জুলাই ঘোষণাপত্রকে সামনে রেখে ৬ দিনের কর্মসূচি ঘোষণা

জুলাই ঘোষণাপত্রকে সামনে রেখে ৬ দিনের কর্মসূচি ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রকে সামনে রেখে ৬ দিনের কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। আজ শনিবার বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠন দুটির যৌথ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার এই ঘোষণাপত্রের দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো দৃশমান উদ্যোগ নেয়নি। তাই আগামী ৬ […]

দিল্লি থেকে দেশবিরোধী ষড়যন্ত্রে নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা

দিল্লি থেকে দেশবিরোধী ষড়যন্ত্রে নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা

গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতে আশ্রয় নেওয়া স্বৈরাচারী হাসিনা বর্তমানে দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে । তার বিভিন্ন উসকানিমূলক বক্তব্য, দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং মিথ্যা প্রচারণার মাধ্যমে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। কূটনৈতিক মহলে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পাশাপাশি হাসিনার এমন কার্যকলাপ ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ককেও প্রভাবিত করছে। […]

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধের উত্তাপে কাঁপছে ২০২৫ সালের বিশ্ব অর্থনীতি

চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের উত্তাপে কাঁপছে ২০২৫ সালের বিশ্ব অর্থনীতি

চীন সম্প্রতি যুক্তরাষ্ট্রের ২৮টি কোম্পানির ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা খাতের বৃহৎ প্রতিষ্ঠান লকহিড মার্টিন ও বোয়িং ডিফেন্স। ২০২৫ সালের শুরুতেই এই সিদ্ধান্ত নতুন করে চীন-যুক্তরাষ্ট্রের মাঝে বাণিজ্যযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে পুনরায় দায়িত্ব নিতে চলেছেন। এমন সময় এই ঘোষণা দুই দেশের মধ্যে নতুন উত্তেজনার সূত্রপাত করেছে। এর […]

ফেব্রুয়ারিতে ঢাকা আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ফেব্রুয়ারিতে ঢাকা আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ঢাকা সফরে আসছেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। স্বৈরশাসক হাসিনার সরকারের পতনের পর ঢাকা–ইসলামাবাদ সম্পর্কের নতুন যাত্রা শুরু হয়েছে। এ সম্পর্ককে আরও এগিয়ে নিতে জরুরি ভিত্তিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। ঢাকা-ইসলামাবাদ সম্পর্কের এ নতুন যাত্রা প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একাধিক […]

কাজাখস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেল প্রায় ১০০ গাড়ি!

কাজাখস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেল প্রায় ১০০ গাড়ি!

কাজাখস্তানের আকমোলা অঞ্চলের আস্তানা-শুচিনস্ক মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার ৩ জানুয়ারি দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম কাজইনফর্মের বরাতে জানা যায়, দুর্ঘটনায় প্রায় ৯৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত চালাচ্ছে। দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে তুষার ঝড়কে দায়ী করা […]

চীনের নতুন প্রশাসনিক অঞ্চল ঘোষণায় উত্তপ্ত ভারত!

চীনের নতুন প্রশাসনিক অঞ্চল ঘোষণায় উত্তপ্ত ভারত!

চীন উত্তর-পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং প্রদেশে দুটি নতুন প্রশাসনিক অঞ্চল (কাউন্টি) প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। যেখানে উইঘুর মুসলমানদের বসবাস। তবে, এ পদক্ষেপ নিয়ে প্রতিবেশী ভারতের তীব্র আপত্তি উঠেছে। ভারতের দাবি, নতুন এই দুই অঞ্চলে তাদের লাদাখের ভূখণ্ডের অংশও অন্তর্ভুক্ত করেছে চীন। এই ঘটনাকে কেন্দ্র করে নয়াদিল্লি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বেইজিংয়ের কাছে প্রতিবাদ জানিয়েছে। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া […]

তীব্র শীতে শীতার্ত মানুষের মাঝে ৬ লাখ ৭৯ হাজার কম্বল দেবে সরকার

তীব্র শীতে শীতার্ত মানুষের মাঝে ৬ লাখ ৭৯ হাজার কম্বল দেবে সরকার

পৌষ মাসের শুরুর সঙ্গে সঙ্গেই দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে। রাজধানীসহ সারাদেশে ঘন কুয়াশা আর শীতল হাওয়ার প্রকোপে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থায় অসহায় শীতার্ত মানুষের মাঝে ৬ লাখ ৭৯ হাজার কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে এর জন্য ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া […]

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত!

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত!

আজ শুক্রবার ৩ জানুয়ারি সকাল ১০টা ৩২ মিনিটে রাজধানী ঢাকা, সিলেট ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মিয়ানমারে, যা ভারতের নাগাল্যান্ড রাজ্যের ফেখ শহর থেকে ১২৮ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। সিলেটসহ বিভিন্ন এলাকায় হওয়া ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়। এতে […]

এবার যুক্তরাষ্ট্রে একটি ভবনের ছাদে বিমান বিধ্বস্ত, নিহত ২

এবার যুক্তরাষ্ট্রে একটি ভবনের ছাদে বিমান বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফুলারটনে ছোট আকারের একটি বিমান একটি বাণিজ্যিক ভবনের ওপর বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় দুজন নিহত এবং অন্তত ১৮ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ২ জানুয়ারি বিকেলে ফুলারটন মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে এক ইঞ্জিনবিশিষ্ট ভেন’স আরভি-১০ বিমানটি দুর্ঘটনার শিকার হয়। ফুলারটন পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আহত ১৮ জনের মধ্যে ১০ […]

ভারতে গরু জবাইয়ের অভিযোগে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা!

ভারতে গরু জবাইয়ের অভিযোগে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা!

ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদে গরু জবাইয়ের অভিযোগে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম শাহিদ দিন (২৯)। সোমবার মধ্যরাতে তিনি মারা যান। এই ঘটনার পর মুসলিমপ্রধান এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। মুরাদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার (সিটি) কুমার রান বিজয় সিং জানান, নিহত […]

ঐকমত্যের অভাবে থমকে গেল ‘জুলাই বিপ্লব’ ঘোষণাপত্র

ঐকমত্যের অভাবে থমকে গেল ‘জুলাই বিপ্লব’ ঘোষণাপত্র

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে তীব্র মতবিরোধের জেরে পিছিয়ে গেছে ছাত্রদের কর্মসূচি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক পক্ষের বিরোধের কারণে এ ঘোষণা স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়। মতবিরোধের সূচনা ছাত্রদের পক্ষ থেকে এককভাবে ঘোষণাপত্র প্রণয়ন ও প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পষ্ট জানান, জাতীয় ঐকমত্য […]

আতশবাজির জায়গায় রকেট হামলা দিয়ে নতুন বছর শুরু করল হামাস!

আতশবাজির জায়গায় রকেট হামলা দিয়ে নতুন বছর শুরু করল হামাস!

নতুন বছরের প্রথম মিনিটে ইসরায়েলের নেটিভট শহরে রকেট ছোড়ার দাবি করেছে হামাসের সামরিক শাখা ইজজুদ্দিন আল-কাসসাম ব্রিগেড। তারা জানিয়েছে, গাজায় ফিলিস্তিনি বেসামরিকদের ওপর ইসরায়েলের হামলার জবাব দিতেই এই রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, রকেট হামলার সময় নেটিভট, মাজগালিম এবং মেলিলট এলাকায় সতর্কসংকেত বেজে ওঠে। আতঙ্কে বাসিন্দারা আশ্রয়কেন্দ্রে ছুটে যান। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজার মধ্যাঞ্চল […]