ভারতে ইলিশ রপ্তানির অনুমতির প্রতিবাদে বাংলাদেশ সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। আজ রোববার ২২শে সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড এবং আমদানি-রপ্তানি কার্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এ নোটিশ পাঠান তিনি।

নোটিশে বলা হয়েছে, বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ দেশের মানুষের জন্য সীমিত পরিমাণে পাওয়া যায়। পাশাপাশি পদ্মার ইলিশ সমুদ্রের ইলিশ থেকে অনেক সুস্বাদু হয়। তাই ইলিশ রপ্তানি দেশের জনগণকে এই সুস্বাদু মাছ থেকে বঞ্চিত করছে। এছাড়া ভারতে ইলিশের পর্যাপ্ত উৎপাদন থাকায় পদ্মার ইলিশ আমদানি অপ্রয়োজনীয় বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে ৩ দিনের মধ্যে ইলিশ রপ্তানি বন্ধের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট দায়ের করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *