গত ৫ই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো বড় আকারের শোভাযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার ৮ই নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই শোভাযাত্রায় বের হন দলটির সমর্থক ও নেতাকর্মীরা।  

এ সময় হরেক রকমের সাজে সজ্জিত হয়ে অনেককেই শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায়। শিশুদের মধ্যে কয়েকজন বেগম খালেদা জিয়ারূপে, অনেকে আবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বেশ ধরে শোভাযাত্রায় অংশ নেন।

তবে এসব সাজকে ছাপিয়ে শোভাত্রায় যে সাজটি সবার দৃষ্টি কেড়ে নেয়, সেটি ছিল একনারীর খাঁচাবন্দি দানবাকৃতির শেখ হাসিনার প্রতীকী সাজ। এছাড়া শোভাযাত্রায় ওই খাঁচার গায়ে বিভিন্ন সমালোচনামূলক বাক্যও লেখা ছিল, যা ঘিরে নেতাকর্মীদের উৎসাহ ও ভিড় লক্ষ্য করা যায়।

উল্লেখ্য, নয়াপল্টন থেকে শুরু হওয়া এ শোভাযাত্রা রাজধানী ঢাকার নাইটিঙ্গেল, কাকরাইল, শাহবাগ ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *