চুপ্পুর রাষ্ট্রপতি পদে থাকার অধিকার নেই: মাহমুদুর রহমান

আজ শনিবার ৯ই নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর রাষ্ট্রপতি পদে থাকার বৈধতা নেই। শনিবার নাগরিক ফোরাম আয়োজিত ‘সংবিধান অনুলিখন না সংশোধন’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন। মাহমুদুর রহমান বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনা চুপ্পুকে রাষ্ট্রপতি বানানোর দিন থেকেই […]
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে আজ শনিবার ৯ই নভেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে গাজীপুর শহরের ‘মালেকের বাড়ি’ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন টিএনজেড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটারজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এদিকে গাজীপুর শিল্পপুলিশের তথ্যমতে, মূলত কারখানার ছয়টি শাখার শ্রমিকরা তাদের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবীতে বিক্ষোভে […]
গাজায় চিকিৎসাটুকুও পাচ্ছেন না ফিলিস্তিনিরা

সম্প্রতি গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সফিয়া জানিয়েছেন, উত্তর গাজার বেইত লাহিয়ায় ইসরায়েলের অবরোধের কারণে চিকিৎসকগণ আহত ফিলিস্তিনিদের জীবন রক্ষায় ব্যর্থ হচ্ছেন। এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় প্রতিদিনই আহতরা পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। হুসাম আবু সফিয়া আরও বলেন, ‘ইসরায়েলের অবরোধের ফলে পানি, খাবার, ওষুধ ও […]
স্যুট-ছাতা কিনতেও লোপাট করা হয় ইসলামী ব্যাংকের অর্থ

সম্প্রতি স্যুট ও ছাতা কেনার নামে ইসলামী ব্যাংক থেকে বড় অংকের অর্থ লোপাটের ঘটনা সামনে এসেছে। ২০২৩ সালে ১৩ হাজারের বেশি কর্মকর্তাকে পুরস্কার হিসেবে স্যুট বানানোর কাপড় ও প্রবাসী আয়ের সুবিধাভোগীদের এক লাখ ছাতা উপহার দেওয়ার পরিকল্পনা করে ব্যাংকটি। স্যুটের জন্য বরাদ্দ করা হয় ৬ কোটি ৩৫ লাখ এবং ছাতার জন্য ৫ কোটি ৫০ লাখ […]
আবারও বিদ্যুৎ সরবরাহ ৪০ শতাংশ কমাল আদানি

বকেয়া বিল নিয়ে বিরোধের জেরে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ আরও কমিয়ে দিয়েছে আদানি পাওয়ার। বর্তমানে ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ করা বিদ্যুতের পরিমাণ ৪০ শতাংশের নিচে নেমেছে। এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানায়, শুরুতে আদানি পাওয়ার বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ ১৪০০-১৫০০ মেগাওয়াট করলেও, চলতি মাসের শুরুর দিকে একটি ইউনিট বন্ধ করে একলাফে ৭০০ মেগাওয়াটে নামিয়ে […]
ইন্টারনেটের গেটওয়ে লাইসেন্স প্রদানে হাজার কোটি টাকার দূর্নীতি

দেশে ইন্টারনেটের আন্তর্জাতিক গেটওয়ে লাইসেন্স প্রদানে রাজনৈতিক প্রভাবের মাধ্যমে ব্যাপক দূর্নীতির অভিযোগ উঠেছে। দূর্নীতি দমন কমিশন (দুদক) বলছে, লাইসেন্স প্রদানের নামে করা হয়েছে ব্যাপক অর্থ পাচার। সেই সাথে এ ঘটনার নেপথ্যে উঠে এসেছে নারায়ণগঞ্জের গডফাদার সাবেক এমপি শামীম ওসমান এবং জাহাঙ্গীর কবির নানকের মতো আওয়ামী নেতাদের নাম। উল্লেখ্য, ২০১২ সালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) […]
২০২৫ থেকে সুইজারল্যান্ডে জারি হবে ‘বোরকার’ ওপর নিষেধাজ্ঞা

সুইজারল্যান্ডে আগামী ১লা জানুয়ারি ২০২৫ থেকে ‘বোরকা’ নিষিদ্ধের নতুন আইন কার্যকর হতে যাচ্ছে। যার আওতায় পাবলিক প্লেসে মুখ ঢাকার ওপরও নিষেধাজ্ঞা আসবে। এছাড়া আইনটি কার্যকর হওয়ার পর কেউ যদি নেকাব পরে কিংবা পর্দার উদ্দেশ্যে অন্য কোনভাবে মুখ ঢাকে, তবে তাকে প্রায় ১ হাজার ১৫০ ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লাখ টাকা জরিমানা গুণতে হতে পারে। […]
ঢাকার চারপাশে নৌ-পথ চালুর দাবি পরিবেশবাদীদের

ঢাকার পরিবেশ সুরক্ষায় নগরীর চারপাশে নৌ-পথ চালুর জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন পরিবেশকর্মীরা। শুক্রবার সোয়ারীঘাটে বুড়িগঙ্গা নদীর তীরে ‘বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’ ও ‘বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন (বিবিএ)’ আয়োজিত মানববন্ধনে এই দাবি তোলা হয়। মানববন্ধনে বক্তারা বুড়িগঙ্গাসহ আশেপাশের নদীগুলোর ড্রেজিং করে পানির প্রবাহ ফিরিয়ে আনার এবং নদীকে অবৈধ দখল ও দূষণমুক্ত করার তাগিদ দেন। এ […]
পঞ্চ পাণ্ডবের কারণেই মূলত হেরেছেন কমলা হ্যারিস

মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের পরাজয়ে কারণ কী হতে পারে; এই নিয়ে বর্তমানে চলছে নানা বিশ্লেষণ। কিন্তু সকল বিশ্লেষণ শেষে যে বিষয়টি কমলার পরাজয়ে সবচে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তা হল পঞ্চ পাণ্ডবের কাহিনী। সদ্য সমাপ্ত নির্বাচনের সমস্ত ঘটনা প্রবাহ গভীরভাবে লক্ষ্য করলেই বিষয়টি জলের মতন পরিষ্কার হয়ে যাবে। […]
চট্টগ্রামের হাজারীতে হিন্দু আক্রান্ত না হওয়ার পরও ভারতের নিন্দা

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা না ঘটলেও নিন্দা জানিয়েছে ভারত। বৃহস্পতিবার সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের বিষয়ে একাধিক ভিত্তিহীন তথ্য উল্লেখ করে বলেন, হাজারীতে সংখ্যালঘুদের উপর হামলার পেছনে চরমপন্থীরা(?) জড়িত, যা সাম্প্রদায়িক উত্তেজনাকে উসকে দিচ্ছে। মিথ্যা তথ্য ছড়িয়ে জয়সওয়াল আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক পোস্টের পর চট্টগ্রামে […]
ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ

সম্প্রতি চট্টগ্রাম নগরীর হাজারী লেনে হওয়া সংঘর্ষের প্রতিবাদে, চট্টগ্রামে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে আজ শুক্রবার ৮ই নভেম্বর জুমার নামাজের পর চট্টগ্রামের ঐতিহ্যবাহী আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সমাবেশে বক্তারা কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবি এবং হাজারী লেনের ব্যবসায়ী ওসমান আলীর দোকানে হামলার ঘটনায় অপরাধীদের দ্রুত […]
খাঁচাবন্দী দানবীয় হাসিনাকে নিয়ে বিএনপির শোভাযাত্রা

গত ৫ই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো বড় আকারের শোভাযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার ৮ই নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই শোভাযাত্রায় বের হন দলটির সমর্থক ও নেতাকর্মীরা। এ সময় হরেক রকমের সাজে সজ্জিত হয়ে অনেককেই শোভাযাত্রায় অংশ নিতে […]
