নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় ২০ মৎস্যজীবী নিহত

নাইজেরিয়ার বোর্নো প্রদেশে বোকো হারামের হামলায় কমপক্ষে ২০ জন মৎস্যজীবী নিহত হয়েছেন। স্থানীয় জেলেরা এবং নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বিদ্রোহীরা বুধবার গাদান গারির একটি মৎস্যজীবী সম্প্রদায়ে হামলা চালায়। সিভিলিয়ান জয়েন্ট টাস্ক ফোর্সের সদস্য মোডু আরি জানান, হামলাকারীরা জেলেদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এছাড়া, স্থানীয় বাসিন্দা মুস্তাফা কাকাহাল্লাহ জানান, তারা ইতোমধ্যে ১৫ জনের বেশি নিহত ব্যক্তিকে দাফন […]
ইসরায়েলের বাধার কারণে গাজায় পৌঁছায়নি নির্ধারিত ত্রাণবহরের অর্ধেক
দখলদার ইসরায়েলের বাধার কারণে গাজার উত্তরে পৌঁছানো নির্ধারিত ত্রাণবহরের অর্ধেকও পৌঁছাতে পারেনি। রবিবার যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে বুধবার পর্যন্ত মাত্র ৮৬১টি ত্রাণবাহী ট্রাক উত্তর গাজায় প্রবেশ করেছে, যা চুক্তি অনুযায়ী নির্ধারিত ১২০০ ট্রাকের তুলনায় অনেক কম। একটি সরকারি সূত্র জানিয়েছে, চুক্তি অনুযায়ী প্রতিদিন ৩০০ ট্রাক প্রবেশ করার কথা থাকলেও ইসরায়েলের বাধার কারণে এই […]
জেনিনে ইসরায়েলি বাহিনীর হামলায় আহত ৫ ফিলিস্তিনি
ইসরায়েলি সেনাদের হামলায় উত্তাল হয়ে উঠেছে জেনিন শহর। তৃতীয় দিনের অভিযানে গুলিবিদ্ধ হয়ে দু’জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এছাড়া আরও তিনজনকে গ্রেপ্তারের পর শারীরিক নির্যাতন করা হয়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত দু’জনকে জেনিন শহরে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া জালামেহ চেকপোস্ট থেকে ইসরায়েলি সেনাদের হাতে […]
সুইজারল্যান্ডে ইসরায়েলি প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি মামলা
সুইজারল্যান্ডে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বিরুদ্ধে ‘গণহত্যায় উসকানি’ দেওয়ার অভিযোগে ফৌজদারি মামলা করেছে কয়েকটি আন্তর্জাতিক সংগঠন। হারজগ বর্তমানে দেশটিতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৫৫তম বার্ষিক সভায় অংশ নিতে সফরে রয়েছেন। সুইস অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, তারা বেশ কয়েকটি ফৌজদারি আবেদন গ্রহণ করেছে। এর মধ্যে একটি এসেছে ‘লিগ্যাল অ্যাকশন এগেইনস্ট জেনোসাইড’ নামের একটি বেসরকারি সংগঠনের পক্ষ […]
বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা সহায়তা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়নে আরও ৩ কোটি মার্কিন ডলার অর্থায়ন করবে বিশ্বব্যাংক। এ অর্থ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬৭ কোটি ১৪ লাখ টাকার সমান (প্রতি ডলার ১২২ টাকা ৩৮ পয়সা ধরে)। পূর্বাঞ্চলে বিদ্যুৎ সংযোগ শক্তিশালী করতে এই অতিরিক্ত অর্থ বিনিয়োগ করা হবে। আজ বৃহস্পতিবার ২৩ জানুয়ারি রাজধানীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের মধ্যে […]
লাভ জিহাদের বলি হচ্ছেন সাইফ, বাজেয়াপ্ত করা হলো ২১ হাজার কোটি টাকার সম্পত্তি!

বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান আবারও সমস্যার মুখোমুখি। সম্প্রতি আততায়ীর হামলায় আহত হওয়ার পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও নতুন এক আইনি সমস্যায় পড়েছেন তিনি। এবার তার পারিবারিক সম্পত্তি, যার বাজারমূল্য প্রায় ২১ হাজার কোটি টাকা, তা দখল করতে চলেছে মধ্যপ্রদেশ সরকার। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রদেশ সরকার ‘শত্রু সম্পত্তি আইন’-এর আওতায় […]
লস অ্যাঞ্জেলেসে নতুন করে দাবানলের তাণ্ডব: রেড-ফ্ল্যাগ সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নতুন এক দাবানল আতঙ্ক সৃষ্টি করেছে। শহরের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়া এই আগুন দ্রুততার সঙ্গে বিস্তৃত হচ্ছে। রেড-ফ্ল্যাগ সতর্কতা জারি করে ইতিমধ্যে অর্ধলক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দাবানলটি বুধবার ২২ জানুয়ারি শুরু হয়েছে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এটি ৩৯ বর্গকিলোমিটার এলাকা গ্রাস করেছে। এদিকে প্রবল […]
যুক্তরাষ্ট্রে অভিবাসী ধরপাকড় শুরু, গ্রেপ্তার চার বাংলাদেশি

যুক্তরাষ্ট্রে নথিপত্রহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে শুরু হয়েছে নতুন আগ্রাসন। এরই পরিপ্রেক্ষিতে নিউইয়র্কের ব্রুকলিন এলাকার ফুলটন স্ট্রিট থেকে গ্রেপ্তার করা হয়েছে চার বাংলাদেশিকে। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ইনফোর্সমেন্ট (আইস) জানায়, পরিচয়পত্র দেখাতে অস্বীকৃতি জানানোয় সাদা পোশাকের পুলিশ তাদের আটক করে। এরপর থেকেই বাঙালি–অধ্যুষিত এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই রাস্তাঘাট ও রেস্তোরাঁ এড়িয়ে চলছেন। এদিকে, অভিবাসন নীতিতে বড় […]
২৬ জানুয়ারি গুলশান-২ এড়ানোর অনুরোধ

গুলশান-২ এলাকায় যানজট এড়াতে আগামী ২৬ জানুয়ারি এই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ঢাকা ম্যাস ট্রান্সজিট কোম্পানি লিমিটেড। এমআরটি লাইন-৫ (নর্দান রুট) প্রকল্পের আওতায় ওই দিন সকাল ৮টা থেকে গুলশান-২ (গোল চত্বর) মেট্রো স্টেশন এলাকায় পরিষেবা লাইন স্থানান্তরের কাজ চলবে। ফলে সেখানে যানজটের আশঙ্কা রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণ যেন পর্যাপ্ত সময় নিয়ে বের হন এবং […]
শক্তিই মুক্তি: প্রতিরোধের পেছনে সফলতার গল্প

যুদ্ধ, সংঘাত এবং রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে পুরো বিশ্বে শক্তিই একমাত্র ভাষা যা সম্মান আদায় করে নেয়। ইতিহাসের পাতা বারবার দেখিয়েছে, শিখিয়েছে যা শক্তি দিয়ে কেড়ে নেওয়া হয়, তা পুনরুদ্ধার করতেও শক্তির প্রয়োজন। এই বাস্তবতা প্রমাণিত হয়েছে বিভিন্ন সময়ে সংঘটিত বন্দী মুক্তির চুক্তিতে, যেখানে প্রতিরোধ এবং সংগ্রাম এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। আমেরিকায় বন্দী আফগান […]
নির্ধারিত সময়সীমার মধ্যে লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল
চুক্তি অনুযায়ী ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবানন থেকে নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করতে পারবে না বলে জানিয়েছে ইসরায়েলি সম্প্রচার সংস্থা। বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনীর প্রতিনিধিরা কনেসেটের (ইসরায়েলি পার্লামেন্ট) পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির সঙ্গে একটি গোপন বৈঠক করেন। বৈঠকে সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী […]
হিমালয়ের পাদদেশে ভারত-চীনের সীমান্ত সংঘাত: সমাধানের পথ কই?

এশিয়ার ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে আছে ভারত ও চীনের সীমান্ত সংঘাত। দীর্ঘ ৩৫০০ কিলোমিটারজুড়ে বিস্তৃত এ সীমান্ত নিয়ে দুই দেশের বিরোধ শতাব্দীপ্রাচীন। সামরিক সংঘর্ষ থেকে কূটনৈতিক টানাপোড়েন, দুই দেশের সম্পর্ক বরাবরই এই ইস্যুতে তিক্ত। কীভাবে শুরু হয়েছিল এই সংঘাত? ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশরা ভারতের উত্তরাঞ্চলে ‘ম্যাকমোহন লাইন’ নামে একটি সীমারেখা নির্ধারণ করে। ১৯১৪ সালের শিমলা চুক্তির […]
