পতাকা প্রণাম করার শর্তে বাংলাদেশিদের চিকিৎসা দিবে ভারত

ভারতীয় পতাকা ‘প্রণাম’ করে চিকিৎসা নিতে হবে—এমন শর্ত আরোপ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির একজন চিকিৎসক। বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননার অভিযোগের প্রেক্ষিতে এই শর্ত আরোপ করেছেন তিনি। এ ঘটনায় দুই দেশের সম্পর্ক নিয়ে সামাজিক ও গণমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। সম্প্রতি ভারতের বিভিন্ন গণমাধ্যমে হিন্দু পণ্ডিত চিন্ময় দাসকে নিয়ে অতিরঞ্জিত সংবাদ প্রচার এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় […]
সিরিয়ার যুদ্ধ নিয়ে যা বলল ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট

মাসউদ পেজেকশিয়ান সিরিয়ার চলমান সংকট নিরসনে ইসলামি দেশগুলোর হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সিরিয়ার অভ্যন্তরীণ সংঘাতকে ওয়াশিংটন ও তেল আবিব যেন নিজেদের স্বার্থে কাজে লাগাতে না পারে, সেজন্য ইসলামি দেশগুলোর একসঙ্গে কাজ করা প্রয়োজন।’ রোববার (১ ডিসেম্বর) ইরানের পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘ইরান কখনোই যুদ্ধ ও রক্তপাত বাড়ানোর পক্ষে নয়। যারা মানবাধিকার ও […]
গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় ১০০ ফিলিস্তিনি শহিদ

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১০০ জন ফিলিস্তিনি শহিদ হয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স। হতাহতের বেশিরভাগ ঘটনাই ঘটেছে আবাসিক এলাকায় লক্ষ্যবস্তু করে চালানো বোমা হামলার কারণে। রোববার এক বিবৃতিতে গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, ‘ইসরায়েলি বাহিনীর টানা হামলায় প্রায় ১০০ জন শহীদ হয়েছেন। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হয়েছে […]
এস আলম গ্রুপের বিরুদ্ধে ২ হাজার কোটি টাকার ঋণখেলাপি মামলা

চট্টগ্রামে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের বিরুদ্ধে ২ হাজার কোটি টাকার ঋণখেলাপি মামলা করেছে জনতা ব্যাংক। আজ রোববার চট্টগ্রামের অর্থঋণ আদালতে এই মামলা দায়ের করা হয়। এটাই এস আলম গ্রুপের বিরুদ্ধে প্রথম ঋণখেলাপি মামলা। আদালত সূত্রে জানা গেছে, এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশন বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অমান্য করে নির্ধারিত ঋণসীমার […]
ট্রাম্পকে লক্ষ করে হামাসের হাতে জিম্মি মার্কিন বন্দির ভিডিও বার্তা

শনিবার সন্ধ্যায় হামাসের সামরিক শাখা ‘কাসসাম ব্রিগেড’ এক ইসরায়েলি বন্দীর—যিনি মার্কিন নাগরিক—ভিডিও বার্তা প্রকাশ করেছে। ভিডিওতে বন্দী আইডান আলেকজান্ডার আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মুক্তির জন্য আলোচনার অনুরোধ জানিয়েছেন। আইডান আলেকজান্ডার উক্ত ভিডিও বার্তায় বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প, আমি একজন আমেরিকান ইসরায়েলি নাগরিক। বর্তমানে গাজায় বন্দি আছি। আমি সবসময় যুক্তরাষ্ট্রের শক্তিতে বিশ্বাসী ছিলাম। এখন […]
গাজায় ইসরায়েলি হামলায় হতাহত বেড়ে ১ লাখ ৪৯ হাজার

শনিবার ইসরায়েলি বাহিনীর দুটি পৃথক বিমান হামলায় গাজার বিভিন্ন এলাকায় ২০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গাজার শহর শুজায়িয়া ও দক্ষিণ গাজার খান ইউনিস শহরে এই হামলা চালানো হয়। গাজা শহরের শুজায়িয়া এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি হামলায় ১০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।এর মধ্যে এজন শিশুও রয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, হামলাটি রজব পরিবারের বাড়িতে আঘাত […]
আফগান যুদ্ধে অংশ নেয়া অস্ট্রেলিয়ার বিশেষ বাহিনীর মাঝে আত্মহত্যার হার বৃদ্ধি

অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর বিশেষ ফোর্সের সদস্যদের মধ্যে আফগানিস্তানে যুদ্ধকালীন সময়ে সংঘটিত হত্যাকাণ্ডের তদন্তের পর আত্মহত্যার ঘটনা বেড়ে গেছে। ২০২০ সালের ১৯ নভেম্বর চার বছরের দীর্ঘ তদন্ত শেষে অস্ট্রেলিয়া স্বীকার করেছে, তাদের সেনারা আফগানিস্তানে ৩৯ জন বেসামরিক আফগান নাগরিক ও বন্দিকে হত্যা করেছে। অস্ট্রেলিয়ার বিচারক মেজর জেনারেল পল ব্রেরিটনের নেতৃত্বে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে, এই হত্যাকাণ্ডগুলো […]
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাস

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় দিয়েছেন হাইকোর্ট, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল আসামিকে খালাস দেওয়া হয়েছে। আদালত অভিযোগপত্রকেও অবৈধ ঘোষণা করেছে। আজ, ১ ডিসেম্বর, রায় পড়া শুরু হয় বেলা ১১টার কিছু আগে। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর আগে ২১ নভেম্বর […]
সিরিয়া যুদ্ধ নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। গত ৪৮ ঘণ্টায় আঞ্চলিক বিভিন্ন রাজধানীর সঙ্গে যোগাযোগও করেছে তারা। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে বলেছে, সিরিয়ায় হায়াত তাহরির আল-শাম নামে পরিচিত ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ নেতৃত্বে যে হামলা চলছে, তাতে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। যুক্তরাষ্ট্রের মতে, সিরিয়ার আসাদ সরকারের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে অস্বীকৃতি জানানো এবং রাশিয়া […]
ইদলিব-আলেপ্পোর পর এবার হামার পথে সিরিয়ার বিদ্রোহীরা

সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী শনিবার হামা শহরের কেন্দ্রের কাছাকাছি পৌঁছে গেছে। এর আগে তারা ইদলিব প্রদেশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং আলেপ্পো শহরের বড় অংশ দখল করতে সক্ষম হয়ে। আনাদোলু সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় ইদলিব প্রদেশের খান শাইখুন শহর দখলের পর বিরোধী বাহিনী হামার গ্রাম ও শহরতলির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।বিদ্রোহীদের নিয়ন্ত্রণে […]
আফিম চাষের অভিযোগে ৩১জনকে গ্রেফতার করেছে আফগান পুলিশ

গতকাল শনিবার আফগান প্রশাসন জানিয়েছে, তালেবান পুলিশ আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদখশান প্রদেশে আফিম চাষের অভিযোগে ৩১ জনকে গ্রেপ্তার করেছে। প্রদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ থেকে জানানা হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা বাদখশান এলাকার তিনটি অঞ্চলের বিভিন্ন গ্রামের স্থানীয় বাসিন্দা। এছাড়া, মাদক চাষে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা স্থানীয় আদালতে পাঠানো হয়েছে, যেখানে তাদের বিরুদ্ধে আরও তদন্তের প্রক্রিয়া চলবে। এ ধরনের পদক্ষেপ […]
কুরস্ক যুদ্ধ ফ্রন্টে ২৪ ঘণ্টায় ইউক্রেনের ২৫০ সেনা হতাহত

কুরস্ক যুদ্ধ ফ্রন্টে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের প্রায় ২৫০ সেনা নিহত বা আহত হয়েছেন বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। গতকাল প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এ সময়ে এক ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছেন এবং শত্রুপক্ষের বেশ কিছু সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, রুশ বাহিনী কুরস্ক অঞ্চলের ১৩টি শহর ও সীমান্তবর্তী গ্রামে এবং […]
