ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে মসুর ডাল আমদানি করা হয়েছে। গতকাল সোমবার ২৭ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে ৫ টন মসুর ডাল নিয়ে একটি ট্রাক বাংলাদেশে প্রবেশ করে।

ডাল আমদানির সিএন্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনালের মালিক আখতার হোসেন জানান, ভারতীয় প্রতিষ্ঠান এমটিই এই ডাল রপ্তানি করেছে। ঢাকার এশিয়ান ট্রেড ইন্টারন্যাশনাল এটি আমদানি করেছে।

স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানির সব প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়েছে। প্রতিটি টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯০০ ডলার।

এই আমদানির মাধ্যমে আখাউড়া স্থলবন্দরের বাণিজ্য কার্যক্রমে নতুন মাত্রা যোগ হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *