গাজায় ইসরায়েলি হামলায় ১৯ ফিলিস্তিনি নিহত, আহত অর্ধশতাধিক

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় রবিবার ১৯ জন ফিলিস্তিনি নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানিয়েছে, হামলাগুলো শেখ রিদওয়ান, নাফাক, জাইতুন, বাইত হানুনসহ গাজার বিভিন্ন এলাকায় চালানো হয়। শেখ রিদওয়ান এলাকায় আরুক পরিবারের বাড়িতে হামলায় সাতজন, নাফাক এলাকায় মুতর পরিবারের বাড়িতে পাঁচজন এবং জাইতুন এলাকায় তুতুহ পরিবারের বাড়িতে তিনজন নিহত হন। উত্তর গাজার বাইত […]
সিরিয়ার ২০টি প্রযুক্তি স্থাপনা ধ্বংস করল বর্বর ইসরায়েল
ইসরায়েলের বিমান বাহিনী সিরিয়ার ক্ষমতাচ্যুত আসাদ সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের অন্তর্ভুক্ত ২০টি স্থাপনা ধ্বংস করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও এ তথ্য জানিয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত সিরিয়ার বিভিন্ন অঞ্চলে এসব হামলা চালানো হয়। ধ্বংস হওয়া স্থাপনাগুলোর মধ্যে ছিল যোগাযোগ অ্যান্টেনা ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম। ইসরায়েলের দাবি, এসব প্রযুক্তি শত্রুপক্ষের হাতে পড়ার আশঙ্কায় ধ্বংস করা হয়েছে। […]
নতুন করে সিরিয়ার দক্ষিণাঞ্চলে তিনটি গ্রাম দখল করেছে ইসরায়েল
দখলদার ইসরায়েল তাদের সামরিক তৎপরতা জোরদার করে সিরিয়ার দক্ষিণাঞ্চলে নতুন করে তিনটি গ্রাম দখল করেছে। দারা প্রদেশের জমলা গ্রাম এবং দামেশকের মাজরাত বেইত জেন ও মাগার আল মীর গ্রাম এখন দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। আনাদোলু সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়, গত ৮ই ডিসেম্বর সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো রাজধানী দামেশকসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নেয়। এই […]
তুরস্ক-সিরিয়া বাণিজ্যে নতুন দিগন্ত: ঘুরে দাঁড়াচ্ছে সিরিয়া

সিরিয়ায় দীর্ঘদিনের যুদ্ধের অবসান এবং বাথ পার্টি ও আসাদ পরিবারের ৬১ বছরের শাসনের পতনের পর দেশটি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগোচ্ছে। এমন পরিস্থিতিতে তুরস্ক ও সিরিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা দেখা দিয়েছে। তুরস্কের দক্ষিণ-পূর্ব আনাতোলিয়া এলাকা শিল্প ও বাণিজ্যে শক্তিশালী একটি অঞ্চল। এটিই সিরিয়ার পুনর্গঠন এবং দুই দেশের বাণিজ্যিক সহযোগিতাকে আরও শক্তিশালী […]
কোরআনে বর্ণিত মুমিনের গুণাবলি

মুমিনদের গুণাবলি কোরআন মাজিদে একাধিক জায়গায় বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা মুমিনদের হৃদয়গর্ভিত আচার-আচরণ, নৈতিকতা এবং জীবনযাপনের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। মুমিনদের গুণাবলির মধ্যে উল্লেখযোগ্য কিছু নিম্নরূপ: ১. আল্লাহভীতি ও আনুগত্য মুমিনগণ আল্লাহকে সর্বাধিক ভয় করেন। তারা আল্লাহর আদেশ পালন এবং নিষেধ এড়িয়ে চলেন। একই সাথে তারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাও যথাযথভাবে মেনে চলেন। আল্লাহ […]
জাফর বিন আবু তালিব: দুই ডানার অধিকারী সাহাবি

ইসলামের ইতিহাসে এক অনন্য নাম জাফর বিন আবু তালিব রাজিয়াল্লাহু আনহু। যিনি ভালোবাসা ও ত্যাগের মূর্ত প্রতীক ছিলেন। তিনি ‘জুল জানাহাইন’ বা ‘দুই ডানার অধিকারী’ নামেও পরিচিত ছিলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবিদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তাঁর জীবন ও অবদান ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় । পরিচয় ও বংশ জাফর বিন আবু তালিব রাজিয়াল্লাহু আনহুর […]
ভারতে আটক ৬ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন

ভারতের জলসীমায় প্রবেশের অভিযোগে আটক হওয়া ছয় বাংলাদেশি জেলে এক বছর পর দেশে ফিরেছেন। গতকাল শনিবার ১৪ই ডিসেম্বর সন্ধ্যায় তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ। ফেরত আসা জেলেরা হলেন রাজু সরদার, ইসরাত খান, মোহাম্মদ আলী শেখ, ইলিয়াস শেখ, বাবুল রশিদ ও শেখ রাসেল। উল্লেখ্য, ২০২২ সালের ২৩শে ডিসেম্বর সুন্দরবনের দুবলার চর থেকে […]
মিথ্যা তথ্যের অভিযোগে নাইজারে বিবিসির সম্প্রচার স্থগিত

নাইজারের সামরিক সরকার সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সম্প্রচার তিন মাসের জন্য স্থগিত করেছে। যোগাযোগমন্ত্রী সিদি মোহাম্মদ রালিউ অভিযোগ করেছেন, বিবিসি এমন প্রতিবেদন প্রচার করেছে যা সামাজিক শান্তি বিঘ্নিত করা এবং সৈন্যদের মনোবল দুর্বল করার উদ্দেশ্যে করা হয়েছে। বিবিসি চাটোউমান গ্রামের হামলা নিয়ে দাবি করেছিল, সেখানে ডজনখানেক সেনা ও বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। তবে প্রশাসন জানিয়েছে, […]
ঢাকা-জয়দেবপুর রুটে চার জোড়া নতুন কমিউটার ট্রেন চালু

ঢাকা-জয়দেবপুর রেলপথে যাত্রীদের যাতায়াত সহজ করতে আজ থেকে চার জোড়া নতুন কমিউটার ট্রেন চালু হয়েছে। আজ রোববার ১৫ই ডিসেম্বর ভোর থেকে এ রুটে ট্রেন চলাচল শুরু হয়। জয়দেবপুর স্টেশনে ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, গাজীপুরের মানুষ কম খরচে ও স্বল্প সময়ে রাজধানীতে আসা-যাওয়া করতে পারবেন। […]
ভারত সেনাপ্রধানের কার্যালয় থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ছবি অপসারণ

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ঢাকায় যৌথ বাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক ছবিটি ভারতের সেনাপ্রধানের কার্যালয় থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পাঁচ দশকেরও বেশি সময় ধরে এটি ভারতীয়দের কাছে এক বড় সামরিক বিজয়ের প্রতীক হিসেবে সেখানে শোভা পাচ্ছিল! ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ছবিটির পরিবর্তে সেনাপ্রধানের লাউঞ্জে নতুন একটি চিত্রকর্ম স্থাপন করা হয়েছে। তবে পুরোনো ছবিটি কোথায় রাখা […]
ভারতে মানুষের চিকিৎসার লাইসেন্সে পশু ক্লিনিক!

ভারতে চিকিৎসা ব্যবস্থার মারাত্মক ত্রুটি সামনে এসেছে। কলকাতা হাইকোর্টে প্রকাশিত এক চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী, মানুষের চিকিৎসার লাইসেন্স ব্যবহার করে পশু চিকিৎসা কেন্দ্র পরিচালিত হচ্ছে। এ বিষয়ে রাজ্য সরকারের কাছ থেকে দ্রুত জবাব চেয়েছে হাইকোর্ট। এক বেসরকারি পশু ক্লিনিকের ভুল চিকিৎসার ফলে একটি পোষ্য বিড়ালের মৃত্যু হয়। এই ঘটনার পরই সায়ন্তন মুখোপাধ্যায় নামের এক ব্যক্তি জনস্বার্থ […]
সালমান এফ রহমানের খেলাপি ঋণের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

দীর্ঘদিন রাজনৈতিক প্রভাবের আড়ালে থাকা বেক্সিমকো গ্রুপের কর্ণধার এবং ফ্যাসিস্ট হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের বিপুল অঙ্কের খেলাপি ঋণের তথ্য প্রকাশিত হয়েছে। তথ্যে বলা হয়, জনতা ব্যাংকের একটি শাখা থেকে বেক্সিমকো গ্রুপ ও এর সংশ্লিষ্ট ৩২টি প্রতিষ্ঠানের নামে প্রায় ২৬,৯৫৪ কোটি টাকা ঋণ নেওয়া হয়। যা ওই শাখার মোট ঋণের ৬৫ শতাংশ। এর মধ্যে […]
