রোহিঙ্গা মুসলিমদের বিপন্ন অবস্থা: হিউম্যান রাইটস ওয়াচের সতর্কবার্তা

রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে চলমান দমন-পীড়ন এবং নিপীড়নের বিষয়ে নতুন করে সতর্ক করেছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি তাদের সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করেছে, মিয়ানমার জান্তা বাহিনী এবং সন্ত্রাসী আরাকান আর্মি রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যেসব নৃশংসতা চালিয়েছে, তা ২০১৭ সালের ভয়াবহ গণহত্যার পুনরাবৃত্তি। প্রতিবেদনে বলা হয়েছে, ‘মিয়ানমার জান্তা বাহিনী এবং সন্ত্রাসী আরাকান আর্মি উভয়ই রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা, ধর্ষণ, […]
জেনিনে নতুন করে দখলদার ইসরায়েলের অভিযান, বাস্তুচ্যুত ছয় শতাধিক ফিলিস্তিনি

জেনিনে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। আজ বুধবার সকাল থেকে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ইসরায়েলের ‘আয়রন ওয়াল’ নামের অভিযানে ইতিমধ্যেই ১০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে শরণার্থী শিবির থেকে ৬০০-এর বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। জেনিনে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি […]
উত্তর গাজায় পানির সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ধ্বংস: ফিলিস্তিনি সংস্থার দাবি
গাজা উপত্যকার উত্তর অংশে ইসরায়েলি সেনাবাহিনীর কার্যক্রমের ফলে পানি ও পয়োনিষ্কাশন খাতে ভয়াবহ ক্ষতি হয়েছে। এতে পুরোপুরি ভেঙে পড়েছে পানি সরবরাহ ব্যবস্থা। এমন তথ্য জানিয়েছে ফিলিস্তিনি পানিসম্পদ কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তাদের দল দ্রুত ময়দানি পর্যবেক্ষণ শুরু করেছে। এতে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর উত্তর গাজার পানি ও […]
বিমানে বোমা হামলার হুমকি: শাহজালাল বিমান বন্দরে সতর্কতা জারি

ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে বোমা হামলার হুমকি নিয়ে চরম সতর্কতায় রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে এই হুমকি দেওয়া হয়, যা বিমান অবতরণের আগেই কর্তৃপক্ষের কানে পৌঁছে। আজ বুধবার ২২ জানুয়ারি সকাল ৯টা ৩৫ মিনিটে ফ্লাইটটি ঢাকায় নিরাপদে অবতরণ করে। এতে ২৫০ যাত্রী এবং ১৩ […]
ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে ২২টি রাজ্যের আইনি মামলা

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শুরুতেই এক বিতর্কিত নির্বাহী আদেশ জারি করেছেন। এই আদেশ অনুযায়ী, অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুরা আর নাগরিকত্ব পাবে না। এমনকি অস্থায়ীভাবে বৈধ অভিবাসীদের সন্তানদের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীর যুক্তরাষ্ট্রের অধীনস্থ শব্দগুচ্ছ এ ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে তার এই […]
চীনা পণ্যে ১০% শুল্ক আরোপ করল ট্রাম্প

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন মেয়াদের প্রথম দিনেই চীনা পণ্যে ১০% শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ফেব্রুয়ারি থেকে এই শুল্ক কার্যকর করার বিষয়ে তার প্রশাসন আলোচনা করছে। ট্রাম্প দাবি করেন, চীন মেক্সিকো ও কানাডায় ফেন্টানিল সরবরাহ করছে, যা যুক্তরাষ্ট্রের জন্য বড় উদ্বেগ। তার মতে, এই […]
লেবাননের দক্ষিণাঞ্চলে ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী
লেবাননের সীমান্তবর্তী হুলা গ্রামে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, গতকাল সোমবার সকালে ইসরায়েলি বাহিনী এই ধ্বংসযজ্ঞ চালায়। এর আগে একই দিনে মেইস আল জাবাল ও আল খিয়াম গ্রামেও একই ঘটনা ঘটে। লেবাননের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, শত্রু বাহিনী হুলা গ্রামের অবশিষ্ট ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। এর আগে সকালে মেইস […]
যুদ্ধবিরতির পরদিন গাজায় ১২.৫ মিলিয়ন লিটার জ্বালানি পাঠাল কাতার
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরদিনই কাতার গাজা উপত্যকায় ১২.৫ মিলিয়ন লিটার জ্বালানি পাঠায়েছে কাতার। এই উদ্যোগ নেওয়া হয়েছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নির্দেশনায়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, প্রথম ১০ দিনে প্রতিদিন গাজায় ১২ লাখ ৫০ হাজার লিটার জ্বালানি সরবরাহ করা হবে। গতকাল সোমবার এর অংশ হিসেবে ২৫টি জ্বালানিবাহী ট্রাক […]
জব্দ করা তিনটি জাহাজের মধ্যে দুটি জাহাজ মুক্তি দিল সন্ত্রাসী আরাকান আর্মি

মিয়ানমারের সন্ত্রাসী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি তাদের হেফাজতে থাকা তিনটি পণ্যবাহী জাহাজের মধ্যে দুটি ছেড়ে দিয়েছে। তবে এখনও একটি জাহাজ আটক রয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় নাফ নদীর জলসীমা থেকে ছাড়া পাওয়া জাহাজ দুটি টেকনাফ বন্দরে পৌঁছায় দুপুর ১২টায়। টেকনাফ স্থলবন্দরের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, দুটি জাহাজ এসেছে, বাকিটির বিষয়ে পরে জানানো যাবে। […]
বাংলাদেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার হাতছানি: রেমিট্যান্স ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি

দেশের অর্থনীতি এক সময় দুর্নীতি ও অনিয়মের কবলে পড়ে গভীর সংকটে নিমজ্জিত হয়েছিল। দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সূচকগুলো ছিল নিম্নমুখী। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দৃশ্যপট বদলাতে শুরু করেছে। প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের ভাবমর্যাদা বিশ্বদরবারে নতুন উচ্চতায় পৌঁছেছে। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে […]
শপথের পরই বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করল ট্রাম্প

দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নেওয়ার পরপরই বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন তিনি। এর মধ্যে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা অন্যতম। স্থানীয় সময় গতকাল সোমবার ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। একই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জেডি ভ্যান্স। শপথ অনুষ্ঠানের পর […]
ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন। গতকাল সোমবার ২১ জানুয়ারি স্থানীয় সময় তিনি এই নির্বাহী আদেশে সই করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার কারণ হিসেবে ট্রাম্প কোভিড-১৯ মহামারির ভুল ব্যবস্থাপনা এবং সংস্থাটির সংস্কার ব্যর্থতার কথা উল্লেখ […]
