লিবিয়া উপকূল থেকে ২০ বাংলাদেশির লাশ উদ্ধার

লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলে ২০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা সবাই বাংলাদেশি নাগরিক। গতকাল শনিবার ১ ফেব্রুয়ারি রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ব্রেগা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে আজদাদিয়া এলাকায় লাশগুলো পাওয়া গেছে। মরদেহগুলো প্রায় গলিত অবস্থায় থাকায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সঙ্গে কোনো ভ্রমণ […]
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। রোববার ২ ফেব্রুয়ারি সকাল ৯টা ১ মিনিটে মোনাজাত পরিচালনা করছেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি মাওলানা জুবায়ের আহমেদ। এর আগে ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হক হেদায়েতি বয়ান দেন। পরে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা নসিহতমূলক কথা বলেন। মোনাজাতে অংশ নিতে দেশ-বিদেশের লাখো মুসল্লি ইজতেমা […]
সংখ্যালঘুদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থার দাবি হিন্দু মহাজোটের

জাতীয় সংসদসহ সব নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচনব্যবস্থার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সংগঠনটি জানিয়েছে, এ দাবি না মানা হলে তারা কোনো নির্বাচনে অংশ নেবে না এবং ভোটকেন্দ্রেও যাবে না। আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা। লিখিত বক্তব্যে নির্বাহী সভাপতি প্রদীপ কুমার […]
বাংলাদেশ-পাকিস্তানে সামরিক হস্তক্ষেপের আহ্বান নবী অবমাননাকারী পুরোহিতের

ভারতের উত্তর প্রদেশের নবী অবমাননাকারী বিতর্কিত হিন্দু পুরোহিত ইয়াতি নরসিংহানন্দ আবারও আলোচনায়। এবার সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রক্ত দিয়ে লেখা এক উস্কানীমূলক চিঠি পাঠিয়েছে। তার দাবি, বাংলাদেশ ও পাকিস্তানের হিন্দুদের রক্ষার জন্য সামরিক হস্তক্ষেপ করা উচিত ভারতের। বৃহস্পতিবার উত্তর প্রদেশের শ্রী দুধেশ্বরনাথ মঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নরসিংহানন্দ। তিনি জানান, তার রক্ত দিয়ে লেখা […]
গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেসে আ’লীগের হামলা, আহত ৮

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের মেসে স্থানীয় আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। গতকল বৃহস্পতিবার ৩০ জানুয়ারি রাত ৯টার দিকে শহরের পাচুরিয়ায় এ হামলা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, ১০-১৫ জন যুবক মেসে ঢুকে শিক্ষার্থীদের ‘সমন্বয়ক’ বলে গালিগালাজ করেন এবং লোহার পাইপ দিয়ে মারধর করেন। এতে অন্তত ৮ শিক্ষার্থী আহত […]
এস আলম পরিবারের ৩৬৮ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ

বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার পরিবারের নামে থাকা ৩৬৮ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ৩০ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। দুদকের উপপরিচালক আবু সাইদ সম্পদ জব্দের এই আবেদন করেন, যা […]
বাংলাদেশের নতুন রপ্তানি রুট, মহা বিপাকে ভারত

বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানির পথ বদলেছে। ভারতের বিমানবন্দর ও নৌবন্দর এড়িয়ে এখন মালদ্বীপের মাধ্যমে গার্মেন্টস পণ্য বিশ্ববাজারে পাঠাচ্ছে। এর ফলে ভারতের বন্দরগুলো বড় ধরনের রাজস্ব হারাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ভারতীয় কর্মকর্তারা। ভারতীয় সংবাদমাধ্যম লাইভমিন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, আগে বাংলাদেশের তৈরি পোশাক ভারতের বিমান ও নৌবন্দর হয়ে রপ্তানি হতো। কিন্তু এখন মালদ্বীপ হয়ে নতুন রুট ব্যবহার […]
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি হাসনাত আব্দুল্লাহর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন। পাশাপাশি দলটির নেতাকর্মীদের দ্রুত বিচার কার্যকরের আহ্বানও জানান তিনি। গতকাল বুধবার ২৯ জানুয়ারি রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি তোলেন। হাসনাতের বক্তব্য, ৫ আগস্টের গণ-অভ্যুত্থান সফল না হলে আওয়ামী লীগ বিপ্লবীদের দমন করতে কঠোর পদক্ষেপ নিত। তার দাবি, সরকার […]
ভারতকে কোনো ছাড় নয়: বিজিবি মহাপরিচালক

সীমান্তসহ কোনো বিষয়েই ভারতকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি। আজ বুধবার ২৯ জানুয়ারি সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন সামনে রেখে এই বক্তব্য দেন তিনি। বিজিবি প্রধান বলেন, ভারতের […]
অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের আন্দোলনের ঘোষণা

সাবেক ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে ফেব্রুয়ারিতে বড় ধরনের আন্দোলনের ঘোষণা দিয়েছে। দলটি আগামী ১৬ ফেব্রুয়ারি দেশব্যাপী অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। গতকাল মঙ্গলবার ২৮ জানুয়ারি রাতে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এক ঘোষণায় এই কর্মসূচির কথা জানানো হয়। ধাপে ধাপে আন্দোলনের পরিকল্পনা আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১. […]
রেল কর্মকর্তা-কর্মচারীদের ধর্মঘট প্রত্যাহার

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছে। মঙ্গলবার গভীর রাতে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধার দাবিতে সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতিতে যান রেলের কর্মকর্তা ও কর্মচারীরা। এতে দেশজুড়ে ট্রেন চলাচল বন্ধ […]
রানিং স্টাফদের কর্মবিরতি: সারা দেশে ট্রেন চলাচল বন্ধ

মূল বেতনের সঙ্গে মাইলেজ বা রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে কর্মবিরতিতে গেছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। আজ মঙ্গলবার ২৮ জানুয়ারি রাত ১২টার পর থেকে এ কর্মসূচি শুরু হয়। রানিং স্টাফদের মধ্যে ট্রেনচালক, গার্ড এবং টিকিট চেকাররা রয়েছেন। কর্মবিরতির কারণে প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছাড়েনি। রানিং স্টাফদের সংগঠনের সাধারণ সম্পাদক […]
