মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় আগুনে পুড়ে নিহত ৪১

মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় আগুনে পুড়ে নিহত ৪১

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত ৪১ জনের। একটি যাত্রীবাহী বাস ‘ট্রেলার’ গাড়ির সঙ্গে সংঘর্ষের পর আগুন ধরে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, গতকাল শনিবার ৮ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোরে তাবাস্কো প্রদেশের এসকার্সেগা শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে। বাসটি কানকুন থেকে তাবাস্কো যাচ্ছিল। পথে এটি একটি ট্রেলারের […]

বন্দি বিনিময়ের পঞ্চম ধাপে আজ ১৮৩ ফিলিস্তিনি বন্দির মুক্তি

বন্দি বিনিময়ের পঞ্চম ধাপে আজ ১৮৩ ফিলিস্তিনি বন্দির মুক্তি

ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের মধ্যে বন্দিবিনিময় চুক্তির পঞ্চম ধাপে আজ ১৮৩ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। শনিবার মুক্তিপ্রাপ্ত বন্দিদের বহনকারী বাসগুলো পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছালে শত শত ফিলিস্তিনি তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ১৮ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এবং ৫৪ জন উচ্চসাজার বন্দি রয়েছেন। মুক্তির পর কয়েকজন বন্দির শারীরিক অবস্থার অবনতি হলে তাদের […]

জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে বেরিয়ে গেল ইসরায়েল

জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে বেরিয়ে গেল ইসরায়েল

ইসরায়েলের জাতিসংঘ দূত ড্যানি ড্যানন জানিয়েছেন, তাদের দেশ জাতিসংঘ মানবাধিকার পরিষদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। তিনি পরিষদকে ‘পক্ষপাতদুষ্ট’ বলে অভিযোগ করেন। তিনি বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাশে থাকবে। তাই যুক্তরাষ্ট্র যেদিকে গেছে আমরাও সেই দিকে যাব। এর আগে, ট্রাম্প প্রশাসনও জেনেভাভিত্তিক এই সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজার ফিলিস্তিনিদের উচ্ছেদের […]

ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউসে মোদি

ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউসে মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে দুই নেতার গুরুত্বপূর্ণ বৈঠক উপলক্ষে তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়া। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স। গত ২৭ জানুয়ারি মোদির সঙ্গে ফোনালাপে ট্রাম্প অভিবাসন নীতি, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ও প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করেন। বিশেষ […]

সুদানের ফাশারে আরএসএফের গোলাবর্ষণে ৪০ জন নিহত

সুদানের ফাশারে আরএসএফের গোলাবর্ষণে ৪০ জন নিহত

সুদানের সেনাবাহিনীর ছয় নম্বর পদাতিক ডিভিশনের সামরিক গণমাধ্যম জানিয়েছে, আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ফাশার শহরের তিনটি আবাসিক এলাকা লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে। এতে ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আহত হয়েছেন আরও ৩২ জন। সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, রোববার রাতে শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি আবাসিক এলাকা এই […]

ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় মার্কিন বিমান হামলা

সব বন্দি মুক্তি না হলে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্প!

সোমালিয়ায় ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট একটি গোষ্ঠীর বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এ হামলা চালানো হয়। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার মূল লক্ষ্য ছিল আইএসের একজন শীর্ষ পরিকল্পনাকারী ও তার সহযোগীরা। ট্রাম্প দাবি করেছেন, এই গোষ্ঠীটি যুক্তরাষ্ট্র ও তার […]

সুদানে নতুন করে সেনাবাহিনীর দুটি শহর নিয়ন্ত্রণের ঘোষণা

সুদানে নতুন করে সেনাবাহিনীর দুটি শহর নিয়ন্ত্রণের ঘোষণা

গতকাল শনিবার ১ ফেব্রুয়ারী সুদানের সেনাবাহিনী দেশটির মধ্যাঞ্চলীয় আল জাজিরা রাজ্যের হাসাহিসা ও রুফা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছে। সেনাবাহিনীর ময়দানি কমান্ডার কর্নেল আল আবাদি আত তাহের এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ‘আজ আমাদের বাহিনী এবং আবু আকিলা কিকেলের নেতৃত্বাধীন সুদানের প্রতিরক্ষা বাহিনী রুফা ও হাসাহিসা শহর মুক্ত করেছে।’ এই ভিডিওটি সেনাবাহিনী তাদের ফেসবুক পেজে প্রকাশ […]

সেনাবাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষে কাঁপছে বেলুচিস্তান, প্রাণ গেল ৪১ জনের

সেনাবাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষে কাঁপছে বেলুচিস্তান, প্রাণ গেল ৪১ জনের

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে ১৮ সেনা নিহত হয়েছে। এছাড়া সেনাবাহিনীর পাল্টা অভিযানে ২৩ বিদ্রোহীও নিহত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ শাখা (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বেলুচিস্তানের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহীদের সংঘর্ষ হয়। বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনী হরনাই এলাকায় […]

কান্দাহার থেকে ২৩ হাজার টন শুকনো ডুমুর রপ্তানি, প্রধান গন্তব্য ভারত

কান্দাহার থেকে ২৩ হাজার টন শুকনো ডুমুর রপ্তানি, প্রধান গন্তব্য ভারত

আফগানিস্তানের কান্দাহার থেকে বিপুল পরিমাণ শুকনো ডুমুর রপ্তানি হয়েছে। গত নয় মাসে প্রদেশটি থেকে ২৩,৪৯৫ টন শুকনো ডুমুর রপ্তানি করা হয়েছে, যার বাজারমূল্য ১৩০ মিলিয়ন ডলার। কান্দাহার চেম্বার অব কমার্স জানিয়েছে, ভারত ছিল এই রপ্তানির প্রধান গন্তব্য। এছাড়া বেশ কিছু আরব দেশেও এই শুকনো ডুমুর পাঠানো হয়েছে। চেম্বারের এক কর্মকর্তা বলেন, ‘কান্দাহারের শুকনো ডুমুরের মান […]

লুনার নিউ ইয়ার উদযাপনে উইঘুর মুসলিমদের বাধ্য করছে চীন

লুনার নিউ ইয়ার উদযাপনে উইঘুর মুসলিমদের বাধ্য করছে চীন

চীন আবারও পূর্ব তুর্কিস্তানের উইঘুরদের জোরপূর্বক চীনা লুনার নববর্ষ উদযাপনে বাধ্য করেছে। দীর্ঘদিন ধরেই দেশটি উইঘুরদের ওপর সাংস্কৃতিক একীকরণের নীতি প্রয়োগ করছে। এবারও সেই নীতির অংশ হিসেবে তাদের চীনা ঐতিহ্যবাহী উৎসব পালনে বাধ্য করা হয়েছে। একদিকে উইঘুরদের নিজস্ব ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব পালনে নানা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, অন্যদিকে বিভিন্ন উপায়ে তাদের দিয়ে চীনা উৎসব […]

যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, অন্তত ছয়জনের প্রাণহানির আশঙ্কা

যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, অন্তত ছয়জনের প্রাণহানির আশঙ্কা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার এক আবাসিক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ‘লিয়ারজেট-৫৫’ মডেলের যাত্রীবাহী ওই ব্যক্তিমালিকানাধীন বিমানটি উত্তর-পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে উড্ডয়ন করে মিজৌরির স্প্রিং ফিল্ড-ব্র্যানসন ন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশে যাত্রা করেছিল। উড্ডয়নের পরপরই এটি বিধ্বস্ত হয়। […]

আজ ১৮ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তসহ মুক্তি পাচ্ছেন ১৮৩ ফিলিস্তিনি

আজ ১৮ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তসহ মুক্তি পাচ্ছেন ১৮৩ ফিলিস্তিনি বন্দি

ইসরায়েলি কারাগার থেকে শনিবার মুক্তি পাচ্ছেন ১৮৩ জন ফিলিস্তিনি বন্দি। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ১৮ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ৫৪ জন উচ্চ দণ্ডপ্রাপ্ত রয়েছেন। এছাড়া, ১১১ জন বন্দি গাজার বাসিন্দা, যাদের ৭ অক্টোবর ২০২৩-এর পর গ্রেপ্তার করা হয়েছিল। গতকাল শুক্রবার ৩১ জানুয়ারি হামাসের অধীনস্থ বন্দি তথ্য কার্যালয় একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে এসব তথ্য জানানো হয়েছে। এদিকে […]