বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত!

বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত!

ভারত-বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনের মাঝেও বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবার সুযোগকে কেন্দ্র করে ভারত সীমান্তে উন্নত অবকাঠামো তৈরির পরিকল্পনা করছে। দেশটির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বাড়াতে পেট্রাপোল থেকে কলকাতা পর্যন্ত মেট্রো চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে! শুক্রবার শিলিগুড়িতে সশস্ত্র সীমা বলের (এসএসবি) রেইজিং ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শান্তনু ঠাকুর এ ঘোষণা দেন। […]

বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন করল ভারত!

বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন করল ভারত!

ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করতে অত্যাধুনিক ড্রোন মোতায়েন করেছে। ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং তাদের ওয়েবসাইটে জানিয়েছে, সীমান্তে নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম বাড়াতে এসব ড্রোন ব্যবহার করছে ভারত। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে মিথ্যা দাবি করা হয়, বাংলাদেশ তুরস্কের তৈরি অত্যাধুনিক ‘বায়রাকতার টিবি-২‘ ড্রোন সীমান্তের উত্তরাঞ্চলে মোতায়েন করেছে। এই ড্রোনগুলো নজরদারি ছাড়াও আক্রমণ চালানোর সক্ষমতা রাখে! তবে […]

পাকিস্তান থেকে আসল আরেক কনটেইনার ভর্তি জাহাজ, যা আছে কনটেইনারে

পাকিস্তান থেকে আসল আরেক কনটেইনার ভর্তি জাহাজ

পাকিস্তানের করাচি বন্দর থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে পণ্যবাহী জাহাজ এমভি ইউয়ান জিয়ান ফা ঝং। আজ শনিবার ২১শে ডিসেম্বর বিকেলে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করে। এটি করাচি থেকে পণ্য নিয়ে আসা দ্বিতীয় জাহাজ। জানা গেছে, জাহাজটি করাচি বন্দর থেকে মোট ৮১১টি (২০ ফুট দৈর্ঘ্যের একক) কনটেইনার নিয়ে রওনা দেয়। এর মধ্যে বাংলাদেশে এসেছে […]

চিনিশিল্প পুনরুজ্জীবনে ভারতের প্রভাবমুক্তির পথে বাংলাদেশ

চিনিশিল্প পুনরুজ্জীবনে ভারতের প্রভাবমুক্তির পথে বাংলাদেশ

বাংলাদেশের বন্ধ হওয়া ছয়টি রাষ্ট্রায়ত্ত চিনিকল পুনরায় চালুর মাধ্যমে চিনি আমদানির উপর নির্ভরশীলতা কমানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দীর্ঘদিন বন্ধ থাকা এসব কারখানা চালুর ঘোষণা দিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে শিল্প মন্ত্রণালয়। বিশ্লেষকদের মতে, এর ফলে ভারতের চিনির উপর বাংলাদেশের নির্ভরতা কমে যাবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। ২০২০ সালে লোকসানের অজুহাতে কুষ্টিয়া, রংপুর, […]

ভারতের বিকল্প হিসেবে ঢাকায় ভিসা প্রক্রিয়া সহজ করতে নতুন উদ্যোগ

ভারতের বিকল্প হিসেবে ঢাকায় ভিসা প্রক্রিয়া সহজ করতে নতুন উদ্যোগ

বাংলাদেশি নাগরিকদের বিদেশে যাতায়াতের জন্য ভিসা পাওয়া আগের তুলনায় আরও সহজতর করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এখন ঢাকাতেই ৮টি ইউরোপীয় দেশের শেনজেন ভিসার আবেদন করা সম্ভব। এর ফলে ভ্রমণপ্রত্যাশীদের আর দিল্লিতে যেতে হবে না। শুধু শেনজেন নয়, রোমানিয়া, বুলগেরিয়া, মেক্সিকোসহ বিভিন্ন দেশের ভিসার প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে তৃতীয় দেশে আবেদন করার সুযোগও তৈরি করা হয়েছে। […]

মুর্শিদাবাদ-মালদা বাংলাদেশের অংশ হতে পারে: অধীর চৌধুরী

মুর্শিদাবাদ-মালদা বাংলাদেশের অংশ হতে পারে: অধীর চৌধুরী

ভারতের লোকসভার সাবেক বিরোধীদলীয় নেতা এবং পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সাম্প্রতিক মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মুর্শিদাবাদ, মালদা ও উত্তরবঙ্গের অন্যান্য অঞ্চল ভবিষ্যতে বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অধীর রঞ্জন বলেন, মৌলবাদ কোন ঠুনকো বিষয় নয়! এটি অনেকটা ক্যানসারের মতো, যা সময়মত […]

পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন: যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

পাকিস্তানের দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন: মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

পাকিস্তান এমন দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা দক্ষিণ এশিয়ার বাইরে, এমনকি যুক্তরাষ্ট্রের ভূখণ্ডেও আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফাইনার। ওয়াশিংটনে কার্নেগি ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনে বৃহস্পতিবার এক বক্তব্যে ফাইনার বলেন, পাকিস্তানের এই কার্যক্রম তাদের উদ্দেশ্য সম্পর্কে গুরুতর প্রশ্ন উত্থাপন করে। তিনি আরও বলেন, খোলাখুলিভাবে বলতে গেলে পাকিস্তানের কর্মকাণ্ডকে যুক্তরাষ্ট্রের […]

ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্নে ভারতীয় রুপি

রুপি সংকট ভয়াবহ রূপ নিয়েছে, পরিস্থিতি সামলাতে মরিয়া ভারত!

মার্কিন ডলারের বিপরীতে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে ভারতীয় মুদ্রা রুপি। আজ বৃহস্পতিবার ১৯শে ডিসেম্বর রুপির মান নেমে দাঁড়ায় ৮৫ দশমিক ০৬ রুপিতে, যা এই মুদ্রার ইতিহাসে সবচেয়ে বড় দরপতন। বিশ্লেষকদের মতে, ফেডারেল রিজার্ভ আগামী বছর সুদের হার কমানোর ইঙ্গিত দেওয়ার পর থেকেই ডলারের চাহিদা বৃদ্ধি পেয়েছে, যা রুপির মানে ব্যাপক প্রভাব ফেলেছে। রুপির এই দরপতনের […]

পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ভারতীয় আধিপত্যের অবসান

পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ভারতীয় আধিপত্যের অবসান

পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যে এতদিন আমদানির ওপর নির্ভরশীল ছিল বাংলাদেশ। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারত থেকে পেঁয়াজের সিংহ ভাগ আমদানি করা হতো। তবে ভারতের পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা এবং মূল্যবৃদ্ধির কারণে বারবারই সংকটে পড়তে হয়েছে বাংলাদেশকে। এই পরিস্থিতি মোকাবিলায় দেশীয় কৃষি খাতে পরিবর্তনের মাধ্যমে বড় ধরনের সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। পেঁয়াজ উৎপাদনে নতুন দিগন্ত বাংলাদেশ এখন […]

১৯৭১-এর ইস্যু নিষ্পত্তিতে একমত বাংলাদেশ-পাকিস্তান

১৯৭১-এর ইস্যু নিষ্পত্তিতে একমত বাংলাদেশ-পাকিস্তান

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যু, বিশেষ করে ১৯৭১ সালের বিষয়গুলো নিষ্পত্তিতে ঐকমত্যে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ বৃহস্পতিবার মিশরের কায়রোতে ডি-৮ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় নেতা বিষয়গুলো সমাধান করে ভবিষ্যৎ সম্পর্ক এগিয়ে নেওয়ার গুরুত্ব তুলে ধরেন। ড. ইউনূস বলেন, এই […]

সীমান্তে তিন বাংলাদেশিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ!

ঠাকুরগাঁওয়ে দুই যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

যশোরের বেনাপোল ও শার্শা সীমান্তে তিন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ১৮ই ডিসেম্বর এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটে। স্বজনদের ভাষ্যমতে, বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় গ্রামের বাসিন্দা শাহাবুর হোসেন ভারতে কাজের সন্ধানে যাচ্ছিলেন। এদিকে শার্শার কাগজপুকুর এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন ব্যক্তিগত কারণে স্ত্রীকে দেখতে […]

মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে মোদির পোস্টে বিতর্ক, কড়া জবাব দিল বাংলাদেশ

মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে মোদির পোস্টে বিতর্ক, কড়া জবাব দিল বাংলাদেশ

বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজয় দিবস সম্পর্কে একটি পোস্ট নিয়ে তৈরি হওয়া বিতর্কের পর, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরেছে। আজ বুধবার ১৮ই ডিসেম্বর প্রকাশিত বিবৃতিতে মুক্তিযুদ্ধের গৌরবময় অধ্যায় এবং ঐতিহাসিক প্রেক্ষাপট বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়। বিবৃতিতে বলা হয়, ১৯৭১ সালে দীর্ঘ সংগ্রাম এবং ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের […]