গাজার পুরোপুরি নিয়ন্ত্রণ এখন হামাসের হাতে: ইসরায়েলি বিশ্লেষক

গাজার পুরোপুরি নিয়ন্ত্রণ এখন হামাসের হাতে: ইসরায়েলি বিশ্লেষক

বর্তমানে গাজা পুরোপুরি হামাসের নিয়ন্ত্রণে রয়েছে, সেখানে ইসরায়েলের কোন কর্তৃত্ব নেই বলে জানিয়েছেন ইসরায়েলের সামরিক বিশ্লেষক ইয়োসি ইয়েহোশুয়া। গতকাল শুক্রবার ইসরায়েলি সংবাদমাধ্যম ‘আই-২৪ নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হামাস গাজার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রেখেছে, তা শক্তি প্রয়োগের মাধ্যমে হোক বা অন্যভাবে। আমাদের (ইসরায়েলের) সেখানে কোন ক্ষমতা নেই।’ ইয়েহোশুয়া আরও বলেন, ‘এমনকি গাজায় যুদ্ধবিরতির […]

হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফের শাহাদাত নিশ্চিত করল হামাস

হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফের শাহাদাত নিশ্চিত করল হামাস

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ ইসরায়েলি বিমান হামলায় শহিদ হয়েছেন। হামাস এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। দীর্ঘদিন ধরেই মোহাম্মদ দেইফ ইসরায়েলের অন্যতম প্রধান টার্গেট ছিলেন। গত বছর জুলাই মাসেই ইসরায়েল তার শহিদ হওয়ার দাবি করেছিল। তবে এতদিন এ বিষয়ে কোন মন্তব্য করেনি হামাস। অবশেষে গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দেইফের শাহাদাতের খবর […]

মোহাম্মদ দেইফসহ হামাসের ছয় শীর্ষ কমান্ডারের শাহাদাত ঘোষণা

মোহাম্মদ দেইফসহ হামাসের ছয় শীর্ষ কমান্ডারের শাহাদাতের ঘোষণা

হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে, তাদের প্রধান কমান্ডার মোহাম্মদ দেইফসহ সামরিক পরিষদের শীর্ষ ছয় কমান্ডার গাজায় ইসরায়েলের হামলায় শহিদ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় ব্রিগেডের সামরিক মুখপাত্র আবু উবাইদা এ তথ্য জানান। বার্তাটি টেলিগ্রামে প্রকাশ করা হয়। আবু উবাইদা জানান, শহিদদের কাতারে শামিল হয়েছেন- • কাসসাম ব্রিগেডের প্রধান সামরিক কমান্ডার মোহাম্মদ দাইফ […]

সুইডেনে কোরআন পোড়ানোর সেই সালওয়ান মোমিকা গুলিতে নিহত

সুইডেনে কোরআন পোড়ানোর উস্কানিদাতা সালওয়ান মোমিকা গুলিতে নিহত

মুসলিমদের ধর্মীয় পবিত্র মহাগন্থ আল কোরআন পোড়ানোর জন্য পরিচিত মুখ ইরাকি বংশোদ্ভূত খ্রিস্টান অভিবাসী সালওয়ান মোমিকা (৩৮) সুইডেনের হোভশো এলাকায় গুলিতে নিহত হয়েছে। গতকাল বুধবার ২৯ জানুয়ারি রাতে নিজের অ্যাপার্টমেন্টেই সে হামলার শিকার হয়। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় সে টিকটকে লাইভস্ট্রিম করছিল। স্থানীয় পুলিশ রাত ১১টার দিকে গুলির ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে […]

নতুন লেজার অস্ত্র উন্মোচন করল ইরান, বদলাতে পারে যুদ্ধের সমীকরণ

নতুন লেজার অস্ত্র উন্মোচন করল ইরান, বদলাতে পারে যুদ্ধের সমীকরণ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা যেন থামবার নামই নিচ্ছে না। আপাতত সংঘর্ষ না হলেও যেকোনো সময় পরিস্থিতি বদলে যেতে পারে। তাই এমন পরিস্থিতিতে কম খরচে কার্যকরভাবে শত্রু মোকাবিলার কৌশল খুঁজছে বিভিন্ন দেশ। এতে একদিকে যেমন যুদ্ধের ব্যয় কমবে, অন্যদিকে কমবে প্রাণহানি। এই প্রেক্ষাপটে নতুন এক লেজার অস্ত্র প্রকাশ্যে এনেছে ইরান, যা প্রচলিত যুদ্ধের কৌশলে বড় পরিবর্তন আনতে […]

ইসরায়েলের ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে ১৪ জন আহত

ইসরায়েলের ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে ১৪ জন আহত

দক্ষিণ লেবাননের নাবাতিয়া আল ফাওকা শহরে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। এই হামলা ইসরা কর্তৃক লেবাননে যুদ্ধবিরতি চুক্তির আরেকটি লঙ্ঘন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘ইসরায়েলি আগ্রাসনে নাবাতিয়ায় এখন পর্যন্ত ১৪ জন আহত হয়েছেন।’ এর আগে মন্ত্রণালয় জানিয়েছিল, প্রাথমিকভাবে সাতজন আহত হওয়ার খবর পাওয়া […]

ইসরায়েলের সেনা প্রত্যাহারের পর দক্ষিণ লেবাননের সীমান্তে নিরাপত্তা জোরদার

ইসরায়েলের সেনা প্রত্যাহারের পর দক্ষিণ লেবাননের সীমান্তে নিরাপত্তা জোরদার

ইসরায়েলের সেনা প্রত্যাহারের পর দক্ষিণ লেবাননের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে দেশটির প্রশাসন। ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের দির মিমাস ও সীমান্তবর্তী অঞ্চল থেকে সরে যাওয়ার পর সেখানে লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সোমবার এক বিবৃতিতে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, মেরজাইউন জেলার দির মিমাস গ্রাম এবং দক্ষিণ লিটানি এলাকার আরও কিছু সীমান্তে তাদের বাহিনী নিরাপত্তা নিশ্চিত করছে। সেনাবাহিনী […]

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করবে সৌদি আরব

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করবে সৌদি আরব

ফিলিস্তিন সমস্যার সমাধান না হলে সৌদি আরব কখনোই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না বলে জানিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম টাইমস রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সৌদি আরব সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চায়। এটি এগিয়ে যাওয়ার একমাত্র উপায়। তবে সৌদি আরবের কিছু সীমারেখা রয়েছে। ফিলিস্তিনিদের […]

বাস্তুচ্যুত জীবনের সমাপ্তি, উত্তর গাজায় ফিরছেন হাজারো ফিলিস্তিনি

বাস্তুচ্যুত জীবনের সমাপ্তি, উত্তর গাজায় ফিরছেন হাজারো ফিলিস্তিনি

দীর্ঘ ১৫ মাস পর নিজেদের ঘরে ফিরছেন বাস্তুচ্যুত হাজারো ফিলিস্তিনি। সোমবার সকালে গাজার রাশিদ পশ্চিম সড়ক ধরে নেটজারিম পশ্চিম চেকপয়েন্ট পেরিয়ে পায়ে হেঁটে তাঁরা গাজা শহর ও উত্তর গাজার দিকে যাত্রা শুরু করেন। ইসরায়েলের টানা দখলদারিত্ব ও গণহত্যার শিকার এই ফিলিস্তিনিরা যুদ্ধবিরতির চুক্তির আওতায় ঘরে ফেরার সুযোগ পেয়েছেন। স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হওয়া এই […]

গাজা থেকে ফিলিস্তিনিদের সরানোর প্রস্তাব অযৌক্তিক: লিন্ডসে গ্রাহাম

গাজা থেকে ফিলিস্তিনিদের সরানোর প্রস্তাব অযৌক্তিক: লিন্ডসে গ্রাহাম

গাজা থেকে ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে নেওয়ার প্রস্তাবকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহাম। গতকাল রোববার সিএনএনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। শনিবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বক্তব্যে গাজা থেকে ফিলিস্তিনিদের মিশর, জর্ডানসহ প্রতিবেশী দেশগুলোতে স্থানান্তরের প্রস্তাব দেন। তিনি দাবি করেন, ইসরায়েলের হামলার ফলে গাজা বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে। […]

উত্তর গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ঘরে ফেরায় ইসরায়েলের বাধা

উত্তর গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ঘরে ফেরায় ইসরায়েলের বাধা

উত্তর গাজায় নিজেদের ধ্বংসপ্রায় ঘরে ফিরতে চাওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বাধা দিয়ে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধবিরতির ভঙ্গুর পরিস্থিতি আরও স্পষ্ট হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, উত্তর গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আর ঘরে ফিরতে দেওয়া হবে না। হামাসের বিরুদ্ধে নারী বন্দি মুক্তিতে বিলম্বের অভিযোগ […]

জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব: ২০টি ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংস

জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব: ২০টি ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংস

ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানে জেনিন শরণার্থী শিবিরে ২০টিরও বেশি ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংস হয়েছে। শিবিরটি এখনও অবরুদ্ধ অবস্থায় রয়েছে। আজ রোববার জেনিনের গভর্নর কামাল আবু রুব এ তথ্য জানিয়েছেন। আবু রুব জানান, গত মঙ্গলবার শুরু হওয়া সামরিক অভিযানের পর থেকে ইসরায়েলি বাহিনী শিবিরে প্রবেশে বাধা দিচ্ছে। ফলে ধ্বংসস্তূপের নিচে নিহতদের লাশ থাকার আশঙ্কা রয়েছে। আনাদোলু […]