আবারো ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

আবারো ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ১৩ জন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার ২২শে ডিসেম্বর রাতে তাদের আটক করার পর গতকাল সোমবার ২৩শে ডিসেম্বর ভারতের মেঘালয়ের জুয়াই পুলিশ স্টেশনে হস্তান্তর করা হয়েছে। তবে আজ মঙ্গলবার ২৪শে ডিসেম্বর সকাল পর্যন্ত বিষয়টি নিশ্চিত করতে পারেনি […]

‘সহজ’ এর ২০ টাকা সার্ভিস চার্জ: বাস্তবে কোটি টাকার বাণিজ্য!

‘সহজ’ এর ২০ টাকা সার্ভিস চার্জ: বাস্তবে কোটি টাকার বাণিজ্য!

অনলাইনে টিকিট বিক্রির মাধ্যমে রেল সেবা সহজ করতে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ‘সহজ’ নামক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে রেল কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী, প্রতিটি টিকিটের বিপরীতে ২৫ পয়সা সার্ভিস চার্জ নেওয়ার কথা। কিন্তু বাস্তবে অনলাইনে টিকিট কিনতে প্রতিটি টিকিটে গ্রাহকের কাছ থেকে ২০ টাকা অতিরিক্ত চার্জ নেওয়া হচ্ছে। এতে প্রতি বছর গ্রাহকদের কাছ থেকে প্রায় ৩০ কোটি […]

‘শেখ মুজিব’ বাদ দিয়ে যমুনা রেলসেতুর নতুন নামকরণ

জানুয়ারির শেষে চালু হচ্ছে যমুনা রেলসেতু

যমুনা নদীর ওপর নির্মিত রেলসেতুর নাম পরিবর্তন করা হয়েছে। পূর্বে সেতুটির নাম ছিল ‘শেখ মুজিব রেলসেতু’। পরিবর্তন করে এর নামকরণ করা হয়েছে ‘যমুনা রেলসেতু’। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানান, নতুন রেলসেতুটি আগামি ২০২৫ সালের জানুয়ারিতে চালু হতে পারে। বর্তমানে যমুনা বহুমুখী সেতুর মাধ্যমে যে মিটারগেজ রেল চলাচল করছে, সেটি সীমিত ক্ষমতাসম্পন্ন। নতুন সেতুটি […]

বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত!

বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত!

ভারত-বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনের মাঝেও বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবার সুযোগকে কেন্দ্র করে ভারত সীমান্তে উন্নত অবকাঠামো তৈরির পরিকল্পনা করছে। দেশটির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বাড়াতে পেট্রাপোল থেকে কলকাতা পর্যন্ত মেট্রো চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে! শুক্রবার শিলিগুড়িতে সশস্ত্র সীমা বলের (এসএসবি) রেইজিং ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শান্তনু ঠাকুর এ ঘোষণা দেন। […]

বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন করল ভারত!

বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন করল ভারত!

ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করতে অত্যাধুনিক ড্রোন মোতায়েন করেছে। ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং তাদের ওয়েবসাইটে জানিয়েছে, সীমান্তে নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম বাড়াতে এসব ড্রোন ব্যবহার করছে ভারত। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে মিথ্যা দাবি করা হয়, বাংলাদেশ তুরস্কের তৈরি অত্যাধুনিক ‘বায়রাকতার টিবি-২‘ ড্রোন সীমান্তের উত্তরাঞ্চলে মোতায়েন করেছে। এই ড্রোনগুলো নজরদারি ছাড়াও আক্রমণ চালানোর সক্ষমতা রাখে! তবে […]

তাবলীগ জামাতের বিতর্কিত অংশের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মুয়াজ বিন নূরের ছাত্রত্ব বাতিল

তাবলীগ জামাতের বিতর্কিত অংশের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মুয়াজ বিন নূরের ছাত্রত্ব বাতিল

দেশের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান ‘জামিয়া শারইয়্যাহ মালিবাগ’ থেকে একজন প্রাক্তন ছাত্রের ছাত্রত্ব ও সনদ বাতিল করা হয়েছে। অভিযোগ রয়েছে, ওই ছাত্র তাবলীগ জামাতের বিতর্কিত অংশ, যা এতা’আতী বা নিজামুদ্দীনের সা’দপন্থী নামে পরিচিত, তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে বিভ্রান্তিকর কার্যকলাপে জড়িত হয়েছেন। জানা গেছে, নেত্রকোনার আটপাড়া উপজেলার বাসিন্দা মুয়াজ বিন নূর ২০১০ সালে (১৪৩১ হিজরী) জামিয়া […]

আইনজীবী আলিফ হত্যাকাণ্ড: তদন্ত কমিটির প্রধানসহ সবার অব্যাহতি!

আইনজীবী আলিফ হত্যাকাণ্ড: তদন্ত কমিটির প্রধানসহ সবার অব্যাহতি!

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি উঠেছে। এই হত্যাকাণ্ডকে ঘিরে গঠিত তদন্ত কমিটির প্রধানসহ সব সদস্য ইতিমধ্যে পদত্যাগ করেছেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির প্রধান, সাবেক মহানগর পিপি ও আইনজীবী আবদুস সাত্তার, গতকাল শুক্রবার কমিটি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। এর আগে কমিটির সদস্য সচিবসহ চার […]

পাকিস্তান থেকে আসল আরেক কনটেইনার ভর্তি জাহাজ, যা আছে কনটেইনারে

পাকিস্তান থেকে আসল আরেক কনটেইনার ভর্তি জাহাজ

পাকিস্তানের করাচি বন্দর থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে পণ্যবাহী জাহাজ এমভি ইউয়ান জিয়ান ফা ঝং। আজ শনিবার ২১শে ডিসেম্বর বিকেলে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করে। এটি করাচি থেকে পণ্য নিয়ে আসা দ্বিতীয় জাহাজ। জানা গেছে, জাহাজটি করাচি বন্দর থেকে মোট ৮১১টি (২০ ফুট দৈর্ঘ্যের একক) কনটেইনার নিয়ে রওনা দেয়। এর মধ্যে বাংলাদেশে এসেছে […]

চিনিশিল্প পুনরুজ্জীবনে ভারতের প্রভাবমুক্তির পথে বাংলাদেশ

চিনিশিল্প পুনরুজ্জীবনে ভারতের প্রভাবমুক্তির পথে বাংলাদেশ

বাংলাদেশের বন্ধ হওয়া ছয়টি রাষ্ট্রায়ত্ত চিনিকল পুনরায় চালুর মাধ্যমে চিনি আমদানির উপর নির্ভরশীলতা কমানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দীর্ঘদিন বন্ধ থাকা এসব কারখানা চালুর ঘোষণা দিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে শিল্প মন্ত্রণালয়। বিশ্লেষকদের মতে, এর ফলে ভারতের চিনির উপর বাংলাদেশের নির্ভরতা কমে যাবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। ২০২০ সালে লোকসানের অজুহাতে কুষ্টিয়া, রংপুর, […]

মুর্শিদাবাদ-মালদা বাংলাদেশের অংশ হতে পারে: অধীর চৌধুরী

মুর্শিদাবাদ-মালদা বাংলাদেশের অংশ হতে পারে: অধীর চৌধুরী

ভারতের লোকসভার সাবেক বিরোধীদলীয় নেতা এবং পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সাম্প্রতিক মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মুর্শিদাবাদ, মালদা ও উত্তরবঙ্গের অন্যান্য অঞ্চল ভবিষ্যতে বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অধীর রঞ্জন বলেন, মৌলবাদ কোন ঠুনকো বিষয় নয়! এটি অনেকটা ক্যানসারের মতো, যা সময়মত […]

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ আর নেই!

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ আর নেই!

অন্তর্বর্তীকালীন সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন। আজ শুক্রবার ২০শে ডিসেম্বর বিকেলে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উপদেষ্টার সহকারী একান্ত সচিব মো. আবিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উপদেষ্টা হাসান আরিফ স্যার মারা গেছেন। আজ শুক্রবার বিকেল ৩টার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’ […]

দ্য ইকোনমিস্টে বাংলাদেশকে ২০২৪ সালের বর্ষসেরা দেশ হিসেবে স্বীকৃতি

দ্য ইকোনমিস্টে বাংলাদেশকে ২০২৪ সালের বর্ষসেরা দেশ হিসেবে স্বীকৃতি

বিশ্ববিখ্যাত সাময়িকী দ্য ইকোনমিস্ট ২০২৪ সালের বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশকে বেছে নিয়েছে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশকে তাদের উন্নতির মাপকাঠিতে বিচার করে বর্ষসেরা দেশ নির্বাচন করে দ্য ইকোনমিস্ট। তবে, এখানে ধনী, সুখী বা নৈতিক শ্রেষ্ঠতার বিচারে নয়; বরং গত ১২ মাসে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এবং উন্নতি সাধন করেছে এমন দেশকে এই স্বীকৃতি দেওয়া হয়। বাংলাদেশ […]