নেতৃত্ব প্রশ্নে অনিশ্চিত ইসলামি জোট গঠনের ভবিষ্যৎ

সাবেক ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতনের পর দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ইসলামী দলগুলো। জোট গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ’সহ বিভিন্ন ইসলামি দল। কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে জোটের নেতৃত্বভার এবং জামায়াতের সাথে আলেমদের মতবিরোধের সমাধান নিয়ে । গত আগস্টের মাঝামাঝি থেকে এই জোট গঠনের আলোচনা শুরু হলেও কোনো চূড়ান্ত রূপ […]
পাঠ্যপুস্তক সমন্বয় কমিটি বাতিল: ব্যর্থ আক্রোশে ফুঁসছে ছাত্র ফ্রন্ট

গতকাল রবিবার ২৯শে সেপ্টেম্বর পাঠ্যপুস্তক সংশোধন সমন্বয় কমিটি বাতিলে বিক্ষোভ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে ছাত্র ফ্রন্টের পরিচালকগণ সমন্বয় কমিটি বাতিলের কঠোর সমালোচনা করেন এবং এর পুনঃগঠনের দাবি জানান। সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ। বক্তব্য রাখেন সহসভাপতি সুস্মিতা […]
আবারও কারাগারে সাহসী সাংবাদিক মাহমুদুর রহমান

নতুন করে কারাগারে পাঠানো হয়েছে বিখ্যাত দৈনিক পত্রিকা আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে। ফ্যসিস্ট সরকারের নির্যাতনে দীর্ঘ সাড়ে ৫ বছর তুরস্কে নির্বাসিত জীবন যাপন করার পর গত ২৭শে সেপ্টেম্বর শুক্রবার দেশে ফিরেন তিনি। তবে সাবেক ফ্যাসিস্ট সরকারের আমলে দায়ের করা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার মামলায়, গত রোববার মাহমুদুর রহমান […]
বিশ্বনবি সা.কে কটূক্তির প্রতিবাদে পটিয়ায় ছাত্রজনতার বিক্ষোভ মিছিল

চট্টগ্রামের বিখ্যাত মাদরাসা জামিয়া আল ইসলামিয়া পটিয়া ও সর্বস্তরের ছাত্রজনতার উদ্যোগে আজ রবিবার বিকাল তিনটায় পটিয়ার ডাক বাংলায় বিশ্বনবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক কটূক্তি ও ধর্ম অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে জামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা কাজি আখতার হুসাইন আনোয়ারীসহ ছাত্র প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এবং […]
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ১৫৮১ জনের প্রাণহানি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি ও জাতীয় নাগরিক কমিটি প্রাথমিক তথ্যে জানিয়েছে, গত জুলাই-আগস্টের অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার হাতে সারা দেশে প্রাণ হারিয়েছেন ১,৫৮১ জন। যাদের বেশির ভাগই ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণ এবং দরিদ্র পরিবারের। পাশাপাশি, প্রাথমিক তথ্য অনুযায়ী মাদরাসার শিক্ষার্থীদের মাঝেও প্রাণ হারিয়েছেন প্রায় ৭৭ জন। যাদের প্রায় সকলেই ২০ বছরের নিচের […]
চট্টগ্রামের লালখান বাজারে ইসলামি বইমেলা উদ্ভোধন

চট্টগ্রাম নগরীর লালখান বাজারস্থ জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদরাসা কমপ্লেক্সের মাঠে ১০ দিন ব্যাপী ইসলামি বইমেলার উদ্ভোধন হয়েছে। এতে দেশের স্বনামধন্য প্রকাশনী সহ নানান প্রকাশনীর অংশগ্রহণ ঘটেছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) পবিত্র জুমার নামাজের পর চট্টগ্রাম ইসলামি বইমেলা পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় বইমেলার শুভ উদ্ভোধন করেন মুফতি হারুন ইজহার। পরে তিনি উপস্থিত প্রকাশক, পাঠক এবং জনসাধারণের সামনে […]
ভারতে বিশ্বনবি সা. কে কটূক্তির প্রতিবাদে বৈষম্যবিরোধী কওমি ছাত্র ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশ

বৈষম্যবিরোধী কওমি ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে আজ শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিশ্বনবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক কটুক্তি ও ধর্ম অবমাননার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে বৈষম্যবিরোধী কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা রামগিরি মহারাজের কটুক্তিকে তীব্র নিন্দা […]
ভারতে ইলিশ রফতানি: প্রথম চালানে গেল ৫৪ টন ইলিশ

অন্যান্য বছরের মতো এবারও আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রফতানি করেছে বাংলাদেশ। আজ ২৬শে সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে প্রথম চালানে ৫৪ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠিয়েছেন ১০ জন রফতানিকারক। প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে ১০ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১,১৮০ টাকা। এবছর ভারতে ইলিশ রফতানির অনুমোদন পেয়েছে বাংলাদেশের ৪৯টি প্রতিষ্ঠান। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের […]
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে আগ্রহী চীন

বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বাণিজ্যিক ও অর্থনৈতিক কৌশলগত বন্ধন দৃঢ় করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। সোলার প্যানেলসহ বিভিন্ন খাতে নতুন বিনিয়োগের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এই পরিকল্পনার […]
বাংলাদেশের সংস্কার কার্যক্রমে ৩.৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গৃহীত বিভিন্ন সংস্কার কার্যক্রমে আর্থিক সহায়তা দিতে এগিয়ে এসেছে বিশ্বব্যাংক। আন্তর্জাতিক এই সংস্থাটি জানিয়েছে, তারা অর্থনৈতিক উন্নয়ন, ডিজিটালাইজেশন, ব্যাংক তারল্য সঙ্কট, জ্বালানি, বিদ্যুৎ এবং পরিবহন খাতে সংস্কার সাধনে বাংলাদেশকে ৩.৫ বিলিয়ন ডলার অর্থ সহায়তা দেবে। সম্প্রতি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ নিউইয়র্কে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এই সহায়তার ঘোষণা দেন। […]
রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২০ কোটি ডলারের মার্কিন সহায়তা ঘোষণা

যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশে তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য প্রায় ২০ কোটি ডলারের নতুন আর্থিক সহায়তা ঘোষণা করেছে। এই সহায়তা রোহিঙ্গাদের মানবিক চাহিদা মেটানো এবং স্থানীয় জনগণের উন্নয়নে ব্যয় হবে। এই সহায়তার মধ্যে, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) থেকে ১২ কোটি ৯০ লাখ ডলার এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে ৭ কোটি ডলার প্রদান করা […]
রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

রোহিঙ্গা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মাঝে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া তথ্যমতে, গত মঙ্গলবার ২৪শে সেপ্টেম্বর দিবাগত রাত ২টা ৫ মিনিটে নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘরে সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ বাংলাদেশের অন্যান্য কূটনীতিক, জাতিসংঘের শরণার্থীবিষয়ক […]
