সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবক, মরদেহ ভারতে

বিজিবির বাধায় সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করল বিএসএফ

আজ ৮ই অক্টোবর কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পাহাড়পুর সীমান্তে বিএসএফের গুলিতে কামাল হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার ৭ই অক্টোবর রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহত কামাল পূর্ব জোড়কানন ইউনিয়নের কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, কামাল মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং ঐ রাতে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত […]

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে যা বললেন মিয়ানমারের রাষ্ট্রদূত

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে যা বললেন মিয়ানমারের রাষ্ট্রদূত

মিয়ানমারের রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরলে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বদেশে ফেরানোর বিষয়ে আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত নতুন মিয়ানমার রাষ্ট্রদূত কাও সো মো। রোববার ৬ই অক্টোবর পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত এই প্রতিশ্রুতি দেন। এছাড়া তিনি আশা প্রকাশ করেন যে, তার মেয়াদে বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। এ সময় […]

পালাতে গিয়ে সীমান্তে আটক সাবেক ভূমিমন্ত্রী

পালাতে গিয়ে সীমান্তে আটক সাবেক ভূমিমন্ত্রী

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী  খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ’কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার রাত ৯টা ৩০ মিনিটের দিকে শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, নারায়ণ চন্দ্র চন্দকে আটকের সময় সাথে আরও তিনজনকে আটক করা হয়েছে, যার মধ্যে একজন […]

মালয়েশিয়ায় গ্রেপ্তার ২১৪ বাংলাদেশী

মালয়েশিয়ায় গ্রেপ্তার ২১৪ বাংলাদেশী

সম্প্রতি মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে ২১৪ বাংলাদেশিসহ মোট ৬০২ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। শনিবার দুপুরে পরিচালিত এক অভিযানে ১ হাজারের বেশি বিদেশির কাগজপত্র যাচাই করে এ গ্রেপ্তার কার্যক্রম চালানো হয়। সেলাঙ্গরের প্রাদেশিক মন্ত্রী দাতু সেরী আমিরুদ্দিন সারি জানান, গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের মধ্যে ২১৩ জন পুরুষ ও একজন নারী রয়েছেন। অন্য অভিবাসীদের মধ্যে ইন্দোনেশিয়া, […]

ডিবি অফিসে থাকবে না কোন ভাতের হোটেল: ডিবি প্রধান

ডিবি অফিসে থাকবে না কোন ভাতের হোটেল: ডিবি প্রধান

সম্প্রতি ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান, অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, ডিবি অফিস হবে সাধারণ মানুষের ভরসাস্থল। সেখানে কোনো আয়নাঘর বা ভাতের হোটেল থাকবে না। তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে ন্যায়বিচার নিশ্চিত করা হবে এবং সাধারণ মানুষকে কোনো ধরনের হয়রানির শিকার হতে হবে না। ডিবি সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের কথা উল্লেখ করে তিনি জানান, […]

টাকার নোটে থাকবে না বঙ্গবন্ধু  

টাকার নোটে থাকবে না বঙ্গবন্ধু

অন্তর্বর্তী সরকার ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোট ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই নোটগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে। আপাতত চারটি নোটে ছবি বাদ দেওয়া হলেও, ধাপে ধাপে সব নোট থেকেই বঙ্গবন্ধুর ছবি সরানোর পরিকল্পনা রয়েছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংককে নতুন নোটের […]

জনরোষে আহত ওবায়দুল কাদেরের ভগ্নিপতি

জনরোষে আহত ওবায়দুল কাদেরের ভগ্নিপতি

জনরোষের মুখে গুরুতর আহত হয়েছেন নোয়াখালী জেলা পরিষদ ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মনিরুজ্জামান মনির (৫৬) রাজনৈতিক পরিচয় ছাড়াও আরেকটি পরিচয় আছে আহত মনিরের।  মনির সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সম্পর্কে  ভগ্নিপতি হন। শুক্রবার বিকেলে চরহাজারী চৌরাস্তা এলাকায় অটোরিকশা থামিয়ে তাঁকে কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে […]

রোহিঙ্গা সংকট একটি ‘টাইম বোমা’ : ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকটকে একটি ‘তাজা টাইম বোমা’ হিসেবে আখ্যায়িত করে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেছেন। তিনি উল্লেখ করেন, এই সংকট যে কোনো সময় ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। শুক্রবার (৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ড. ইউনূস বলেন, “রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, […]

না ফেরার দেশে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী

 না ফেরার দেশে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং বিশিষ্ট রাজনীতিবিদ এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ৯৪ বছর বয়সে ইন্তেকাল করেছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর উত্তরা মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। বদরুদ্দোজা চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। তাঁর পুত্র, মাহী বি চৌধুরী, শনিবার সকালে এক বিবৃতিতে জানান, মরহুমের জানাজা সকাল […]

বিশ্বনবি সা. কে কটূক্তির প্রতিবাদে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল

বিশ্বনবি সা. কে কটূক্তির প্রতিবাদে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল

বৈষম্যবিরোধী কওমি ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে আজ শুক্রবার জুমার পর উত্তরার দক্ষিণখানে বিশ্বনবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক কটূক্তি ও ধর্ম অবমাননার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা রামগিরি মহারাজের কটূক্তিকে তীব্র নিন্দা জানান এবং এতে বিজেপি নেতার সমর্থনকে ইসলাম এবং মুসলিমদের প্রতি ঘৃণা ও বিদ্বেষের […]

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

ঢাবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় ইসলামী ছাত্রশিবিরের নতুন ১৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের ফেসবুক পেজে বুধবার দুপুরে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়। ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো. আবু সাদিক কায়েম এবং সেক্রেটারি এস এম ফরহাদও তাদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই তথ্য প্রকাশ করেন। গঠিত এই কমিটিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত […]

১৫ বছরে তিন দেশের কাছেই ৩২ শতাংশ ঋণ আওয়ামী লীগের

গত ১৫ বছরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বিপুল পরিমাণ বিদেশি ঋণ সংগ্রহ করেছে। এর মধ্যে চীন, ভারত ও রাশিয়া থেকে নেওয়া ঋণই প্রায় ৩২ শতাংশ। মেগা প্রকল্প বাস্তবায়নে নজরদারির অভাবে এসব ঋণ এখন অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে।  ২০০৯ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত সরকার প্রায় ৪৪৩৮ কোটি ডলার বিদেশি ঋণ সংগ্রহ করে। যার মধ্যে ১৪০১ […]