‘রিপাবলিক বাংলা’র সম্প্রচার বন্ধে আইনি নোটিশ

ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক বাংলার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে পাঠানো হয়েছে আইনি নোটিশ। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ এনে চ্যানেলটির কনটেন্ট বাংলাদেশে নিষিদ্ধ ও ব্লক করার দাবি জানানো হয়েছে। আজ রোববার ১০ই নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান রেজিস্ট্রি ডাকযোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইসিটি […]
আফগানিস্তানের দাইকুন্দি প্রদেশে বেড়েছে বাদামের উৎপাদন

সম্প্রতি আফগানিস্তানের দাইকুন্দি প্রদেশের আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছর আফগানিস্তানের দাইকুন্দি প্রদেশে বাদামের উৎপাদন প্রায় ২৪,০০০ মেট্রিক টনে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ১৮% বেশি। এদিকে বাদামের এমন বাম্পার ফলনের পরও দাইকুন্দি প্রদেশের কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে বাদামের দামের পতন নিয়ে উদ্বেগ কাটছে না। কারণ হিসেবে তারা বলছেন, ‘দাইকুন্দি প্রদেশের বিরূপ আবহাওয়া এবং পানির অভাব […]
ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল করার উদ্যোগ নিচ্ছে সরকার

ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে সনদ বাতিলের উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এই প্রক্রিয়া পরিচালনায় সাত সদস্যের একটি কমিটি গঠন করা হবে। এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুমতি নিয়েই সেই কমিটি তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে। এদিকে সূত্রটি জানিয়েছে, যারা প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে ভুয়া সনদ ব্যবহার করে রাষ্ট্রীয় […]
বাস ভাড়া কমানোর দাবিতে নারায়ণগঞ্জে মশাল মিছিল

গতকাল ৯ই নভেম্বর শনিবার রাতে নারায়ণগঞ্জে বাস ভাড়া পুননির্ধারণ এবং শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চালুর দাবিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম এক মশাল মিছিল কর্মসূচি পালন করেছে। গতকাল সন্ধ্যায় সংগঠনটি শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু করে ২ নম্বর রেলগেট হয়ে কালিরবাজারে গিয়ে এটি শেষ করে । মিছিলের বক্তব্যে সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বি দাবি […]
আ. লীগের কার্যালয় ঘিরে ছাত্র-জনতার অবস্থান, সতর্কদৃষ্টিতে পুলিশ

আজ ১০ই নভেম্বর রোববার শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে রাজধানীতে দেখা দিয়েছে উত্তেজনা। সাম্প্রতিক জুলাই বিপ্লব ও সরকারের পালাবদলের পটভূমিতে আ. লীগের কর্মসূচির পাল্টা জবাবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা গুলিস্তানের জিরো পয়েন্ট ও আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে অবস্থান নিয়েছে। সকাল থেকে সেখানে এদের অবস্থান স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে বিএনপির নেতাকর্মীরাও সেখানে […]
শেখ হাসিনাসহ পলাতকদের ফেরাতে রেড নোটিশ

শেখ হাসিনাসহ ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আজ রোববার ১০ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কারকাজ পরিদর্শন শেষে এ তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ সময় তিনি আন্তর্জাতিক বিচার আদালতে আওয়ামী লীগের মামলা প্রসঙ্গে জানান, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ […]
মায়ের কোলে আর ফিরবে না মুনতাহা

সিলেটের কানাইঘাটে সাত দিন ধরে নিখোঁজ থাকার পর আলোচিত ছয় বছরের শিশু মুনতাহা আক্তার জেরিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার ১০ই নভেম্বর ভোরে বাড়ির পাশের পুকুর থেকে রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আওয়াল জানান, গলায় রশি পেঁচানো এবং শরীরে ক্ষতচিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যা […]
গুলিস্তানে আ.লীগ কার্যালয় থেকে সন্দেহভাজন একজন আটক

সন্দেহজনক তৎপরতার অভিযোগে গতকাল শনিবার ৯ই নভেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয় থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা অন্য দুই ব্যক্তি পালিয়ে যায় । প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, আটক ওই ব্যক্তি আওয়ামী লীগের একটি টিমের সদস্য বলে জানা গেছে। তার মোবাইল ফোনে সরকারবিরোধী বিভিন্ন পোস্টারের ছবি এবং ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে […]
ড. ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে আওয়ামী লীগের মামলা

ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের ৬২ কর্মকর্তার বিরুদ্ধে ন্যাদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করেছেন সিলেটে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচিত সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। মামলায় লন্ডনে অবস্থানরত আনোয়ারুজ্জামান অভিযোগ করেন, গত আগস্টে বাংলাদেশে আওয়ামী লীগ, তাদের সহযোগী সংগঠন এবং বিভিন্ন সংখ্যালঘু ধর্মাবলম্বী গোষ্ঠীর বিরুদ্ধে ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ’ সংঘটিত হয়েছে। বিতর্কিত আনোয়ারুজ্জামানের সেই মামলার […]
জুলাই আন্দোলনে দৃষ্টিহীন ৭০০ যুবক, আহত ৩০ হাজার

দেশজুড়ে ফ্যাসিস্ট বিরোধী জুলাই আন্দোলনের কারণে দৃষ্টি হারিয়েছেন ৭০০ যুবক। এবং আহত হয়েছেন প্রায় ৩০ হাজার। গতকাল ৯ই নভেম্বর শনিবার ময়মনসিংহ জেলা পরিষদের এক অনুষ্ঠানে এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এমএ আকমল হোসেন আজাদ। এ সময় তিনি বলেন, সরকার আহতদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে। এছাড়া তিনি তরুণদের উন্নয়নে কাজের সুযোগ বাড়ানোর ওপর জোর […]
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচি ঘোষণা

আগামীকাল রোববার ১০ই নভেম্বর রাজধানীর গুলিস্তানে গণ জমায়েত কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটি জানিয়েছে, বেলা ১২টায় গুলিস্তান জিরো পয়েন্টে তারা আওয়ামী লীগের দ্রুত বিচারের দাবীতে গণ জমায়েত কর্মসূচি পালন করবে। আজ শনিবার ৯ই নভেম্বর এক ফেসবুক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই গণজমায়েতের ঘোষণা […]
আবারও আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ ৬০ শতাংশ হ্রাস

ভারতীয় কোম্পানি আদানি গ্রুপ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ আরও ২০ শতাংশ কমিয়েছে। এর ফলে বর্তমানে ভারত থেকে আসা বাংলাদেশে বিদ্যুতের মোট ৬০ শতাংশ সরবরাহ বন্ধ রয়েছে। ধারণা করা হচ্ছে, এই সিদ্ধান্ত বাংলাদেশের কাছ থেকে পাওনা বকেয়া আদায়ে চাপ প্রয়োগের অংশ হিসেবেই গ্রহণ করা হয়েছে। এর আগে সর্বশেষ ৭ই নভেম্বর বিদ্যুৎ সরবরাহ ৪০ শতাংশ কমিয়ে দিয়েছিল আদানি […]
