মেটার ১০ বিলিয়ন ডলারের সাবমেরিন ক্যাবল নির্মাণের ঘোষণা

মেটা একটি অপটিক্যাল ফাইবার সাবমেরিন ক্যাবল নির্মাণের পরিকল্পনা করেছে, যা পুরো পৃথিবী প্রদক্ষিণ করবে। প্রযুক্তি বিষয়ক সাইট TechCrunch এ তথ্য প্রকাশ করেছে। মেটা, যা ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিক, তাদের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রায় ২৫ হাজার মাইল দীর্ঘ এই প্রকল্পে কোম্পানিটি ১০ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করতে পারে। TechCrunch-এর প্রতিবেদনে বলা হয়েছে, মেটা ক্যাবলটির […]
ধর্মীয় প্রতিষ্ঠান ও জনকল্যাণে প্রতারণার অভিযোগে বিতর্কিত সাবেক এমপি কমল

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের বিরুদ্ধে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং জনকল্যাণমূলক কার্যক্রমে শতকোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। মসজিদ, মন্দির, মাদ্রাসা, এতিমখানা এবং মাহফিলে বড় অঙ্কের অনুদানের ঘোষণা দিয়ে প্রশংসা কুড়ালেও, বাস্তবে কোনো প্রতিশ্রুতিই তিনি রক্ষা করেননি। অভিযোগ রয়েছে, অন্তত পাঁচ শতাধিক প্রতিষ্ঠান তার এ ধরনের প্রতারণার শিকার হয়েছে। এমনকি প্রতিবন্ধীদের সাহায্যের […]
দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সম্পদ লুটপাট

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘দারুল ইহসান বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল উচ্চশিক্ষার মানোন্নয়ন। তবে সময়ের সঙ্গে এটি লুটপাটের কেন্দ্র হয়ে ওঠে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি চক্র ১৮ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের আয় ও সম্পদ ভোগদখল করেছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি হাইকোর্টের রায়ে বিশ্ববিদ্যালয়ের সব সম্পদ বৈধ ট্রাস্টির কাছে হস্তান্তরের […]
হত্যা মামলার আসামী সাংবাদিক মুন্নী সাহা গ্রেপ্তার

রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে সাংবাদিক ও টেলিভিশন সঞ্চালক মুন্নী সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাতে তেজগাঁও থানার পুলিশ তাকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন জানান, যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি মামলায় মুন্নী সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে, মুন্নী সাহা কাওরান বাজারে ‘এক টাকার […]
সাম্ভালে পুলিশি সহিংসতার তীব্র নিন্দা কংগ্রেস সাংসদ ইমরান মাসুদের

সাহারানপুরের কংগ্রেস সাংসদ ইমরান মাসুদের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। যেখানে তিনি উত্তরপ্রদেশের সাম্ভালে ঘটে যাওয়া সাম্প্রতিক সহিংসতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ভিডিওতে মাসুদ অভিযোগ করেন, মুসলিমদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব আক্রমণ চালানো হচ্ছে। তিনি বলেন, ‘ মুসলিমরা ঘরের বাইরে বের হলেও পুলিশ তাদের হত্যা করে। ঘরে থাকলেও তাদের টেনে বের করে হত্যা করে। মুসলিমরা […]
ভারতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২০০ যানবাহন পুড়ে ছাই

ভারতের উত্তর প্রদেশের বারাণসীতে শনিবার (৩০ নভেম্বর) ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বারাণসীর ক্যান্ট রেলওয়ে স্টেশনের গাড়ি পার্কিং এলাকায় লাগা এই আগুনে অন্তত ২০০টি মোটরসাইকেলসহ বেশ কিছু যানবাহন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, আগুনে পার্কিং এলাকার একটি বড় অংশ দাউ দাউ করে জ্বলছে। পুরো এলাকা কালো ধোঁয়ায় […]
আল্লাহর একত্ববাদের চিরন্তন বার্তা: মুফতি আব্দুল মালেক

ঘড়িতে সময় ১২টা ৩৪ মিনিট। মসজিদের ভেতরটা নিস্তব্ধ। এক অদ্ভুত সুর যেন ছড়িয়ে আছে চারপাশে—গভীর প্রতীক্ষার সুর। কোথাও কোনো শব্দ নেই, শুধু যেন সময় থমকে দাঁড়িয়ে আছে। তখনই দরজার দক্ষিণ দিক থেকে এক চিলতে নড়াচড়া দেখা গেল। সেই নিস্তব্ধতা এক মুহূর্তের জন্যও যেন ভেঙে গেল। কয়েকজন মানুষ সারিবদ্ধ হয়ে ভেতরে ঢুকলেন। তাদের মাঝখানে সম্মানিত খতীব […]
বাংলাদেশিদের চিকিৎসা বন্ধ ঘোষণা করল কলকাতার জেএন রায় হাসপাতাল

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলা এলাকার জেএন রায় হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তটি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত নির্যাতন এবং ভারতীয় জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদ হিসেবে নেয়া হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) হাসপাতালের একাধিক কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, […]
চট্টগ্রামে সাইফুল হত্যার ঘটনায় মামলা, ৩১ জন আসামী

চট্টগ্রাম আদালত এলাকায় ইসকনকর্তৃক আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ৩১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ১০ থেকে ১৫ জন অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। শুক্রবার গভীর রাতে সাইফুলের বাবা জামাল উদ্দিন কোতোয়ালি থানায় এই মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে চন্দন কুমার ধর (চিন্ময় কৃষ্ণ দাস) […]
সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহীদের অভিযান, আলেপ্পো ও ইদলিবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা

সিরিয়ার বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলো ৪৮ ঘণ্টার ব্যবধানে আলেপ্পো শহরের কেন্দ্রীয় এলাকা এবং উত্তর-পশ্চিম ইদলিব প্রদেশের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে । গত পাঁচ বছরের মধ্যে এটিই তাদের সবচেয়ে বড় সামরিক অভিযান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সিরীয় কর্তৃপক্ষ আলেপ্পো বিমানবন্দর বন্ধ ঘোষণা করে এবং সব ফ্লাইট স্থগিত করে। বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাম্প্রতিক এক বিবৃতিতে জানানো হয়, তারা আলেপ্পোর […]
পাঠ্যবইয়ে বড় পরিবর্তন, কী বাদ যাচ্ছে, কী যুক্ত হচ্ছে

বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাধ্যমিক স্তরের প্রতিটি বাংলা বইতে যুক্ত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে গল্প, কবিতা বা কার্টুন। বইয়ের শেষ পৃষ্ঠায় যোগ করা হচ্ছে অভ্যুত্থান-ভিত্তিক গ্রাফিতি। পাশাপাশি ইতিহাসনির্ভর বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনা হচ্ছে। তবে পাঠ্যবই থেকে বাদ দেওয়া হচ্ছে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ‘অতিরঞ্জিত’ চিত্র […]
দখলদার ইসরায়েলি বাহিনীর অস্ত্র ফিলিস্তিনিদের দেহ ভস্মীভূত করে ফেলছে

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল বারশ গতকাল উদ্বেগ প্রকাশ করে বলেছেন, দখলদার ইসরায়েলি বাহিনী উত্তর গাজায় এমন অস্ত্র ব্যবহার করছে যার ফলে মানুষের দেহ ভস্মীভূত হয়ে যাচ্ছে। তিনি জানান, দখলদার বাহিনী স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য সংগ্রহে বাধা দেওয়ায় উত্তর গাজায় সংঘটিত গণহত্যা সম্পর্কে তাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। এদিকে গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্রও […]
