জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার ২১ জানুয়ারি বিকেল ৪টায় উঁচনা ঘোনাপাড়া সীমান্তে দুই দেশের ক্যাম্প কোম্পানি কমান্ডারদের মধ্যে এই বৈঠক হয়।

জানা যায়, ভোরে বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তরে ২০ গজ জায়গাজুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে। বিষয়টি জানার পর বিজিবি ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়।

বৈঠকে বিএসএফ কর্মকর্তারা জানিয়েছেন, তারা আর এমন কাজ করবেন না এবং ঘেরাও করা অংশ তুলে নেবেন। বিজিবির হাটখোলা ক্যাম্পের কমান্ডার শাহ জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *