ভারত থেকে দর্শনা রেলস্টেশনে পৌঁছল ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল

বাংলাদেশে চালের মজুদ বাড়াতে ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান গতকাল মঙ্গলবার ১৪ জানুয়ারি রাতে দর্শনা রেলস্টেশনে পৌঁছেছে। রাত সোয়া ৯টার দিকে ভারতের গেদে রেলস্টেশন থেকে ৪২টি ওয়াগনে বোঝাই করা ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল দর্শনা রেল ইয়ার্ডে আসে। ভারতের রেলওয়ের পরিচালক স্বাগতম বালাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দর্শনা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক […]
বাংলাদেশের সাথে শক্তিশালী নিরাপত্তা জোট গঠনে আগ্রহী পাকিস্তান

পাকিস্তান বাংলাদেশকে সঙ্গে নিয়ে শক্তিশালী নিরাপত্তা জোট গঠন করতে চায়। এ বিষয়ে সম্প্রতি দুই দেশের সেনাবাহিনীর উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর)। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে গতকাল মঙ্গলবার সেনা সদর দপ্তরে দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। বৈঠকের […]
সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও ৬০ দিন

সেনা, নৌ ও বিমান বাহিনীসহ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দ্বিতীয়বারের মতো ৬০ দিনের জন্য বাড়ানো হয়েছে। আগামী ১৪ জানুয়ারি থেকে এ ক্ষমতা কার্যকর হবে। আজ রোববার ১২ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তার ঊর্ধ্বতন পদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের সারা দেশে বিশেষ নির্বাহী […]
জানুয়ারির ১১ দিনে রেমিট্যান্স আসল ৮৮৩৯ কোটি টাকা

চলতি জানুয়ারির প্রথম ১১ দিনে বৈধপথে রেমিট্যান্স এসেছে ৭৩ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮৮৩৯ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, এ সময়ে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৬ কোটি ৬৯ লাখ ডলার। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২০ কোটি ১৯ লাখ […]
পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধাতে চাইছে বাংলাদেশ: পশ্চিমবঙ্গের মন্ত্রী

বাংলাদেশের বর্তমান সরকার পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। তার দাবি, সীমান্তে বাংলাদেশ ভারতকে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে দিচ্ছে না। গত শনিবার কলকাতা পৌর সংস্থার একটি স্মরণসভা অনুষ্ঠানে গিয়ে এই অভিযোগ করেন তৃণমূলের এই শ্রমিক নেতা ও মন্ত্রী । এই তৃণমূল নেতার দাবি, ইউনুস সরকার নিজেই […]
ভারতের সাথে করা সব অসম চুক্তি বাতিল করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগের আমলে ভারতের সাথে করা অসম চুক্তি এবং ভারতকে দেওয়া অন্যায্য সুবিধাগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও তিন বিঘা করিডোরসহ পাঁচ জেলায় সীমান্তে ভারতের অবৈধ কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে […]
সংখ্যালঘুদের ওপর হামলার বেশিরভাগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত: পুলিশ

২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার বেশির ভাগই রাজনৈতিক উদ্দেশ্যে সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার ১১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে পুলিশের এক প্রতিবেদনের ভিত্তিতে এই তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, সংখ্যালঘুদের ওপর হামলার মোট ১ হাজার ২৩৪টি ঘটনার মধ্যে মাত্র ২০টি ছিল সাম্প্রদায়িক। বাকি ঘটনাগুলো […]
চাকপাড়া সীমান্তে বিএসএফের গুলিবর্ষণ, দুই বাংলাদেশি গুলিবিদ্ধ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনার মধ্যে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার ভোরে শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। আহতরা হলেন শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলাম (৩০) ও মিজানুর রহমান (২৮)। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে ১৮২ নম্বর মেইন পিলারের কাছে আম বাগানের পরিচর্যার সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) […]
জুলাই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে ড্রোন শো: প্রয়োজন নাকি অপচয়?

২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত হতে যাচ্ছে এক ব্যতিক্রমী ড্রোন শো। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের আইকনিক ইমেজগুলো থ্রিডি আকারে ফুটিয়ে তুলতে সংস্কৃতি মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে। ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে ২,৫০০ ড্রোনের মাধ্যমে এই আয়োজন করা হবে। তবে এই আয়োজনকে ঘিরে শুরু হয়েছে সমালোচনা। সংস্কৃতি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই আয়োজনের […]
আগামী ২/৩ মাসে পূর্ণাঙ্গভাবে রাজনীতিতে সক্রিয় হবে আওয়ামী লীগ: আরাফাত

আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত জানিয়েছেন, দলটি আগামী ২/৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে রাজনীতিতে সক্রিয় হবে। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৯ জানুয়ারি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভার্চুয়াল বৈঠকে নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন। এটি তার প্রথম দলীয় বৈঠক হতে যাচ্ছে। এই উদ্যোগটি এমন […]
বিডিআর বিদ্রোহের বিচার চেয়ে সাবেক সদস্যদের ‘শাহবাগ অবরোধ’ কর্মসূচি

পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত এবং কারাবন্দি সদস্যদের মুক্তির দাবিতে সাবেক বিডিআর সদস্য ও তাদের পরিবারের আন্দোলন ক্রমেই জোরালো হচ্ছে। বুধবার রাত ৮টায় কেন্দ্রীয় শহিদ মিনারে এক সম্মেলনে তারা বৃহস্পতিবার ‘শাহবাগ ব্লকড’ এবং পরবর্তী সময়ে ‘মার্চ টু কোর্ট’ কর্মসূচি ঘোষণা করেন। এর আগে দুপুরে ভুক্তভোগী পরিবার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা পদযাত্রার মাধ্যমে তাদের দাবিগুলো তুলে ধরেন। […]
সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্ত এলাকায় ভারতীয়দের গুলিতে মো. সাইদুল ইসলাম (২৪) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তবে তাকে গুলি করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নাকি ভারতীয় গারোরা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মো. সাইদুল ইসলাম উপজেলার ধনপুর ইউনিয়নের গামাতলা খাসপাড়া পূর্ব এলাকার বাসিন্দা। তার পিতা জয়নাল আবেদীন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে […]
