যমুনা নদীর ওপর নির্মিত রেলসেতুর নাম পরিবর্তন করা হয়েছে। পূর্বে সেতুটির নাম ছিল ‘শেখ মুজিব রেলসেতু’। পরিবর্তন করে এর নামকরণ করা হয়েছে ‘যমুনা রেলসেতু’।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানান, নতুন রেলসেতুটি আগামি ২০২৫ সালের জানুয়ারিতে চালু হতে পারে। বর্তমানে যমুনা বহুমুখী সেতুর মাধ্যমে যে মিটারগেজ রেল চলাচল করছে, সেটি সীমিত ক্ষমতাসম্পন্ন। নতুন সেতুটি চালু হলে আন্তঃনগর, লোকাল ও পণ্যবাহী ট্রেন মিলিয়ে প্রতিদিন ৮৮টি ট্রেন চলাচলের লক্ষ্যমাত্রা রয়েছে।

সেতুটি নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ১৬,৭৮০ কোটি টাকা। এর মধ্যে জাপানের উন্নয়ন সংস্থা জাইকা অর্থায়ন করেছে ১২,১৪৯ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়নে জাপানি পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে।

নতুন রেলসেতুটি চালু হলে যমুনা নদী পারাপারের সময় কমে যাবে এবং রেলপথে যাত্রী ও পণ্য পরিবহন আরও সাশ্রয়ী ও দ্রুততর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *