মার্কিন নিষেধাজ্ঞা ও রাজনৈতিক শঙ্কায় বেড়েছে অর্থপাচার ও বিদেশে সম্পদ ক্রয়

২০১৮ সালের নির্বাচনের পর থেকেই রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক চাপের মুখে বাংলাদেশের সরকারের স্থিতিশীলতা নিয়ে শঙ্কা দেখা দেয়। বিশেষ করে ২০২১ সালে র্যাবের সাত কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা জারির পর, অর্থ পাচারের প্রবণতা বাড়তে শুরু করে। সরকারের পতনের আশঙ্কায় অনেক রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং আমলা বিদেশে অর্থ পাচার করে সেকেন্ড হোম গড়ে তুলেছেন। বাংলাদেশের পোশাক খাতের […]
সরকারি ৩ কোটি টাকা ব্যক্তিগত অ্যাকাউন্টে!

রংপুরের মিঠাপুকুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান সরকারের বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাৎ ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, বিভিন্ন সরকারি প্রকল্পের নামে কাগজে-কলমে শতভাগ কাজ দেখিয়ে প্রায় ৩ কোটি টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্টে জমা করেছেন তিনি। পাশাপাশি, ঘুষ বাণিজ্যের জন্য ভাড়াটে লোক নিয়োগের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সরকারি সূত্রে জানা গেছে, গ্রামীণ অবকাঠামো […]
সিরিয়ায় ফের উত্তেজনা, বিদ্রোহীদের দখলে আলেপ্পো

সিরিয়ার আসাদবিরোধী সশস্ত্র জোট শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, আলেপ্পোর জাহরা অঞ্চলে অবস্থিত সামরিক কলেজ ও আর্টিলারি কলেজ নিয়ন্ত্রণে নিয়েছে তারা। পশ্চিম আলেপ্পোর পুরোপুরি নিয়ন্ত্রণও এখন তাদের হাতে। পাশাপাশি ইদলিব প্রদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর সারাকিবও দখল করেছে বলে তারা জানিয়েছে। সিরিয়ান সরকারী বাহিনী এবং তাদের মিত্রদের সঙ্গে তীব্র সংঘর্ষের পর এ বিজয় অর্জিত হয়েছে— বিবৃতিতে এটাও […]
কলকাতায় হাইকমিশনের সামনে জাতীয় পতাকায় আগুন, বাংলাদেশের তীব্র নিন্দা

কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে সংঘটিত সহিংস বিক্ষোভে জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে কলকাতার একটি হিন্দু সংগঠন ‘বঙ্গীয় হিন্দু জাগরণ’-এর আয়োজনে সহিংস বিক্ষোভের ঘটনা ঘটে। এসময় বিক্ষোভকারীরা […]
সাম্ভাল মসজিদ জরিপে ৮ জানুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট

ভারতের সুপ্রিম কোর্ট উত্তর প্রদেশের সাম্ভাল জেলার একটি মসজিদের সার্ভে নিয়ে স্থানীয় আদালতের নির্দেশের উপর আপাতত স্থগিতাদেশ দিয়েছে। এই স্থগিতাদেশ ৮ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে। মসজিদে সার্ভে নিয়ে স্থানীয় আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে দাখিল করা মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট এই আদেশ দেয়।আদালত বলেছে, ‘এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সার্ভে সংক্রান্ত যেকোনো পদক্ষেপ স্থগিত […]
উত্তর গাজায় তীব্র মানবিক সংকট, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, গাজা উপত্যকার বিশেষত উত্তর অংশে এক ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। এখানে ওষুধ, খাদ্য, জ্বালানি এবং আশ্রয়ের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। সংস্থাটি ইসরায়েলকে আরও বেশি পরিমাণে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে এবং সেখানে জরুরি কার্যক্রম সহজতর করার আহ্বান জানিয়েছে। জাতিসংঘের একটি প্রতিবেদনে বর্তমান পরিস্থিতিকে “দুর্বিষহ” বলে বর্ণনা […]
ভুয়া মুক্তিযোদ্ধা সনদে ব্যাংকে ১৪৫ জনের চাকরি!

এক অভাবনীয় ঘটনায়, ভুয়া মুক্তিযোদ্ধা সনদের মাধ্যমে কর্মসংস্থান ব্যাংকে ১৪৫ জন ব্যক্তি চাকরি পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং অভিযুক্তরা নানা ধরনের বক্তব্য দিয়েছেন, যা পরস্পরবিরোধী।এ কজন ব্যাংক কর্মকর্তা, যিনি মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছেন, তার কাছে নাম তালিকায় না থাকার কারণ জানতে চাইলে তিনি জানান, তার বাবার সনদ চাকরি পাওয়ার […]
হেরাতে ১০০ মাদকাসক্তের পুনর্বাসন

আফগান সরকারের উদ্যোগে হেরাত প্রদেশে মাদকাসক্তি নিরাময়ে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। হেরাতের স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, শহরের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা ১০০ জন মাদকাসক্ত ব্যক্তির চিকিৎসা সফলভাবে সম্পন্ন হয়েছে। এদের প্রাদেশিক হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে ৪০০০ শয্যার বিশেষ সুবিধায় আধুনিক চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা রয়েছে। চিকিৎসা প্রক্রিয়া শেষে, এ ব্যক্তিদের তাদের […]
দূর্নীতির রোল মডেল আওয়ামী প্রতিমন্ত্রী মহিববুর রহমান

একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর, পরে ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী। তবে এই দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের আড়ালে দুর্নীতি, চাঁদাবাজি, জমি দখলসহ নানা অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সাবেক সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমানের বিরুদ্ধে। মহিববুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে ছাত্রলীগের রাজনীতির […]
হাসনাত আবদুল্লাহর গাড়িতে আাবারও রহস্যজনক ধাক্কা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের গাড়ি বহর দুই দিন ধরে রহস্যজনকভাবে দুর্ঘটনার শিকার হচ্ছে। বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি ট্রাক তাদের বহরের গাড়িকে ধাক্কা দেয়। আর বৃহস্পতিবার যাত্রাবাড়ীতে হাসনাতের গাড়িতে পেছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপ। দুই ঘটনায় গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কেউ আহত হননি। […]
বাংলাদেশি সাইক্লিস্ট তাম্মাতের বিশ্বরেকর্ড

বিশ্বের প্রথম সাইক্লিস্ট হিসেবে একই সফরে মাত্র ৩০ দিনে এভারেস্ট বেস ক্যাম্পসহ ৪টি পর্বত এবং ৩টি পাস সাইকেলে পাড়ি দিয়েছেন বাংলাদেশের তরুণ সাইক্লিস্ট তাম্মাত বিল খয়ের। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে অবশেষে গতকাল এই রেকর্ডটি করেন তাম্মাত। এই সফরে তিনি পাড়ি দিয়েছেন পিকে পিক (৪০০০ মি.), এভারেস্ট বেস ক্যাম্প (৫৩৬৪ মি.), চুখুং রি পিক (৫৫৪৬ মি.), কংমালা […]
মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

রোহিঙ্গা নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মিয়ানমারের সামরিক শাসক মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন আদালতের প্রধান কৌঁসুলি করিম খান। বুধবার (২৭ নভেম্বর) আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ২০১৬ ও ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চালানো সহিংসতার পরিপ্রেক্ষিতে এ আবেদন করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গাদের […]
