চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

একই পরিবারের অবৈধ অনুপ্রবেশকারী ৩ রোহিঙ্গাকে আটক করল ভারত

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত জহুর আলি (৬০) চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের বাসিন্দা। মঙ্গলবার দুপুরে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি কাজ করছে এবং লাশ উদ্ধারের প্রচেষ্টা চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, জহুর […]

চট্টগ্রামে ফিরলেন ভারত থেকে মুক্তি পাওয়া ৯০ জেলে ও নাবিক

চট্টগ্রামে ফিরলেন ভারত থেকে মুক্তি পাওয়া ৯০ জেলে ও নাবিক

ভারতীয় কারাগারে বন্দি থাকা ৯০ জন বাংলাদেশি জেলে ও নাবিক আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় ফিরে এসেছেন। সকাল ৯টায় কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটে তারা পৌঁছান। ফেরত আসা ব্যক্তিরা দুইটি ফিশিং ট্রলার—‘এফভি লায়লা-২’ ও ‘এফভি মেঘনা-৫’-এ ছিলেন। গত ৫ জানুয়ারি বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময়ের মাধ্যমে তাদের মুক্তি দেওয়া হয়। একইসঙ্গে ৯৫ জন ভারতীয় […]

ভারতের দখল থেকে পাঁচ কিলোমিটার নদী উদ্ধার করল বিজিবি

ভারতের দখল থেকে পাঁচ কিলোমিটার নদী উদ্ধার করল বিজিবি

ঝিনাইদহের মহেশপুর উপজ দখলে থাকা প্রায় পাঁচ কিলোমিটার কোদলা নদীর অংশবিশেষ পুনরুদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আজ সোমবার দুপুরে মাটিলা সীমান্তে কোদলা নদীর তীরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় মহেশপুর-৫৮ বিজিবি। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ৫৮-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুশ শহীদ। তার সঙ্গে উপস্থিত ছিলেন নবাগত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিক এবং মাটিলা […]

সিভিল ড্রেসে কাউকে আটক করতে পারবে না ডিবি: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিভিল ড্রেসে কাউকে আটক করতে পারবে না ডিবি: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাদা পোশাকে কাউকে আটক করার অনুমতি না দেওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডিবি সদস্যদের সিভিল ড্রেসে (সাদা পোশাকে) কাউকে আটক করার কোনো অধিকার নেই। কাউকে আটক করতে হলে তাদের নির্দিষ্ট ইউনিফর্ম পরিধান করতে হবে এবং আইডি কার্ড দেখাতে হবে। তিনি আরো বলেন, আইনের বাইরে গিয়ে কোনো কাজ করা […]

শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়ে প্রশাসনের আবেদন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফ্যাসিস্ট হাসিনার আমলে গত ১৫ বছরে গুমের অভিযোগে স্বৈরাচারী হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী এবং সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সোমবার সকালে ট্রাইব্যুনাল এই আদেশ দেন। শুনানিতে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম অভিযোগ করেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের সংস্কৃতি চালু করেছে আওয়ামী লীগ। যারা গুমের […]

তীব্র সমালোচনার মুখে বাতিল হলো ভারতে ৫০ বিচারকের প্রশিক্ষণের অনুমতি

তীব্র সমালোচনার মুখে বাতিল হলো ভারতে ৫০ বিচারকের প্রশিক্ষণের অনুমতি

ভারতের ভূপালে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ও একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় প্রশিক্ষণে বিচার বিভাগীয় কর্মকর্তাদের অংশগ্রহণের অনুমতি বাতিল করা হয়েছে। আজ রবিবার ৫ জানুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিমকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ভুপালের জুডিশিয়াল একাডেমি ও একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে ১০ থেকে ২০ […]

