকে এই ঐকমত্য গড়ে ওঠে। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি নিশ্চিত করেন। ঐকমত্যের মূল বিষয়গুলো: ১. জাতীয় ঐক্য প্রতিষ্ঠা: আধিপত্যবাদ, […]
বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনার ঘোষণা করেছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন। দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্দেশ্যে নেওয়া এই উদ্যোগে ভ্রমণ, বাণিজ্য ও পর্যটনের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। আজ রোববার ২৬ জানুয়ারি পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। শনিবার পেশোয়ারে একটি […]
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহতের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে হাবিল আলী নামে এক কৃষক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার ভোরে গমের জমিতে পানি দেওয়ার সময় এ ঘটনা ঘটে বলে দাবি করেন তার ভাই জামাল আলী। স্থানীয় ওয়ার্ড সদস্য কাসেদ আলী জানান, ভোরে হাবিল আলী গুলিবিদ্ধ হন এবং পরে স্বজনরা তাকে উদ্ধার করেন। এ সময় কয়েক রাউন্ড […]
গোপালগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের ওপর ছাত্রলীগের হামলা

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার ২৫ জানুয়ারি দুপুরে ক্যাম্পাসে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আন্দোলনের সমন্বয়ক ওমর শরীফ। প্রত্যক্ষদর্শীরা জানান, ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম সোহাগ পরীক্ষা শেষ করে বের হওয়ার সময় বৈষম্যবিরোধী আন্দোলনের […]
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের গ্যাস চুক্তি: ট্রাম্পের অভিষেকের পর সবচেয়ে বড় উদ্যোগ

মার্কিন যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহকারী প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে বাংলাদেশ একটি নন-বাইন্ডিং চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি বাংলাদেশে বছরে ৫ মিলিয়ন মেট্রিক টন তরল গ্যাস সরবরাহ করবে। গতকাল শুক্রবার ২৪ জানুয়ারি প্রতিষ্ঠানটি এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। ট্রাম্প প্রশাসনের বৃহত্তম চুক্তি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর এটি যুক্তরাষ্ট্রের […]
বিএনপির বক্তব্যে আওয়ামী লীগের সুর দেখছেন উপদেষ্টা নাহিদ

বিএনপির নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবি নিয়ে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বিএনপির ‘কথার টোন’ আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে। গতকাল শুক্রবার ২৪ জানুয়ারি) বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার নিরপেক্ষতা নিশ্চিত না করতে পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। তার এই […]
বাংলাদেশে জলবায়ু সংকটে ৩ কোটি ৩০ লাখ শিশু ক্ষতিগ্রস্ত: ইউনিসেফ

২০২৪ সালে চরম আবহাওয়ার কারণে বাংলাদেশে ৩ কোটি ৩০ লাখ শিশুর শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। ইউনিসেফের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ‘লার্নিং ইন্টারাপটেড: গ্লোবাল স্ন্যাপশট অব ক্লাইমেট-রিলেটেড স্কুল ডিসরাপশন ইন ২০২৪’ শীর্ষক এই প্রতিবেদনটি শুক্রবার প্রকাশ করা হয়। এটি প্রথমবারের মতো এমন একটি সমীক্ষা চালিয়েছে ইউনিসেফ। এতে দেখা গেছে, তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়, বন্যা এবং অন্যান্য […]
