বাংলাদেশের সামরিক সরঞ্জাম সংগ্রহ এবং এর ফলে গঠিত ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। তুরস্ক থেকে যুদ্ধ ট্যাংক কেনার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানান, বাংলাদেশে তুরস্কের সামরিক সরঞ্জাম সরবরাহ এবং সাম্প্রতিক ভূরাজনৈতিক উন্নয়ন নিয়ে ভারত তীক্ষ্ণ দৃষ্টি রাখছে!

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ উসকে দেওয়া এবং তাকে আশ্রয় দেওয়ার বিষয় নিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন বাড়ছে। এর মধ্যেই বাংলাদেশের তুরস্ক থেকে যুদ্ধ ট্যাংক কেনার সিদ্ধান্ত এবং পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী হওয়া নিয়ে প্রশ্ন উঠছে।

গত শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘নিরাপত্তাজনিত সব বিষয়ের ওপরই আমাদের তীক্ষ্ণ নজর রয়েছে। প্রয়োজন হলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’

বাংলাদেশের সামরিক প্রস্তুতির অংশ হিসেবে সাম্প্রতিক এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। বিশেষত পাকিস্তান ও তুরস্কের সঙ্গে বাংলাদেশ সরকারের ঘনিষ্ঠতা আঞ্চলিক ভারসাম্যে পরিবর্তন আনতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *