মুক্তিযোদ্ধাদের তালিকা থাকবে উন্মুক্ত স্থানে, অভিযোগ জানাতে পারবে সবাই

গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা এবার উন্মুক্ত স্থানে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি অফিসের নোটিশ বোর্ডসহ জনবহুল স্থানে এই তালিকা টানানো হবে। উদ্দেশ্য, জনগণকে মুক্তিযোদ্ধাদের পরিচিত করতে ও ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে অভিযোগ জানানোর সুযোগ দেওয়া। যাদের বিরুদ্ধে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ হওয়ার অভিযোগ প্রমাণিত হবে, তাদের মুক্তিযোদ্ধা গেজেট ও সনদ বাতিল […]
পাকিস্তানে নতুন করে তেল-গ্যাসের বিরাট মজুতের সন্ধান

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলার বেটানি-২ কূপে তেল ও গ্যাসের বড় মজুত আবিষ্কার করেছে দেশটির তেল ও গ্যাস উন্নয়ন সংস্থা লিমিটেড (ওজিডিসিএল)। কর্তৃপক্ষ জানিয়েছে, কূপটি থেকে প্রতিদিন ২.১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস এবং ৭৪ ব্যারেল কনডেনসেট উত্তোলন করা সম্ভব। সংস্থাটি জানিয়েছে, এই এলাকায় আরও অনুসন্ধানমূলক খনন কাজের পরিকল্পনা রয়েছে। কূপটির পুরো মালিকানা ওজিডিসিএল-এর, যা […]
সিরিয়ার নতুন ভবিষ্যৎ: চ্যালেঞ্জ ও সম্ভাবনা

সিরিয়া এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। দীর্ঘ গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে নতুন শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টায় রয়েছে দেশটি। তবে নতুন এই পথচলায় রয়েছে অসংখ্য চ্যালেঞ্জ। দেশ পুনর্গঠনের পাশাপাশি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক জটিলতাগুলোর মোকাএবলা করতে হবে নতুন সরকারকে। রাষ্ট্র প্রতিষ্ঠা ও শাসনব্যবস্থার সংকট বিপ্লবের পর থেকে সিরিয়া কার্যত কোনো সংবিধান বা নির্দিষ্ট রাজনৈতিক কাঠামো ছাড়াই চলছে। এটি নতুন […]
ইউসুফ আ. এর ঘটনাকে প্রেমকাহিনি বলায় প্রথম আলোর বিরুদ্ধে প্রতিবাদপত্র

সম্প্রতি প্রথম আলোতে প্রকাশিত একটি নিবন্ধের শিরোনাম নিয়ে তরুণ আলেমদের সংগঠম ‘সাধারণ আলেম সমাজ প্রতিবাদ’ জানিয়েছেন। গতকাল ১৩ই ডিসেম্বর শুক্রবার প্রকাশিত নিবন্ধটি ‘ইউসুফ (আ.) ও জুলেখার প্রেমকাহিনি’ শিরোনামে প্রকাশিত হয়, যা নিয়ে গভীর আপত্তি জানিয়েছেন তারা। একটি প্রতিবাদপত্রে সাধারণ আলেম সমাজ জানিয়েছেন, ‘কুরআনের সুরা ইউসুফে নবি ইউসুফ আলাইহিস সালামের জীবনের ঘটনাবলী অত্যন্ত পবিত্রভাবে তুলে ধরা […]
মাথাপিছু আয়ে ভারত-পাকিস্তান থেকে বাংলাদেশ এগিয়ে

করোনা মহামারী ও বৈশ্বিক মন্দার ধাক্কায় বিশ্ব অর্থনীতি স্থবির হলেও বাংলাদেশের অর্থনীতি নেতিবাচক ধারায় যায়নি। বরং ধীরগতিতে হলেও উন্নতির ধারা বজায় রেখেছে। সাম্প্রতিক বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উঠে এসেছে, মাথাপিছু আয়ের ক্ষেত্রে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমারকে পেছনে ফেলেছে বাংলাদেশ। প্রতিবেদন অনুযায়ী, ২০০০ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ৪৩০ ডলার, যা ২০২৩ সালে বেড়ে দাঁড়িয়েছে ২,৮৬০ […]
ভারতে দুর্গামন্দিরে কিশোরীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ!

ভারতের গুয়াহাটির বোরাগাঁওয়ে রাস উৎসব চলাকালীন দুর্গামন্দিরের ভেতরে এক কিশোরীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে। ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে আটজনকে গ্রেফতার করে। পুলিশ জানায়, অভিযুক্তদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। তারা মাতাল অবস্থায় কিশোরীকে ধর্ষণ করে এবং সেই ধর্ষণের ভিডিও ধারণ করে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর […]
যুক্তরাষ্ট্রের ‘অসহযোগী’ দেশের তালিকায় ভারত!

প্রত্যর্পণ প্রক্রিয়ায় সহযোগিতা না করার অভিযোগে ভারতকে ‘অসহযোগী’ দেশের তালিকায় যুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই)। এই তালিকায় আরও রয়েছে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া ও ভেনেজুয়েলা। আইসিই’র অভিযোগ, এই দেশগুলো সময়মতো সাক্ষাৎকার গ্রহণ, ভ্রমণ নথি ইস্যু এবং নিজ দেশের নাগরিকদের ফেরত নেওয়ার ক্ষেত্রে যথাযথ সহযোগিতা করছে না। এরই মধ্যে, যুক্তরাষ্ট্র বর্তমানে […]
রোহিঙ্গা সংকট সমাধানে ‘আউট অব দ্য বক্স’ চিন্তার তাগিদ

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে গতানুগতিক চিন্তা থেকে বেরিয়ে এসে নতুন পথ খুঁজতে হবে। এই সংকটের প্রকৃত কারণগুলো চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। গতকাল শুক্রবার ১৩ই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে ইউনিটি ফর বাংলাদেশ আয়োজিত ‘রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা: বাংলাদেশের প্রাসঙ্গিক বিবেচনাসমূহ’ শীর্ষক আলোচনা সভায় […]
সুড়ঙ্গ কেটে মগ সন্ত্রাসী আরাকান আর্মি চট্টগ্রামমুখী: সীমান্তে বাড়ছে শঙ্কা

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির সন্ত্রাসী তৎপরতা ক্রমশ বাড়ছে। সীমান্তবর্তী এলাকায় সুড়ঙ্গ কেটে চট্টগ্রামমুখী কার্যক্রম শুরু করেছে এই মগ সন্ত্রাসী গোষ্ঠী। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ। এর সঙ্গে প্রত্যক্ষ মদদ রয়েছে ভারতের, বিশেষত হিন্দুত্ববাদী শক্তির। সম্প্রতি মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের ২৭১ কিলোমিটার এলাকা দখল করে আরাকান আর্মি এখন পূর্বের চেয়ে অধিক […]
আবু মুসলিম আল খোরাসানি: ইতিহাসের এক বিপ্লবী নেতা

ইতিহাসের এক স্মরণীয় নাম আবু মুসলিম আল খোরাসানি। পুরো নাম আবদুর রহমান ইবনে মুসলিম। তবে ইব্রাহিম নামেও তিনি পরিচিত ছিলেন। আব্বাসি বিপ্লবের অগ্রগামী এই নেতা উমাইয়া শাসনের পতন ঘটিয়ে ইসলামি ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেন। তাঁর জন্ম, বংশপরিচয় এবং জীবনধারা নিয়ে নানা মত রয়েছে। বলা হয়, তাঁর পিতা ছিলেন ফারসি এবং মাতা ছিলেন এক দাসী। […]
দামেস্কের অতি নিকটবর্তী এলাকায় ইসরায়েলি বাহিনী

দখলদার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সিরিয়ার ভেতরে তেল হাদার পাহাড়ে অভিযান চালিয়েছে। ইসরায়েলি সীমান্ত থেকে ১০ কিলোমিটার ভিতরে এবং দামেস্ক থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড়ে আইডিএফের ৬০৩তম ব্যাটালিয়ন অবস্থান নিয়েছে। এটি আইডিএফের ইতিহাসে সিরিয়ার সবচেয়ে গভীর এলাকায় পরিচালিত অভিযান বলে মনে করা হচ্ছে। আইডিএফের ৬০৩তম ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন উরি আলমগ জানান, […]
১৮০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি

বাংলাদেশের একমাত্র চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা দিয়ে আমদানির পরিধি দিন দিন বাড়ছে। ভারত থেকে এই বন্দর দিয়ে সম্প্রতি ১৮০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ জানিয়েছেন, বন্দরটির ভৌগলিক গুরুত্বের কারণে এটি দেশের অন্যান্য স্থলবন্দরের চেয়ে আলাদা। পাথরের পাশাপাশি বন্দর দিয়ে এখন পেঁয়াজ ও আতপ চাল আমদানিতে প্রসার ঘটেছে। বন্দর […]
