জুলাই আন্দোলনে আহতরা পাবেন বিনামূল্যে আজীবন স্বাস্থ্যসেবা

আহত আন্দোলনকারীদের জন্য বিশেষ ইউনিক আইডি কার্ড দেওয়া হবে, যাতে তারা আজীবন বিনামূল্যে সরকারি স্বাস্থ্যসেবা নিতে পারেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. সায়েদুর রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে আহতদের সঙ্গে ছয়জন উপদেষ্টার বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়। বৈঠকে জানানো হয়, ডিসেম্বরের মধ্যে সব প্রক্রিয়া শেষ হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কার্যক্রম বাস্তবায়ন হবে। সরকারি […]
সংখ্যালঘুদের ব্যাপারে ভারতের মন্তব্যের প্রয়োজন নেই: নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদেরই দায়িত্ব। এ বিষয়ে ভারতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। সম্প্রতি বিবিসি হিন্দিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। নাহিদ উল্লেখ করেন, জুলাই-আগস্টে ঘটে যাওয়া গণহত্যা নিয়ে ভারত এখনো তার অবস্থান পরিষ্কার করেনি। এমনকি এর সঙ্গে সংশ্লিষ্টদের ভারত আশ্রয় দিয়েছে। এছাড়া মিথ্যা […]
চট্টগ্রাম বন্দরে করাচির কার্গো, পাকিস্তানের সাথে সুসম্পর্কের ইঙ্গিত

পাকিস্তানের করাচি থেকে এই প্রথম সরাসরি পণ্যবাহী কার্গো জাহাজ ‘ভেসেল’ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এর মাধ্যমে এই প্রথম পাকিস্তান ইসলামাবাদের মধ্যে সরাসরি সমুদ্র যোগাযোগ প্রতিষ্ঠিত হলো। সরাসরি যোগাযোগের ফলে সরবরাহ ধারা ব্যাপকভাবে বাড়বে এবং পরিবহনের সময়ও কমবে। এদিকে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফ সরাসরি জাহাজ চলাচলকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য […]
ছাত্রদের মতামতেই উপদেষ্টা নিয়োগ হবে: হাসনাত আবদুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে ছাত্রদের মতামতকে গুরুত্ব দিতে হবে। আজ ১৪ই নভেম্বর বৃহস্পতিবার এক বৈঠক শেষে সাংবাদিকদের জানান, আন্দোলনের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা নিয়োগে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। এ সময় তিনি জানান, বৈঠকে প্রায় ৭০-৮০ জন কেন্দ্রীয় সমন্বয়ক উপস্থিত ছিলেন এবং তারা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে সরকারের […]
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

গণঅভ্যুত্থানের শহিদ ও আহতদের স্মরণে নতুন কর্মসূচি পালনের ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল বুধবার ১৩ই নভেম্বর রাজধানীর বাংলামোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদের জানান, সভায় ১৫৮জন সমন্বয়ক অংশ নেন, যেখানে মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়। প্রথমত, ২০-২২ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠন করা […]
ভোলা-২ আসনের সাবেক এমপি মুকুল গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাহিদুল ইসলাম হত্যা মামলার আসামি ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল (৫৫) র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। গতকাল বুধবার ১৩ই নভেম্বর সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে র্যাব-২ তাকে আটক করে। র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি বছরের ১৯শে জুলাই মিরপুরে নাহিদুল ইসলাম হত্যার […]
দাবি মেনে বিক্ষোভরত আহতদের শান্ত করলেন উপদেষ্টারা

গতকাল বুধবার ১৩ই নভেম্বর দিনভর বিক্ষোভের পর রাতভর রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নেন জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা। এ সময় চিকিৎসার দাবি জানিয়ে তারা ঘোষণা দেন, সরকারের চার উপদেষ্টা তাদের সঙ্গে কথা না বলা পর্যন্ত তারা অবস্থান চালিয়ে যাবেন। পরে রাত আড়াইটার দিকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব, […]
মাদরাসার কারিকুলাম সরকারের তত্ত্বাবধানে নেই: শিক্ষা উপদেষ্টা

বাংলাদেশে মাদরাসার কারিকুলাম সরাসরি সরকারের নিয়ন্ত্রণে বা তত্ত্বাবধানে নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। বুধবার জাতীয় শিক্ষা একাডেমির এক গবেষণা অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেন তিনি। ডা. পোদ্দার বলেন, অনেক অভিভাবক তাদের সন্তানদের নিরাপদ মনে করে মাদরাসায় ভর্তি করান। ফলে প্রাইমারি পর্যায় থেকেই অনেক শিক্ষার্থী মাদরাসায় চলে […]
সোহরাওয়ার্দী উদ্যানেই হবে অমর একুশে বইমেলা ২০২৫

অমর একুশে বইমেলা ২০২৫ সোহরাওয়ার্দী উদ্যানেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আজ ১৩ই নভেম্বর সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। উল্লেখ্য, সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে বইমেলাটি বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজনের কথা বলা হয়েছিল। তবে এ নিয়ে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা […]
ডেঙ্গু প্রতিরোধে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে আলেম-ওলামাদের সহযোগিতা কামনা করেছেন। আজ বুধবার ১৩ই নভেম্বর চসিকের এক আলোচনা সভায় তিনি আলেম সমাজকে আহ্বান জানান, যেন জুমার খুতবায় মুসল্লিদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করেন। তার মতে, খতিব, ইমাম ও মুয়াজ্জিনগণ মসজিদে ডেঙ্গু প্রতিরোধে বার্তা প্রচার করলে জনগণ তা গুরুত্বের সঙ্গে নেবে। মেয়র […]
দু-এক দিনের মধ্যে বড় কিছুর আভাস দিলেন ফারুকী

সংস্কৃতি মন্ত্রণালয়ের নবনিযুক্ত উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জানিয়েছেন, অচিরেই দেশজুড়ে সংস্কৃতির ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। তিনি ইঙ্গিত দেন, আগামী দু-এক দিনের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আসতে পারে। আজ বুধবার ১৩ই নভেম্বর সচিবালয়ে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ফারুকী। ফারুকী বলেন, ‘বাইরে থেকে সংস্কৃতি মন্ত্রণালয়কে ঘুমন্ত মনে হলেও বাস্তবে এখানে […]
আবারও ট্রলারসহ ৬ মাঝিকে অপহরণ করল আরাকান আর্মি

টেকনাফের নাফ নদী থেকে আবারও ছয় বাংলাদেশি মাঝিকে ট্রলারসহ অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। টেকনাফ-সেন্টমার্টিন নৌরুট ট্রলার মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ জানান, সোমবার বিকেলে ইট, বালি ও সিমেন্ট বোঝাই দুটি ট্রলার নিয়ে ছয়জন মাঝি সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু নাফ নদীর জোয়ার-ভাটার কারণে ট্রলার দুটি শাহপরীর দ্বীপে অবস্থান নিতে বাধ্য হয়। পরে […]
