এবার জো বাইডেনের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক

গতকাল মঙ্গলবার ২৪শে সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতিক্ষিত বৈঠক। বাংলাদেশ সময় রাত ৯টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরবর্তীতে প্রধান বৈঠক সম্পর্কিত একটি প্রেস বিবৃতি প্রকাশ করে হোয়াইট হাউস। প্রেস বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশে সাম্প্রতিক গঠিত হওয়া […]
ভারত পাহাড়ি সন্ত্রাসীদের প্রক্সি হিসেবে ব্যবহার করছে: ইউনাইটেড ইয়ুথ মুভমেন্ট

গত ২০শে সেপ্টেম্বর শুক্রবার খাগড়াছড়ি জেলা সদরে সাজানো চুরির ঘটনায় মো: মামুন (৩০) নামের এক যুবককে হত্যা করে পাহাড়ি সন্ত্রাসীরা। এবং পরবর্তীতে এ ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে নৃশংস হামলা চালায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। পরবর্তীতে এই হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে পার্বত্য চট্টগ্রাম। অন্যদিকে অপরাধীদের কিছু মদদদাতা এবং ভারতীয় মিডিয়া উক্ত পরিস্থিতিতে […]
তৈরি পোশাক খাতের চলমান সঙ্কটের আড়ালে চলছে গোপন ষড়যন্ত্র

তৈরি পোশাকঙ্কট সমাধানে শিল্প খাতে চলমান অস্থিরতা ও শ্রমিকদের ১৮দফা দাবির ভেতর মজুরি এবং বার্ষিক আয় (ইনক্রিমেন্ট) ১০ শতাংশ হারে বাড়ানোর দাবি কোন অবস্থাতেই না মানার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন ‘বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি’ (বিজিএমইএ)। গতকাল সোমবার ২৩শে সেপ্টেম্বর উত্তরায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। জরুরী […]
এস জয়শঙ্করের সঙ্গে প্রথম বৈঠক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের

গতকাল সোমবার ২৩শে সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আলোচনা হয়েছে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নিয়ে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে দেয়া এক বার্তায় এ ব্যাপারে নিশ্চিত করা হয়। উল্লেখ্য, গত ৫ই আগস্ট সরকার পতনের পর ভারত বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ কূটনৈতিক পর্যায়ে […]
ডিম-মুরগির বাজার সিন্ডিকেট ভাঙতে ১৫ দিনের আল্টিমেটাম

বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) দেশের ডিম ও মুরগির বাজারের সিন্ডিকেট ভাঙার জন্য সরকারকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে। সংগঠনটি জানায়, এই সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে প্রান্তিক পর্যায়ের খামারিরা তাদের খামার বন্ধ করতে বাধ্য হবেন। রোববার রাতে এক বিবৃতিতে বিপিএ জানায়, গত কয়েক বছর ধরে বাজারে ডিম ও মুরগির দাম নিয়ন্ত্রণে একটি শক্তিশালী […]
ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী ৩ বাংলাদেশি আটক

ভারতের আসামে ২জন এবং নিউ জলপাইগুঁড়ি রেলওয়ে স্টেশন থেকে ১ জনকে মিলিয়ে মোট ৩ বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ। আসাম পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে আলমামুন ও আনোয়ার হোসেন নামে ২জন অবৈধভাবে প্রবেশকারী আটক হন। আটকের পর তাদেরকে এখন বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। অন্যদিকে নিউ জলপাইগুঁড়ি থেকে নয়ন আঁকন নামে এক বাংলাদেশি বৈধ নথিপত্র […]
খাঁচায় এবার সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

আজ রোববার ২২শে সেপ্টেম্বর সন্ধ্যায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করার পর রাজধানীর বারিধারা থেকে জাহিদ ফারুককে গ্রেপ্তার কর হয়। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর […]
২১ দিনে রেকর্ড রেমিট্যান্স: আগের বছরের তুলনায় ৩০ কোটি ডলার বেশি

বাংলাদেশী প্রবাসীরা চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২১দিনে বৈধ পথে ১.৬৩ বিলিয়ন মার্কিন ডলার (১৯ হাজার ৬১১ কোটি টাকা) রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এই অংক গত বছরের একই সময়ের তুলনায় ৩০ কোটি ডলার বেশি। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ১৩৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। এবং ২০২২ সালে ছিল ১৫৪ কোটি ডলার। চলতি মাসে দৈনিক […]
সীমান্তে কাঁটাতার নির্মাণে বিএসএফের ধারাবাহিক চেষ্টা, বিজিবির বাঁধা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ও সোনাতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে দুই দফায় বাঁধা দিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। স্থানীয়দের মধ্যে এ নিয়ে উদ্বেগ ক্রমশই বেড়ে চলছে। প্রথম দফায়, ১৯শে সেপ্টেম্বর ধরঞ্জী সীমান্তে বিএসএফ কাঁটাতার বসাতে গেলে বিজিবি বাঁধা দেয়। পরবর্তীতে ২১ ও ২২শে সেপ্টেম্বর সোনাতলা সীমান্তেও একইভাবে বেড়া নির্মাণের […]
বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিনকে অপসারণ

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিনকে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মুফতি রুহুল আমিনকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। এর আগে, ২০ সেপ্টেম্বর (শুক্রবার), […]
শহিদ আনাসের বুক পকেটে ছিল আল্লাহর নামের কার্ড: পিনাকীর আবেগঘন পোস্ট

সম্প্রতি পিনাকী ভট্টাচার্য তার নিজস্ব ফেসবুক আইডিতে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। যেখানে তিনি শহিদ আনাসের সাহসিকতা, বীরত্ব এবং তাঁর পরিবারের প্রতি ভালোবাসার কথা উল্লেখ করেছেন। পিনাকীর আবেগঘন পোস্টে উঠে আসে, আনাস নামের এক কিশোর তাঁর জীবন দিয়ে শহিদের মর্যাদা লাভ করার ঘটনা। পিনাকী ভট্টাচার্য পোস্টে লিখেছেন, আনাস ছিলেন একজন ১০ম শ্রেণির ছাত্র। যিনি তাঁর […]
ভারতে ইলিশ রপ্তানি বন্ধে আইনি নোটিশ

ভারতে ইলিশ রপ্তানির অনুমতির প্রতিবাদে বাংলাদেশ সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। আজ রোববার ২২শে সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড এবং আমদানি-রপ্তানি কার্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এ নোটিশ পাঠান তিনি। নোটিশে বলা হয়েছে, বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ দেশের মানুষের জন্য সীমিত পরিমাণে পাওয়া যায়। পাশাপাশি পদ্মার […]
