ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে সনদ বাতিলের উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এই প্রক্রিয়া পরিচালনায় সাত সদস্যের একটি কমিটি গঠন করা হবে। এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুমতি নিয়েই সেই কমিটি তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে।

এদিকে সূত্রটি জানিয়েছে, যারা প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে ভুয়া সনদ ব্যবহার করে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিয়েছেন, তাদের সনদ বাতিল ও সুবিধা বন্ধের ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্প ‘বীর নিবাস’ প্রকল্প আপাতত স্থগিত করা হয়েছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তার মতে, চূড়ান্ত যাচাইয়ের পর প্রকৃত মুক্তিযোদ্ধাদের জন্যই এই সুবিধা নিশ্চিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *