পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলার বেটানি-২ কূপে তেল ও গ্যাসের বড় মজুত আবিষ্কার করেছে দেশটির তেল ও গ্যাস উন্নয়ন সংস্থা লিমিটেড (ওজিডিসিএল)।

কর্তৃপক্ষ জানিয়েছে, কূপটি থেকে প্রতিদিন ২.১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস এবং ৭৪ ব্যারেল কনডেনসেট উত্তোলন করা সম্ভব। সংস্থাটি জানিয়েছে, এই এলাকায় আরও অনুসন্ধানমূলক খনন কাজের পরিকল্পনা রয়েছে। কূপটির পুরো মালিকানা ওজিডিসিএল-এর, যা এই আবিষ্কারকে জ্বালানি উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ করে তুলেছে।

বিশেষজ্ঞদের মতে, এই আবিষ্কার পাকিস্তানের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে। পাশাপাশি ভবিষ্যতে জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর পথ খুলে দেবে।

এর আগে, চলতি বছরের জুলাই মাসে সিন্ধু প্রদেশে মারি পেট্রোলিয়াম কোম্পানি নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পায়। সেই গ্যাস বর্তমানে সুই নর্দান গ্যাস পাইপলাইনস লিমিটেডের (এসএনজিপিএল) মাধ্যমে সরবরাহ করা হচ্ছে।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন, আরাই নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *