আ.লীগের সুবিধাভোগীদের চাপে নাজেহাল অন্তর্বর্তীকালীন সরকার

আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ায় প্রশাসনে এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। পূর্বের ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক কর্মকর্তাকে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি দেওয়ায় সৃষ্টি হয়েছে ক্ষোভ। তাই বঞ্চিত কর্মকর্তারা গত ৮ই আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে পদোন্নতি ও পদায়নের দাবিতে আন্দোলন শুরু করছেন। প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ সরকারের […]
আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসায় এবার চীনা মেডিকেল টিম

জুলাই-আগস্ট আন্দোলনে গুরুতর আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় আসছে চীনের একটি জাতীয় জরুরি মেডিকেল টিম। রোববার ২২শে সেপ্টেম্বর চীনা দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দূতাবাসের বরাতে জানা যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুরোধে এই টিমকে পাঠানো হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহতদের চিকিৎসা সেবা প্রদানই তাদের মূল উদ্দেশ্য। মেডিকেল […]
বিদ্যুৎ আমদানিতে ত্রিপক্ষীয় চুক্তি করবে বাংলাদেশ

বাংলাদেশ শিগগিরই নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির জন্য একটি ত্রিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ভারতীয় সঞ্চালন লাইন ব্যবহার করে নেপাল থেকে বিদ্যুৎ আমদানির এ উদ্যোগ নেওয়া হচ্ছে। শুক্রবার রাজধানীতে নেপালের জাতীয় ও সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, এ বিষয়ে চুক্তি স্বাক্ষরের জন্য […]
দুর্গাপূজা উপলক্ষে ভারতে রপ্তানি হবে ৩ হাজার টন ইলিশ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। যার মাধ্যমে রপ্তানিকারকরা নির্ধারিত শর্তাবলি পূরণ সাপেক্ষে ইলিশ রপ্তানি করতে পারবেন। শনিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ ভারতের চাহিদা […]
সুনামগঞ্জ সীমান্ত দিয়ে পাচারকালে ২২ লাখ টাকার ইলিশ জব্দ

গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৮৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকালে বিজিবির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করেন দোয়ারাবাজারের বাংলা বাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার আজাদ। বিজিবি জানায়, শুক্রবার রাতে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দোয়ারাবাজারের বাঁশতলা সীমান্ত দিয়ে […]
গত ২ মাসে গণপিটুনিতে ৩৩ জনের মৃত্যু, থামছে না সহিংস প্রবণতা
ফ্যাসিস্ট সরকারের পতনের পর, গত দুই মাসে দেশে মব জাস্টিস, লিঞ্চিং বা গণপিটুনির ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৩ জন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)-এর এক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারহীনতার সংস্কৃতি এবং মানবিক মূল্যবোধের ঘাটতির কারণেই এ ধরনের সহিংস প্রবণতা বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে, সম্প্রতি […]
হুমকির মুখে ভারতের মাদরাসা শিক্ষাব্যবস্থা

ভারতের সুপ্রিম কোর্ট দেশজুড়ে মাদরাসাগুলোর অর্থের উৎস এবং শিক্ষাব্যবস্থা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর অভিযোগের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে, ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (এনসিপিসিআর) অভিযোগ করেছিল , মাদরাসাগুলোতে শিক্ষার্থীদের শুধুমাত্র ধর্মীয় শিক্ষায় সীমাবদ্ধ রাখা হচ্ছে এবং যুগোপযোগী বিষয়গুলোর শিক্ষা দেয়া হচ্ছে না। এনসিপিসিআর জানায়, মাদরাসার শিক্ষাব্যবস্থা আধুনিক […]
আরাকান আর্মিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দেয়ার দাবিতে মানববন্ধন

রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও আরাকান আর্মিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবিতে মানবন্ধন করেছে ইউনাইটেড ইয়ুথ মুভমেন্ট বাংলাদেশ। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রায় শতাধিক মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে এই মানববন্ধন পালিত হয়। এ সময় আরাকান আর্মিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা ও রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ প্রত্যাবাসন ত্বরান্বিত করার দাবি জানিয়ে বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি ও সেক্রেটারি। […]
দালাল ইমামকে ঘিরে বাইতুল মোকাররমে হাতাহাতি, আহত অর্ধশতাধিক

আজ শুক্রবার বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের সময় আওয়ামি আমলের পলাতক ইমামের ফেরাকে কেন্দ্র করে মুসল্লিদের দুই গ্রুপের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। সাবেক ফ্যাসিস্ট সরকারের নিযুক্ত খতিব মুফতি রুহুল আমিন দীর্ঘদিন পর এসে নামাজের আগে বয়ান শুরু করে। এ সময় মুসল্লিরা তার পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করলে গোপালগঞ্জ থেকে নিয়ে আসা রুহুল […]
এবার আটক সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

আজ ১৯শে সেপ্টেম্বর বৃহস্পতিবার সিলেটের সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নিজ বাসভবন হিজল করচ থেকে আটক হয়েছেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খানের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কাজের কথা বলে বাসায় ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ

চট্টগ্রামের বায়েজিদ থানার আরেফিন নগর এলাকায় মাছ কেটে দেওয়ার জন্য বাসায় ডেকে নিয়ে এক কিশোরীকে ধর্ষণ করেছে অটোরিকশা চালক। গত ১৪ই সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। এদিকে ধর্ষণ হতে দেখেও কিশোরীর সাহায্যে এগিয়ে না এসে, ধর্ষণের ভিডিও ধারণ করে আরেক যুবক। পরে সে ওই ভিডিও দিয়ে ভুক্তভোগী পরিবারকে জিম্মির চেষ্টাও করে। পরবর্তীতে ১৮ই […]
ঢাবিতে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে। উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি নিষিদ্ধের আলোচনা ও দাবি অনেকদিন থেকেই চলছিলো। বিভিন্ন মহল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে […]
