আরাকান আর্মির জাতাঁকলে পিষ্ট রোহিঙ্গারা, পাচারকারীদের ফাঁদে বাড়ছে জীবনের ঝুঁকি!

বুথিডাউংয়ে রোহিঙ্গাদের জোরপূর্বক স্থানান্তর করছে সন্ত্রাসী আরাকান আর্মি

রাখাইন (আরাকান) অঞ্চলে মগ সন্ত্রাসী আরাকান আর্মি (এএ)-এর বর্বরতা এখন সীমা ছাড়িয়েছে। প্রতিনিয়ত রোহিঙ্গাদের ওপর চালানো হচ্ছে অকল্পনীয় নির্যাতন। এই অমানবিক পরিস্থিতি থেকে বাঁচতে গত সপ্তাহান্তে প্রায় ২৬০ রোহিঙ্গা সাগরপথে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে আশ্রয় নিয়েছেন। এদিকে যারা রয়ে যাচ্ছেন তারা পড়ছেন মানব পাচারকারী সন্ত্রাসী আরাকান আর্মিদের ফাঁদে, যেখানে তাদের দুঃখ-কষ্ট আরও বেড়ে যাচ্ছে। বিশ্বের চোখের […]

ভারতের ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ৯ নিরাপত্তা সদস্য নিহত

ভারতের ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ৯ নিরাপত্তা সদস্য নিহত

ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদী বিদ্রোহীদের পুঁতে রাখা বোমার বিস্ফোরণে ৯ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। সোমবার বিজাপুর জেলায় এ হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ছত্তিশগড় রাজ্যের মাওবাদী বিদ্রোহীদের প্রধান বিবেকানন্দ সিনহা জানিয়েছেন, সোমবার নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযানের পর ফেরার পথে ল্যান্ডমাইনের বিস্ফোরণে আট সেনা সদস্য […]

সিভিল ড্রেসে কাউকে আটক করতে পারবে না ডিবি: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিভিল ড্রেসে কাউকে আটক করতে পারবে না ডিবি: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাদা পোশাকে কাউকে আটক করার অনুমতি না দেওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডিবি সদস্যদের সিভিল ড্রেসে (সাদা পোশাকে) কাউকে আটক করার কোনো অধিকার নেই। কাউকে আটক করতে হলে তাদের নির্দিষ্ট ইউনিফর্ম পরিধান করতে হবে এবং আইডি কার্ড দেখাতে হবে। তিনি আরো বলেন, আইনের বাইরে গিয়ে কোনো কাজ করা […]

তুষারঝড়ের পর খুলে দেওয়া হলো আফগানিস্তানের সালাং টার্নেল

তুষারঝড়ের পর খুলে দেওয়া হলো আফগানিস্তানের সালাং টার্নেল

তীব্র তুষারপাত ও তুষারঝড়ে বন্ধ হয়ে যাওয়া আফগানিস্তানের বিখ্যাত সালাং টার্নেল পুনরায় খুলে দেওয়া হয়েছে। উত্তরাঞ্চলকে রাজধানী কাবুল ও দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সংযুক্তকারী এই গুরুত্বপূর্ণ পথটি ফের চলাচলের উপযোগী করেছে আফগানিস্তানের গণপথ মন্ত্রণালয়। গণপথ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, রাস্তার বরফ সরানোর পাশাপাশি বালু ও লবণ ছিটিয়ে এটি পুনরায় চালু করা হয়েছে। এ কাজ […]

আফগানিস্তানের পাকতিয়ায় ২১টি পানি নিয়ন্ত্রণ প্রকল্প সম্পন্ন

পাকতিয়ায় ২১টি পানি নিয়ন্ত্রণ প্রকল্প সম্পন্ন

পানি ব্যবস্থাপনার উন্নয়নে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে আফগানিস্তানের পাকতিয়া প্রদেশ। চলতি বছরে প্রদেশটিতে ২১টি পানি নিয়ন্ত্রণ প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে খরচ হয়েছে প্রায় ৪০ মিলিয়ন আফগানি। পানি ও জ্বালানি মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রকল্পগুলোর আওতায় বাঁধ নির্মাণ ও সংস্কার, খাল খনন, পুকুর পুনর্গঠন এবং সুপেয় পানির কূপ নির্মাণ করা হয়েছে। গারদেজ, জুরমাত ও রুহানি বাবা […]

শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়ে প্রশাসনের আবেদন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফ্যাসিস্ট হাসিনার আমলে গত ১৫ বছরে গুমের অভিযোগে স্বৈরাচারী হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী এবং সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সোমবার সকালে ট্রাইব্যুনাল এই আদেশ দেন। শুনানিতে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম অভিযোগ করেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের সংস্কৃতি চালু করেছে আওয়ামী লীগ। যারা গুমের […]

বিগত ছয় বছরেও কাটেনি রোহিঙ্গাদের দুর্দশা!

বিগত ছয় বছরেও কাটেনি রোহিঙ্গাদের দুর্দশা!

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চালানো নির্মম-হিংস্র সেনা অভিযানের ছয় বছর পূর্ণ হলো। এই অভিযানে হাজারো রোহিঙ্গা প্রাণ হারায়, শতশত মা-বোন নিজেদের ইজ্জত হারান এবং লক্ষাধিক মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। বর্তমানে বাংলাদেশে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী কঠিন জীবনযাপন করছেন। মিয়ানমারে ফেরত যাওয়ার কোনো বাস্তবসম্মত পথও দেখা যাচ্ছে […]

চিরপ্রতিদ্বন্দ্বী ম্যান ইউনাইটেডের কাছে ঘরের মাঠে পয়েন্ট হারালো লিভারপুল

চিরপ্রতিদ্বন্দ্বী ম্যান ইউনাইটেডের কাছে ঘরের মাঠে পয়েন্ট হারালো লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে জমজমাট এক লড়াইয়ে লিভারপুলকে আটকে দিয়ে পয়েন্ট ভাগাভাগি করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল অনুষ্ঠিত এই ম্যাচে ২-২ গোলে ড্র করে শীর্ষে থাকা লিভারপুলকে আট পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত করল ম্যান ইউনাইটেড। অ্যানফিল্ডে তীব্র শীতের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধ ছিল নাটকীয়তায় ভরপুর। ম্যাচের ৫৫ মিনিটে ব্রুনো […]

চিকিৎসা ক্ষেত্রে ভারতের পরিবর্তে থাইল্যান্ডকে বেছে নিচ্ছেন বাংলাদেশিরা

চিকিৎসা ক্ষেত্রে ভারতের পরিবর্তে থাইল্যান্ডকে বেছে নিচ্ছেন বাংলাদেশিরা

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা লাভের পথটি কঠিন হওয়ায়। উন্নত চিকিৎসার জন্য অনেকেই এখন থাইল্যান্ডের দিকে ঝুঁকছেন। ভিসা প্রক্রিয়ার সহজলভ্যতা এবং চিকিৎসাসেবার মানের জন্য দেশটি বাংলাদেশি রোগীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। থাইল্যান্ডের হাসপাতালগুলোতে চিকিৎসার খরচ তুলনামূলক বেশি হলেও সেবার মান এবং আন্তরিকতা বাংলাদেশী রোগীদের সন্তুষ্ট করেছে। সম্প্রতি ঢাকার একটি গবেষণায় দেখা গেছে, উন্নত মানের সেবার কারণে […]

জম্মু ও কাশ্মিরে তিন ভারতীয় সৈন্য নিহত

জম্মু ও কাশ্মিরে তিন ভারতীয় সৈন্য নিহত

জম্মু ও কাশ্মিরের বান্দিপোরা জেলায় গভীর খাদে পড়ে ভারতীয় সেনাবাহিনীর তিন সৈন্য নিহত হয়েছেন। আজ শনিবার ৪ জানুয়ারি দুপুরে এসকে পায়েন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বৈরী আবহাওয়া এবং ঘন কুয়াশায় কম দৃশ্যমানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, বৈরী আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি রাস্তা থেকে […]

মানবতার অনন্য কণ্ঠস্বর ডা. হুসাম আবু সাফিয়ার লড়াই ও ত্যাগ

মানবতার অনন্য কণ্ঠস্বর ডা. হুসাম আবু সাফিয়ার লড়াই ও ত্যাগ

গাজার রক্তমাখা মাটি আজও সাক্ষী, যেখানে দখলদারদের নিষ্ঠুরতার মাঝে প্রতিরোধ আর আত্মত্যাগের অনির্বাণ আলো জ্বলছে, সেই আলোর অন্যতম নাম—ডা. হুসাম আবু সাফিয়া। কামাল আদওয়ান হাসপাতালের এই পরিচালক কেবল একজন চিকিৎসক নন, তিনি মানবতার এক জীবন্ত প্রতীক। ইসরায়েলি হামলার তীব্রতার মাঝেও, তিন মাস ধরে তিনি হাসপাতালে অবস্থান করে আহতদের পাশে ছিলেন। হাসপাতালে থাকার আদেশ উপেক্ষা করে, […]

গত বছরে ৬৯৭৪টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৯,২৩৭ জন!

গত বছরে ৬৯৭৪টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯,২৩৭ জন!

দেশে ২০২৪ সালে সড়ক, রেল ও নৌপথে ৬ হাজার ৯৭৪টি দুর্ঘটনায় ৯ হাজার ২৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ হাজার ১৯০ জন। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এসব তথ্য জানান। মোজাম্মেল হক চৌধুরী জানান, রেলপথে ৪৯৭টি দুর্ঘটনায় ৫১২ জন নিহত, ৩১৫ জন আহত হয়েছে। […]