মাওলানা সাদ নিয়ে মানহানির অভিযোগে ৫০০ কোটি টাকার মামলা

মাওলানা সাদ কান্ধলভীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগ তুলে হেফাজতে ইসলামের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেকসহ ১২ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে ৫০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। মামলাটি করেছেন মাওলানা সাদের অনুসারী মো. যুবায়ের হোসেন। বাদীর আইনজীবী খান মোহাম্মদ মোর্শেদ জানিয়েছেন, সোমবার (২ ডিসেম্বর) ঢাকার […]
গিনিতে ফুটবল ম্যাচে সংঘর্ষ, শতাধিক প্রাণহানির আশঙ্কা

পশ্চিম আফ্রিকার দেশ গিনির এনজেরকোরে একটি ফুটবল ম্যাচে রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শতাধিক মানুষ নিহত হওয়ার শঙ্কা প্রকাশ করেছে স্থানীয় সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো। সোমবার (২ ডিসেম্বর) এএফপির প্রতিবেদনে জানানো হয়, একটি ফুটবল ম্যাচ চলাকালীন রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তের পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। দর্শকরা মাঠে ঢুকে পড়লে পরিস্থিতি দ্রুত […]
ভারত থেকে বাংলাদেশ অভিমুখে মিছিল

ভারতের আসাম প্রদেশের করিমগঞ্জ এলাকায় বাংলাদেশ অভিমুখে একটি বিক্ষোভ মিছিল বের করেছেন হিন্দু ঐক্যমঞ্চের কয়েকশ নেতাকর্মী। তারা অভিযোগ করেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে। এই ইস্যুকে সামনে রেখে তারা সীমান্তের দিকে অগ্রসর হন। প্রাপ্ত তথ্যে জানা যায়, একপর্যায়ে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং করিমগঞ্জের পুলিশ তাদের বাধা দেয়। পরিস্থিতি সামাল […]
বেঙ্গালুরু থেকে আটক নাদিম খান, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ

বেঙ্গালুরুতে দিল্লি পুলিশের হাতে মানবাধিকার কর্মী নাদিম খানকে আটক করার ঘটনা নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। শুক্রবার সকালে কোনো আইনসম্মত প্রক্রিয়া অনুসরণ না করেই নাদিম খানকে তার বাসা থেকে আটক করা হয় বলে অভিযোগ উঠেছে। পাঁচ ঘণ্টারও বেশি সময় আটকের পর তাকে ছেড়ে দেওয়া হলেও, এই ঘটনা আইনি প্রক্রিয়ার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগকে […]
ইসলামী ইন্স্যুরেন্সে শত কোটি টাকা আত্মসাৎ করেন সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানিতে শত কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে । অভিযোগ রয়েছে, সাবেক ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে সাঈদ খোকন তার পরিবারের সদস্যদের নিয়োগ দিয়ে কোম্পানিকে নিজের কর্তৃত্বে পরিণত করেছেন এবং প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। এমনকি, তিনি ২০১২ সালে প্রতিষ্ঠানের পূর্ববর্তী […]
নতুন করে মার্কিন জাহাজে হুথি বিদ্রোহীদের হামলা

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আরব সাগর ও অ্যাডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার ও তিনটি সরবরাহকারী জাহাজে হামলার দাবি করেছে। রবিবার এক টেলিভিশন বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, ১৬টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন ব্যবহার করে তারা এ হামলা চালায়। হুথি গোষ্ঠীর সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারির বিবৃতিতে বলা হয়, ‘আমাদের বাহিনী যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার এবং তিনটি […]
যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ১১টি নতুন হামলা

দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতির পঞ্চম দিনে রবিবার ইসরায়েলি বাহিনী অন্তত ১১টি নতুন হামলা চালিয়েছে। লেবাননের সরকারি বার্তাসংস্থা এনএনএ (ন্যাশনাল নিউজ এজেন্সি) এক প্রতিবেদনে বলেছে, ‘পরিস্থিতি এমন, যেন আমরা যুদ্ধবিরতির আওতায় নেই।’ বার্তাসংস্থার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের ড্রোন টায়ার জেলার বিভিন্ন গ্রামে উড়তে দেখা গেছে। ইয়ারোন এবং মারুন গ্রামসংলগ্ন এলাকায় ড্রোনের পাশাপাশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া, […]
রিজার্ভে হাত না দিয়েই ৫ বিলিয়ন ডলার বিদেশী ঋণ পরিশোধ

বাংলাদেশের বেসরকারি খাতের বিদেশী ঋণ পরিশোধের প্রক্রিয়া গত তিন মাসে ব্যাপক ত্বরান্বিত হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভে কোনো প্রকার হস্তক্ষেপ না করেই প্রায় ৫ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২ বিলিয়ন ডলার স্বল্পমেয়াদি এবং ৩ বিলিয়ন ডলার দীর্ঘমেয়াদি ঋণ। ফলে, বেসরকারি খাতে বিদেশী ঋণ কমেছে প্রায় ১২১ কোটি ডলার, যা শতকরা হিসাবে […]
নাইজেরিয়ায় নৌকাডুবে ৫৪ জনের মৃত্যু, নিখোঁজ অনেকেই

নাইজেরিয়ার নাইজার নদীতে ২ শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫৪ জন। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। দুর্ঘটনাটি ঘটে গত শুক্রবার ভোরে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাটির আরোহীদের মধ্যে ২৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে বেশ কয়েকজন এখনও নিখোঁজ। ডুবুরিরা এখনও নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছেন। তবে সময়ের সঙ্গে […]
আওয়ামী লীগ আমলে বাংলাদেশ থেকে ২৮ লাখ কোটি টাকা পাচার

২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময়ে ২৩ হাজার ৪০০ কোটি ডলার বা প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে বলে শ্বেতপত্র প্রতিবেদনে দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রতি বছর গড়ে ১ লাখ ৮০ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়। মূলত দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা ও আর্থিক খাতের প্রভাবশালীরা এই অর্থ পাচারের […]
গাজায় ইসরায়েলি হামলায় শহিদ সাংবাদিকের সংখ্যা ১৯১ জনে পৌছেছে

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় শহিদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯১ জনে। শনিবার গাজার সরকারি তথ্য অফিস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘গাজায় ইসরায়েলের গণহত্যা যুদ্ধ শুরুর পর থেকে ১৯১ জন সাংবাদিক শহিদ হয়েছেন। সর্বশেষ নিহত মমদুহ ইব্রাহিম আল-আকসা টেলিভিশনের সম্পাদক ছিলেন।’ সরকারি তথ্য অফিস ইসরায়েল কর্তৃক সাংবাদিকদের ওপর নীপিড়ন ও হত্যার […]
স্ত্রীর পরকীয়ার জেরে খুন হলো পুরো পরিবার
মিশরের কালীউবিয়া প্রদেশের একটি গ্রামে ঘটে গেছে এক ভয়াবহ হত্যাকাণ্ড। স্ত্রীর পরকীয়ার অভিযোগে ক্ষুব্ধ হয়ে এক ব্যক্তি তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেন এবং মা ও ভাইকে আগুনে পুড়িয়ে দেন। এতে ঘটনাস্থলেই মারা যান মা, ভাই গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তির নাম আলী টি.এম.এস, যিনি মিশরের কফর মনসুর […]
