স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র-জনতার বিপ্লবী প্রতিরোধ

বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে আরেকটি নতুন অধ্যায় যুক্ত হলো। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতা আবারও রাস্তায় নেমেছে। জনগণের টাকায় গড়া শাসকগোষ্ঠীর বিলাসী আস্তানাগুলো তারা প্রতীকী প্রতিরোধের মাধ্যমে ধ্বংস করছে। গতকালের পর আজ বৃহস্পতিবার সকালেও ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার কাজ চলতে দেখা গেছে। সকাল সাড়ে সাতটার দিকে ভারী যন্ত্র দিয়ে বাড়ির বিভিন্ন অংশ […]
ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের পর আগুন

ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনে ব্যাপক ভাঙচুরের পর আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্রজনতা। আজ বুধবার ৫ ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকেই সেখানে বিক্ষোভকারীরা জড়ো হতে থাকেন। রাত ৮টার দিকে তারা বাড়িতে প্রবেশ করেন এবং ভাঙচুর চালান। এরপর দ্বিতীয় তলার একাংশে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘জনে জনে খবর দে, মুজিববাদের […]
সাপাহার সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্ত থেকে সিরাজুল ইসলাম (৪২) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তিনি উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের ওসমান আলীর ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার রাতে কয়েকজন বাংলাদেশি গরু আনতে সীমান্ত পেরিয়ে ভারতে যান। পরে রাত ৩টার দিকে তারা ফিরে আসার সময় ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার নাইরকুড়ি বিএসএফ ক্যাম্পের […]
বিবিসি বাংলার বিরুদ্ধে শেখ হাসিনার প্রতি পক্ষপাতের অভিযোগ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বিবিসি বাংলার প্রতিবেদনের সমালোচনা করেছেন। আজ বুধবার ৫ ফেব্রুয়ারি সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি এই মন্তব্য করেন। শফিকুল আলম লিখেছেন, বিবিসি বাংলা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। তিনি অভিযোগ করেন, সংবাদমাধ্যমটি হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার প্রেক্ষাপট উপেক্ষা করে শুধু তার […]
বাংলাদেশ ব্যাংকে তিন শতাধিক গোপন লকারের সন্ধান!

বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে তিন শতাধিক গোপন লকারের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব লকারের বেশিরভাগই বর্তমান ও সাবেক ঊর্ধ্বতন ব্যাংক কর্মকর্তাদের বলে জানা গেছে। আদালতের অনুমতি পাওয়ার পর শিগগিরই অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে দুদক। দুদকের অনুসন্ধানে জানা গেছে, এসব লকারে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সম্পদ থাকতে পারে। এর আগে সাবেক ডেপুটি গভর্নর […]
বাংলাদেশে পাঁচ লাখ অবৈধ বিদেশির অবস্থান, সবচেয়ে বেশি ভারতীয় নাগরিক

ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও প্রায় পাঁচ লাখ বিদেশি নাগরিক এখনো বাংলাদেশে অবস্থান করছেন। সরকারের কাছে থাকা তথ্য অনুযায়ী, অবৈধভাবে বসবাসরত এসব বিদেশির মধ্যে ভারতীয় নাগরিকের সংখ্যা সবচেয়ে বেশি। এমনকি এদের মধ্যে অনেকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। ফলে বিষয়টি নিয়ন্ত্রণে আনতে সরকার ১১ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশে অবস্থানরত অবৈধ […]
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। আজ সোমবার ৩ ফেব্রুয়ারি ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে রোববার ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম ধাপ শেষ হয়। ওই ধাপে অংশ নেওয়া মুসল্লিরা ময়দান ছাড়ার পরপরই নতুন মুসল্লিরা আসতে শুরু করেন। তাবলিগ জামাতের নেজামি শুরার মিডিয়া […]
তিতুমীর কলেজ শিক্ষার্থীদের ‘শাটডাউন’, ১১ ঘণ্টা সড়ক অবরোধ

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা আজ সোমবার থেকে সব ধরনের ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন। পাশাপাশি সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত আমতলী, মহাখালী ও গুলশান লিংক রোড অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল রোববার রাত ১১টার দিকে ‘তিতুমীর ঐক্য’ সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। শিক্ষার্থীরা জানান, […]
ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল ১৬,৪০০ টন চাল

উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আমদানি করা ১৬ হাজার ৪০০ টন চাল নিয়ে দুটি জাহাজ মোংলা বন্দরে এসে পৌঁছেছে। এর মধ্যে ভারতের ধামরা বন্দর থেকে আসা পানামার পতাকাবাহী ‘বিএমসি আলফা’ জাহাজ ৭ হাজার ৭০০ টন চাল এনেছে। আর থাইল্যান্ডের পতাকাবাহী ‘এমভি সি ফরেস্ট’ জাহাজে এসেছে ৮ হাজার ৭০০ টন চাল। গতকাল শনিবার রাতে জাহাজ দুটি মোংলা […]
সাত মাসে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ১৬ বিলিয়ন ডলার

প্রবাসীদের পাঠানো অর্থে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হচ্ছে। চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) দেশে মোট ১,৫৯৬ কোটি ১৮ লাখ (১৫.৯৬ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে জানানো হয়েছে, সদ্য সমাপ্ত জানুয়ারি মাসে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন, যা আগের বছরের জানুয়ারির তুলনায় বেশি। ২০২৪ সালের […]
২৪ ঘণ্টার মধ্যে আ. লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের আলটিমেটাম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। একই সঙ্গে সংগঠনটি একটি জাতীয় সরকার গঠন, আওয়ামী লীগের সহযোগীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। আজ রোববার ২ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি বিন ইয়ামিন মোল্লা এসব দাবি তুলে […]
রমজানে দ্রব্যমূল্য বাড়বে না: বাণিজ্য উপদেষ্টা

দেশে পর্যাপ্ত আমদানি ও মজুত থাকায় আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আজ রবিবার রাজধানীর একটি হোটেলে ‘খাদ্যপণ্যের যৌক্তিক দাম ও বাজার তত্ত্বাবধানের কৌশল’ শীর্ষক নীতি সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি জানান, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। তবে অতীতের সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়ায় […]
