আহত আন্দোলনকারীদের জন্য বিশেষ ইউনিক আইডি কার্ড দেওয়া হবে, যাতে তারা আজীবন বিনামূল্যে সরকারি স্বাস্থ্যসেবা নিতে পারেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. সায়েদুর রহমান।

বৃহস্পতিবার সচিবালয়ে আহতদের সঙ্গে ছয়জন উপদেষ্টার বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়। বৈঠকে জানানো হয়, ডিসেম্বরের মধ্যে সব প্রক্রিয়া শেষ হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কার্যক্রম বাস্তবায়ন হবে। সরকারি চুক্তিবদ্ধ বেসরকারি হাসপাতালেও বিনামূল্যে চিকিৎসা পাবেন তারা।

এছাড়া ১৭ই নভেম্বর থেকে একটি সাপোর্ট সেন্টার চালু হবে যেখানে আহতরা প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন। এজন্য ঢাকার সব সরকারি হাসপাতালকে একটি নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *