মাদকদ্রব্য দিয়ে বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করার মিশনে আরাকান আর্মি!

বাংলাদেশের যুব সমাজকে মাদকাসক্ত করে ধ্বংসের মিশনে নেমেছে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি। সম্প্রতি কক্সবাজারের সমুদ্রসীমায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এই গোষ্ঠীর ছয় সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ১৫ জানুয়ারি গভীর রাতে বিজিবি অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানের সময় দুই কেজি মেথামফেটামিন, ১০,০০০ ইয়াবা ট্যাবলেট, অল্প পরিমাণ গাঁজা, চারটি […]
বিডিআর হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় দুই শতাধিক আসামির জামিন

২০০৯ সালের পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় দুই শতাধিক আসামি জামিন পেয়েছেন। এই জামিনের মাধ্যমে দীর্ঘ ১৫ বছরের আইনি জটিলতায় নতুন দিক উন্মোচিত হলো। আজ রোববার ১৯ জানুয়ারি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইব্রাহিম মিয়া আসামিদের এই জামিন মঞ্জুর করেন। জানা গেছে, জামিন পাওয়া এসব আসামি […]
নিকাবের কারণে চ্যানেল আইয়ের টকশো থেকে বাদ সহ-সমন্বয়ক নাফিসা

আজ বিকেল ৩টায় চ্যানেল আইয়ের একটি টকশোতে অংশগ্রহণের আমন্ত্রণ পান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফি। আমন্ত্রণ গ্রহণ করে তিনি চ্যানেল আইয়ের শিকদার নামের একজন কর্মকর্তাকে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। পরে শিকদারকে নাফিসা জানান, তিনি নিকাব পরে টকশোতে অংশগ্রহণ করবেন। শিকদার এ তথ্য চ্যানেল আইয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। কিন্তু নিকাব পরে অংশগ্রহণের বিষয়টি […]
৬০০ টাকা কেজি দামে ইলিশ বিক্রি শুরু, কোথায় পাবেন?

আজ রোববার ১৯ জানুয়ারি থেকে কেজিপ্রতি ৬০০ টাকায় ইলিশ বিক্রি শুরু হচ্ছে। এসব ইলিশের ওজন ৪৫০ থেকে ৮৫০ গ্রাম পর্যন্ত হবে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) জানায়, বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। এই বিক্রি কারওয়ান বাজারের বিএফডিসি ভবনের মৎস্যবিতানে শুরু হবে। বিএফডিসির পরিচালক অদ্বৈত চন্দ্র দাস জানান, প্রথম দফায় […]
শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের সঙ্গে ভারতীয়দের সংঘর্ষ, তীব্র উত্তেজনায় সীমান্ত এলাকা

আজ শনিবার ১৮ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশি ও ভারতীয়দের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকালে শুরু হওয়া এ সংঘর্ষ এখনও থেমে থেমে চলছে। ফলে উত্তেজনায় পুরো সীমান্ত এলাকা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে । স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ৫০০ থেকে ৬০০ ভারতীয় নাগরিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। তাদের উপস্থিতি টের পেয়ে […]
ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী ভাতা চালু, কত পাবেন তারা?

দেশের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য সুখবর। অন্তর্বর্তী সরকার দেশের প্রায় সাড়ে তিন লাখ মসজিদের ১৭ লাখ ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী ভাতা চালু করতে উদ্যোগ নিয়েছে। প্রাথমিকভাবে ১০ শতাংশ মসজিদে এই কর্মসূচি পরীক্ষামূলকভাবে শুরু হবে। প্রাথমিকভাবে ইমামদের পাঁচ হাজার, মুয়াজ্জিনদের চার হাজার এবং খাদেমদের তিন হাজার টাকা সম্মানী দেওয়া হবে। আগামী দিনে পর্যায়ক্রমে সব মসজিদ […]
মগ সন্ত্রাসী আরাকান আর্মি কর্তৃক নাফ নদী থেকে দুই কার্গো জব্দ

মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান গৃহযুদ্ধের প্রভাব এবার সরাসরি নাফ নদীর মোহনায়। সম্প্রতি বাংলাদেশের পণ্যবাহী দুটি কার্গো জব্দ করেছে মগ সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি। গত বৃহস্পতিবার দুপুরে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন নদীতে কার্গো দুটি আটকে দেওয়া হয়। টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ওইদিন মিয়ানমার থেকে পণ্যবাহী তিনটি কার্গো আসার কথা ছিল। তবে তল্লাশির কথা বলে দুটি কার্গো নাফ […]
অপরাধমুক্ত সীমান্ত গড়তে বাংলাদেশকে প্রতিশ্রুতি দিল ভারত

বাংলাদেশের সঙ্গে অপরাধমুক্ত সীমান্ত গড়তে ভারতের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন মুখপাত্র জয়সওয়াল। তিনি জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া, প্রযুক্তি ব্যবহার, আলো স্থাপন এবং চোরাচালান বন্ধে যৌথ উদ্যোগ প্রয়োজন। আজ শুক্রবার ১৭ জানুয়ারি এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। পাশাপাশি ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সাথে সীমান্ত সুরক্ষার বিষয়গুলো নিয়ে আলোচনা অব্যাহত […]
১৭ বছর পর মুক্ত বাতাসে লুৎফুজ্জামান বাবর

দীর্ঘ ১৭ বছর কারাবাসের পর আজ বৃহস্পতিবার দুপুরে কারামুক্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুপুর পৌনে ২টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। বাবরের মুক্তির খবরে কারাগারের সামনে সকাল থেকেই ভিড় করেন বিএনপি নেতাকর্মীরা। ফুলের মালা ও উচ্ছ্বাস নিয়ে তারা স্বাগত জানান তাদের নেতাকে। বাবরের মুক্তি প্রসঙ্গে তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী […]
এশিয়ার উদীয়মান পুঁজিবাজারে সবার নিচে বাংলাদেশ
এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলোর পুঁজিবাজারের তালিকায় বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে রয়েছে। বিভিন্ন সূচকের তুলনায় শ্রীলঙ্কা ও পাকিস্তানের পুঁজিবাজার গত বছর তুলনামূলক ভালো পারফর্ম করেছে। অথচ বাংলাদেশ এ ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করতে পারেনি। দেশের পুঁজিবাজার ১৯৫৪ সালে যাত্রা শুরু করলেও, ছয় দশকের পথচলায় এখনো পরিপক্ক হয়ে ওঠেনি। বিশ্বব্যাপী পুঁজিবাজার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই […]
ফ্যাসিস্ট হাসিনার আদানি চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য ক্ষতি ৪০ ট্রিলিয়ন টাকা!

ভারতের আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ চুক্তির মাধ্যমে বাংলাদেশ প্রায় ৪০ ট্রিলিয়ন বা ৪ লাখ কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় হওয়া এই চুক্তি দেশের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলছে। বিশেষজ্ঞদের মতে, এই চুক্তির শর্তগুলো একপাক্ষিক এবং বাংলাদেশের জন্য ক্ষতিকর। চুক্তির আওতায় বাংলাদেশকে আদানি পাওয়ারের ঝাড়খণ্ডে অবস্থিত ১,৪৯৮ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র […]
হাসিনা কন্যা পুতুলকে ডব্লিউএইচও থেকে অপসারণের দাবিতে অনলাইনে পিটিশন, ব্যাপক সাড়া

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অপসারণের দাবিতে একটি অনলাইন পিটিশন ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ বুধবার ১৫ জানুয়ারি বিকেল পর্যন্ত এই পিটিশনে প্রায় ২,৪০০ মানুষ স্বাক্ষর করেছেন। ১৩ জানুয়ারি বিশ্বের বৃহত্তম পিটিশন প্ল্যাটফর্ম ‘চেঞ্জ ডট ওআরজি’-তে ‘অ্যাক্ট নাও বাংলাদেশ’ নামের একটি মানবাধিকার সংগঠন এই পিটিশন চালু করে। সংগঠনটি গণতন্ত্র ও […]
