রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে সাংবাদিক ও টেলিভিশন সঞ্চালক মুন্নী সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাতে তেজগাঁও থানার পুলিশ তাকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন জানান, যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি মামলায় মুন্নী সাহাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, মুন্নী সাহা কাওরান বাজারে ‘এক টাকার খবর’ অফিস থেকে বের হয়ে কিছু সবজি কিনতে যান। ওই সময় জনতার প্রতিবাদের মুখে তিনি পুলিশের হেফাজতে চলে যান।

এছাড়া, ৬ অক্টোবর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মুন্নী সাহার ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছিল। এতে তার আমানত, ঋণ, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, এক্সচেঞ্জ, লকার এবং অফশোর ব্যাংকিংয়ের তথ্য চাওয়া হয়েছিল।

এদিকে, গত মাসে যাত্রাবাড়ী এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত শিক্ষার্থী নাঈম হাওলাদারের (১৭) মামলায় মুন্নী সাহা অন্যতম আসামি হিসেবে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *