সম্প্রতি স্যুট ও ছাতা কেনার নামে ইসলামী ব্যাংক থেকে বড় অংকের অর্থ লোপাটের ঘটনা সামনে এসেছে। ২০২৩ সালে ১৩ হাজারের বেশি কর্মকর্তাকে পুরস্কার হিসেবে স্যুট বানানোর কাপড় ও প্রবাসী আয়ের সুবিধাভোগীদের এক লাখ ছাতা উপহার দেওয়ার পরিকল্পনা করে ব্যাংকটি। স্যুটের জন্য বরাদ্দ করা হয় ৬ কোটি ৩৫ লাখ এবং ছাতার জন্য ৫ কোটি ৫০ লাখ টাকা। তবে কোন স্যুট বা ছাতা সরবরাহ না হলেও এই টাকাগুলো ব্যাংক থেকে তোলা হয়।

ব্যাংকের অভ্যন্তরীন নথি অনুসারে, প্রথমে চট্টগ্রামের পটিয়ার এক ব্যবসায়ীর একটি অ্যাকাউন্ট ব্যবহার করে স্যুটের টাকা উত্তোলন করা হয়। এরপর দ্রুতই ইসলামি ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা থেকে সেই অর্থ বেলমন্ট ফেব্রিক্সের নামে তুলে ফেলা হয়। একইভাবে ছাতার টাকাও ব্যাংকটির এক্সপ্রেস কমিউনিকেশনের নামে ছেড়ে তোলা হয়।

এদিকে এসব লোপাট প্রক্রিয়ায় মূল সুবিধাভোগী কারা সেটা এখনো অজানা। তবে ব্যাংকের এই কর্মকাণ্ড এস আলম গ্রুপের তত্ত্বাবধানে চলাকালীন সময়েই সংঘটিত হয়। এ বিষয়ে বর্তমান ব্যাংটির কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে ফরেনসিক তদন্ত হলে প্রকৃত সুবিধাভোগীদের খুঁজে বের করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *