রোহিঙ্গা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মাঝে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া তথ্যমতে, গত মঙ্গলবার ২৪শে সেপ্টেম্বর দিবাগত রাত ২টা ৫ মিনিটে নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘরে সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ বাংলাদেশের অন্যান্য কূটনীতিক, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্রান্ডি, জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশ-কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলায় সহায়তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *