বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাহিদুল ইসলাম হত্যা মামলার আসামি ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল (৫৫) র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। গতকাল বুধবার ১৩ই নভেম্বর সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে র‍্যাব-২ তাকে আটক করে।

র‍্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি বছরের ১৯শে জুলাই মিরপুরে নাহিদুল ইসলাম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মুকুল অন্যতম আসামি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *