আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ের ৪৭ মিলিয়ন আফগানির উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

আফগানিস্তানের উরুজগান বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে ৪৭ মিলিয়ন আফগানি ব্যয়ে পাঁচটি উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার ১৭ই ডিসেম্বর আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পগুলোর উদ্বোধন করে। উচ্চশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রকল্পগুলোর মধ্যে রয়েছে একটি সাধারণ হলঘর নির্মাণ, সৌরবিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, পানি সরবরাহের নেটওয়ার্ক স্থাপন, কম্পিউটার ল্যাব সজ্জিতকরণ এবং গাড়ি পার্কিং নির্মাণ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও জানানো […]
আফগানিস্তানে এক মাসে ২০ হাজারের বেশি সরকারি জমি উদ্ধার

আফগানিস্তানে এক মাসে ২০ হাজার ৩৭৬ জিরিব (আফগান ভূমি পরিমাপের একক, প্রায় ২,০০০-২,৫০০ বর্গমিটার) সরকারি জমি উদ্ধার করেছে ইসলামিক আমিরাতের জমি দখল প্রতিরোধ কমিটি। আফগানিস্তানের ন্যায়বিচার মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত আরবি মাস জমাদাল উলায় এই জমি উদ্ধার করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, জমি পুনরুদ্ধারের কার্যক্রম আইনানুগ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। জমি উদ্ধার হয়েছে কান্দাহার, কুন্দুজ, […]
রাশিয়ার নতুন আইনে তালেবানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমা গতকাল মঙ্গলবার ১৭ই ডিসেম্বর একটি নতুন আইন পাস করেছে, যার মাধ্যমে আফগানিস্তানের তালেবানকে নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। নতুন আইন অনুযায়ী, সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত কোনো সংস্থার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা যাবে। এর জন্য রুশ ফেডারেশনের প্রসিকিউটর জেনারেল বা তার ডেপুটিকে আদালতে আবেদন করতে হবে। তবে শর্ত […]
৬৫৪ হাজার টন কয়লা রপ্তানি করল আফগানিস্তান

আফগানিস্তান গত আট মাসে ৬৫৪ হাজার টন কয়লা রপ্তানি করে ৬৫ মিলিয়ন ডলার আয় করেছে। এই সাফল্য আফগান শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল সালাম জোয়াদ হুররিয়াত রেডিওকে জানান, আফগানিস্তান থেকে রপ্তানি হওয়া কয়লা বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। এর মধ্যে পাকিস্তান, চীন, […]
বাংলাদেশে ৯৫ ভারতীয় ও ভারতে ৯২ বাংলাদেশি জেলে আটক, বন্দী বিনিময়ে আলোচনায় দুই দেশ

বাংলাদেশ ও ভারত জলসীমা লঙ্ঘন করে আটক হওয়া জেলেদের দ্রুত ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। বর্তমানে ভারতের কারাগারে ৯২ জন বাংলাদেশি জেলে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে ৯৫ জন ভারতীয় জেলে আটক রয়েছে। গত ৯ই ডিসেম্বর খুলনার হিরণ পয়েন্ট এলাকা থেকে বাংলাদেশের দুটি মাছ ধরার জাহাজসহ ৮০ নাবিককে আটক করে ভারতীয় কোস্টগার্ড। তাদের অভিযোগ, এই […]
ভারত সেনাপ্রধানের কার্যালয় থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ছবি অপসারণ

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ঢাকায় যৌথ বাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক ছবিটি ভারতের সেনাপ্রধানের কার্যালয় থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পাঁচ দশকেরও বেশি সময় ধরে এটি ভারতীয়দের কাছে এক বড় সামরিক বিজয়ের প্রতীক হিসেবে সেখানে শোভা পাচ্ছিল! ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ছবিটির পরিবর্তে সেনাপ্রধানের লাউঞ্জে নতুন একটি চিত্রকর্ম স্থাপন করা হয়েছে। তবে পুরোনো ছবিটি কোথায় রাখা […]
ভারতে মানুষের চিকিৎসার লাইসেন্সে পশু ক্লিনিক!

ভারতে চিকিৎসা ব্যবস্থার মারাত্মক ত্রুটি সামনে এসেছে। কলকাতা হাইকোর্টে প্রকাশিত এক চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী, মানুষের চিকিৎসার লাইসেন্স ব্যবহার করে পশু চিকিৎসা কেন্দ্র পরিচালিত হচ্ছে। এ বিষয়ে রাজ্য সরকারের কাছ থেকে দ্রুত জবাব চেয়েছে হাইকোর্ট। এক বেসরকারি পশু ক্লিনিকের ভুল চিকিৎসার ফলে একটি পোষ্য বিড়ালের মৃত্যু হয়। এই ঘটনার পরই সায়ন্তন মুখোপাধ্যায় নামের এক ব্যক্তি জনস্বার্থ […]
মাথাপিছু আয়ে ভারত-পাকিস্তান থেকে বাংলাদেশ এগিয়ে

করোনা মহামারী ও বৈশ্বিক মন্দার ধাক্কায় বিশ্ব অর্থনীতি স্থবির হলেও বাংলাদেশের অর্থনীতি নেতিবাচক ধারায় যায়নি। বরং ধীরগতিতে হলেও উন্নতির ধারা বজায় রেখেছে। সাম্প্রতিক বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উঠে এসেছে, মাথাপিছু আয়ের ক্ষেত্রে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমারকে পেছনে ফেলেছে বাংলাদেশ। প্রতিবেদন অনুযায়ী, ২০০০ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ৪৩০ ডলার, যা ২০২৩ সালে বেড়ে দাঁড়িয়েছে ২,৮৬০ […]
ভারতে দুর্গামন্দিরে কিশোরীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ!

ভারতের গুয়াহাটির বোরাগাঁওয়ে রাস উৎসব চলাকালীন দুর্গামন্দিরের ভেতরে এক কিশোরীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে। ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে আটজনকে গ্রেফতার করে। পুলিশ জানায়, অভিযুক্তদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। তারা মাতাল অবস্থায় কিশোরীকে ধর্ষণ করে এবং সেই ধর্ষণের ভিডিও ধারণ করে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর […]
যুক্তরাষ্ট্রের ‘অসহযোগী’ দেশের তালিকায় ভারত!

প্রত্যর্পণ প্রক্রিয়ায় সহযোগিতা না করার অভিযোগে ভারতকে ‘অসহযোগী’ দেশের তালিকায় যুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই)। এই তালিকায় আরও রয়েছে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া ও ভেনেজুয়েলা। আইসিই’র অভিযোগ, এই দেশগুলো সময়মতো সাক্ষাৎকার গ্রহণ, ভ্রমণ নথি ইস্যু এবং নিজ দেশের নাগরিকদের ফেরত নেওয়ার ক্ষেত্রে যথাযথ সহযোগিতা করছে না। এরই মধ্যে, যুক্তরাষ্ট্র বর্তমানে […]
রোহিঙ্গা সংকট সমাধানে ‘আউট অব দ্য বক্স’ চিন্তার তাগিদ

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে গতানুগতিক চিন্তা থেকে বেরিয়ে এসে নতুন পথ খুঁজতে হবে। এই সংকটের প্রকৃত কারণগুলো চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। গতকাল শুক্রবার ১৩ই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে ইউনিটি ফর বাংলাদেশ আয়োজিত ‘রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা: বাংলাদেশের প্রাসঙ্গিক বিবেচনাসমূহ’ শীর্ষক আলোচনা সভায় […]
সুড়ঙ্গ কেটে মগ সন্ত্রাসী আরাকান আর্মি চট্টগ্রামমুখী: সীমান্তে বাড়ছে শঙ্কা

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির সন্ত্রাসী তৎপরতা ক্রমশ বাড়ছে। সীমান্তবর্তী এলাকায় সুড়ঙ্গ কেটে চট্টগ্রামমুখী কার্যক্রম শুরু করেছে এই মগ সন্ত্রাসী গোষ্ঠী। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ। এর সঙ্গে প্রত্যক্ষ মদদ রয়েছে ভারতের, বিশেষত হিন্দুত্ববাদী শক্তির। সম্প্রতি মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের ২৭১ কিলোমিটার এলাকা দখল করে আরাকান আর্মি এখন পূর্বের চেয়ে অধিক […]