তুরস্ক থেকে বাংলাদেশ ট্যাংক কেনায় ভারতের উদ্বেগ

তুরস্ক থেকে বাংলাদেশ ট্যাংক কেনায় ভারতের উদ্বেগ

বাংলাদেশের সামরিক সরঞ্জাম সংগ্রহ এবং এর ফলে গঠিত ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। তুরস্ক থেকে যুদ্ধ ট্যাংক কেনার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানান, বাংলাদেশে তুরস্কের সামরিক সরঞ্জাম সরবরাহ এবং সাম্প্রতিক ভূরাজনৈতিক উন্নয়ন নিয়ে ভারত তীক্ষ্ণ দৃষ্টি রাখছে! হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ উসকে দেওয়া […]

চিকিৎসা ক্ষেত্রে ভারতের পরিবর্তে থাইল্যান্ডকে বেছে নিচ্ছেন বাংলাদেশিরা

চিকিৎসা ক্ষেত্রে ভারতের পরিবর্তে থাইল্যান্ডকে বেছে নিচ্ছেন বাংলাদেশিরা

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা লাভের পথটি কঠিন হওয়ায়। উন্নত চিকিৎসার জন্য অনেকেই এখন থাইল্যান্ডের দিকে ঝুঁকছেন। ভিসা প্রক্রিয়ার সহজলভ্যতা এবং চিকিৎসাসেবার মানের জন্য দেশটি বাংলাদেশি রোগীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। থাইল্যান্ডের হাসপাতালগুলোতে চিকিৎসার খরচ তুলনামূলক বেশি হলেও সেবার মান এবং আন্তরিকতা বাংলাদেশী রোগীদের সন্তুষ্ট করেছে। সম্প্রতি ঢাকার একটি গবেষণায় দেখা গেছে, উন্নত মানের সেবার কারণে […]

গত বছরে ৬৯৭৪টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৯,২৩৭ জন!

গত বছরে ৬৯৭৪টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯,২৩৭ জন!

দেশে ২০২৪ সালে সড়ক, রেল ও নৌপথে ৬ হাজার ৯৭৪টি দুর্ঘটনায় ৯ হাজার ২৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ হাজার ১৯০ জন। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এসব তথ্য জানান। মোজাম্মেল হক চৌধুরী জানান, রেলপথে ৪৯৭টি দুর্ঘটনায় ৫১২ জন নিহত, ৩১৫ জন আহত হয়েছে। […]

জুলাই ঘোষণাপত্রকে সামনে রেখে ৬ দিনের কর্মসূচি ঘোষণা

জুলাই ঘোষণাপত্রকে সামনে রেখে ৬ দিনের কর্মসূচি ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রকে সামনে রেখে ৬ দিনের কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। আজ শনিবার বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠন দুটির যৌথ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার এই ঘোষণাপত্রের দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো দৃশমান উদ্যোগ নেয়নি। তাই আগামী ৬ […]

দিল্লি থেকে দেশবিরোধী ষড়যন্ত্রে নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা

দিল্লি থেকে দেশবিরোধী ষড়যন্ত্রে নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা

গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতে আশ্রয় নেওয়া স্বৈরাচারী হাসিনা বর্তমানে দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে । তার বিভিন্ন উসকানিমূলক বক্তব্য, দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং মিথ্যা প্রচারণার মাধ্যমে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। কূটনৈতিক মহলে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পাশাপাশি হাসিনার এমন কার্যকলাপ ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ককেও প্রভাবিত করছে। […]

ফেব্রুয়ারিতে ঢাকা আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ফেব্রুয়ারিতে ঢাকা আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ঢাকা সফরে আসছেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। স্বৈরশাসক হাসিনার সরকারের পতনের পর ঢাকা–ইসলামাবাদ সম্পর্কের নতুন যাত্রা শুরু হয়েছে। এ সম্পর্ককে আরও এগিয়ে নিতে জরুরি ভিত্তিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। ঢাকা-ইসলামাবাদ সম্পর্কের এ নতুন যাত্রা প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একাধিক […]