অন্তর্বর্তী সরকার ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোট ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই নোটগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে। আপাতত চারটি নোটে ছবি বাদ দেওয়া হলেও, ধাপে ধাপে সব নোট থেকেই বঙ্গবন্ধুর ছবি সরানোর পরিকল্পনা রয়েছে।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংককে নতুন নোটের নকশা প্রস্তাব দিতে বলেছে। যা মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি পর্যালোচনা করবে। তবে নতুন নোট বাজারে আসতে দেড় বছরের বেশি সময় লাগতে পারে। এবং বর্তমানে প্রচলিত নোটগুলো চালু থাকবে।

উল্লেখ্য, ১৯৭২ সালে প্রথমবার বঙ্গবন্ধুর ছবি সংবলিত নোট চালু হয়। বিভিন্ন সময়ে এই প্রচলন পরিবর্তন হলেও ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে সব নোটে বঙ্গবন্ধুর ছবি থাকার রেওয়াজ পুনঃপ্রতিষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *