বাংলাদেশি নাগরিকদের বিদেশে যাতায়াতের জন্য ভিসা পাওয়া আগের তুলনায় আরও সহজতর করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এখন ঢাকাতেই ৮টি ইউরোপীয় দেশের শেনজেন ভিসার আবেদন করা সম্ভব। এর ফলে ভ্রমণপ্রত্যাশীদের আর দিল্লিতে যেতে হবে না।

শুধু শেনজেন নয়, রোমানিয়া, বুলগেরিয়া, মেক্সিকোসহ বিভিন্ন দেশের ভিসার প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে তৃতীয় দেশে আবেদন করার সুযোগও তৈরি করা হয়েছে। বিশেষত যারা উচ্চশিক্ষা বা জরুরি চিকিৎসার জন্য ভিসার আবেদন করেন, তাদের জন্য এই প্রক্রিয়া কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মো. রফিকুল আলম জানিয়েছেন, ঢাকায় ভারতীয় ভিসা সংক্রান্ত জটিলতার সমাধানে দিল্লির বিভিন্ন দূতাবাসের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়েছে। পূর্ব ইউরোপ এবং সিআইএসভুক্ত (স্বাধীন রাষ্ট্রগুলোর কমনওয়েলথ) দেশগুলোর ক্ষেত্রে ভালো অগ্রগতি দেখা যাচ্ছে।

ভারতীয় ভিসার জটিলতার বিষয়েও উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে ভিসা প্রদান চালু রয়েছে।

সরকারি এই উদ্যোগের লক্ষ্য হলো, বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন দেশের ভিসা প্রাপ্তি আরও সহজ করা। এজন্য বিভিন্ন দূতাবাসের সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *