আফগান-পাকিস্তান উত্তেজনা কমাতে সংলাপের আহ্বান রাশিয়ার

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। দুই দেশকে সংযম প্রদর্শন এবং মতপার্থক্য নিরসনে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ‘বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং আরও উত্তেজনা এড়াতে বিচক্ষণ পদক্ষেপ নেওয়া জরুরি।’ এই আহ্বান এসেছে ডুরান্ড সীমান্তে সম্প্রতি সংঘর্ষের পরিপ্রেক্ষিতে। গতকাল আফগান […]
সাদপন্থি নেতা জিয়া বিন কাসিম দুই দিনের রিমান্ডে

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় হওয়া হত্যা মামলায় সাদপন্থী জিয়া বিন কাসিমকে দুদিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার ২৯শে ডিসেম্বর দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইকবাল হোসেন এ আদেশ দেন। টঙ্গী পশ্চিম থানা পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার চট্টগ্রামের ডবলমুরিং এলাকা থেকে জিয়া বিন কাসিমকে গ্রেপ্তার […]
প্রাণীদের ভাষা বুঝতে কৃত্রিম বুদ্ধিমত্তা

মানুষ ও প্রাণীর মধ্যে ভাষার ব্যবধান কমাতে গবেষকরা কাজ করে যাচ্ছেন। সম্প্রতি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করা হয়েছে, যা প্রাণীদের যোগাযোগের ভাষা বুঝতে সহায়তা করতে পারে। বিজ্ঞানীরা আশা করছেন, এআই একদিন প্রাণীদের কথা মানব ভাষায় রূপান্তর করতে সক্ষম হবে। ন্যাচারএলএম: প্রাণীদের ভাষা শনাক্তকারী এআই আর্থ স্পিসিজ প্রজেক্ট নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান ন্যাচারএলএম (NatureLM) […]
আফগান-পাকিস্তান সীমান্তে উত্তেজনা, ১৯ পাকিস্তানি সেনা নিহত

আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে সংঘর্ষের জেরে চরম উত্তেজনা বিরাজ করছে। ডুরান্ড লাইনের উভয় পাশে সামরিক অভিযান ও গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত ১৯ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। অন্যদিকে, পাকিস্তানি মর্টার হামলায় তিন আফগান বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে চীনা সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, চলতি সপ্তাহে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে দুই দেশের সীমান্তে উত্তেজনা […]
থার্টিফার্স্ট নাইট: উৎসবের নামে আল্লাহ ও তাঁর রাসুলের শিক্ষাকে অবজ্ঞা

১২টা বেজে ৩৪ মিনিট। সম্মানিত খতিব মুহতারাম আব্দুল মালেক হাফিজাহুল্লাহ মসজিদে প্রবেশ করলেন। মিম্বারের পাশে টেবিলের সামনে রাখা চেয়ারে বসলেন। সবাইকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ…. হামদ সানা পাঠ করলেন। হামদ-সানা শেষে প্রথমেই মুহতারাম রবের শুকরিয়া আদায় করেন। মুহতারাম বলেন, ‘হায়াত—মানুষের জীবন আল্লাহর বহুত বড় নেয়ামত। জিন্দেগির প্রতিটি মুহূর্ত আল্লাহর নেয়ামত। এই যে আমরা বলি […]
পানি পানের উপকারিতা: শুধু তৃষ্ণা মেটানো নয়

পানি পানের উপকারিতা সম্পর্কে নতুন এক গবেষণায় উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, সান ফ্রান্সিসকোর (UCSF) গবেষকেরা ১৮টি পূর্ববর্তী গবেষণার তথ্য বিশ্লেষণ করে জানিয়েছেন, প্রচুর পরিমাণে পানি পানের ফলে স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব পড়ে। গবেষণার ফলাফলে দেখা গেছে, প্রতিদিন পর্যাপ্ত পানি পান শুধু তৃষ্ণা মেটানো বা শরীর সতেজ রাখার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি নানা স্বাস্থ্যগত […]
মুক্তিযোদ্ধা হওয়া কি অপরাধ ঢেকে দেওয়ার সুযোগ?

কুমিল্লার চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা আবদুল হাই ওরফে কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনা সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। গত রোববার চৌদ্দগ্রামের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, কানুকে কয়েকজন ব্যক্তি গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করছেন। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ৭৮ বছর […]
আবারো ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ১৩ জন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার ২২শে ডিসেম্বর রাতে তাদের আটক করার পর গতকাল সোমবার ২৩শে ডিসেম্বর ভারতের মেঘালয়ের জুয়াই পুলিশ স্টেশনে হস্তান্তর করা হয়েছে। তবে আজ মঙ্গলবার ২৪শে ডিসেম্বর সকাল পর্যন্ত বিষয়টি নিশ্চিত করতে পারেনি […]
গাজায় ইসরায়েলি অভিযানে আরও ৫৮ শহিদ, আহত ৮৪

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে, গত রোববার ভোর থেকে গতকাল সোমবার ভোর পর্যন্ত দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় ৫৮ জন ফিলিস্তিনি শহিদ হয়েছেন। এ সময়ে আরও ৮৪ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। ২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে গাজায় ব্যাপক প্রাণহানি ঘটছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের […]
গাজায় ইসরায়েলি সেনাদের প্রকৃত অবস্থা খুবই নাজুক: আবু উবাইদা

গাজায় চলমান সংঘাতের মধ্যে ইসরায়েল তাদের প্রকৃত ক্ষয়ক্ষতি লুকিয়ে রাখছে বলে অভিযোগ করেছেন হামাসের সামরিক কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা। গতকাল সোমবার টেলিগ্রামে এক বার্তায় তিনি বলেন, সেনাবাহিনীর ভাবমূর্তি রক্ষার জন্য ইসরায়েল গাজায় তাদের বাস্তব পরিস্থিতি গোপন করছে। দখলদারের প্রকৃত অবস্থা আবু উবাইদা আরও জানান, গাজায় ইসরায়েলি সেনাদের প্রকৃত অবস্থা খুবই নাজুক। সেখানে সেনাবাহিনী ফিলিস্তিনি […]
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতারণা এবং নিজস্ব অবস্থানে স্থির থাকতে সক্ষম: গবেষণা

মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান ‘অ্যানথ্রপিক’ পরিচালিত এক গবেষণায় উঠে এসেছে, কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলগুলো তাদের ডেভেলপারদের বিভ্রান্ত করতে এবং প্রশিক্ষণের সময় ভিন্ন মতামত প্রদর্শন করতে সক্ষম। গবেষকরা বলছেন, এই বিষয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। তবে ভবিষ্যতে আরও শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমের সম্ভাব্য ঝুঁকি বোঝার জন্য তাদের এই গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। […]
সীমান্তে কঠোর নীতি: অভিবাসীদের জন্য ট্রাম্পের নতুন পরিকল্পনা

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই নির্বাহী আদেশের মাধ্যমে অবৈধ অভিবাসীদের জন্য মার্কিন সীমান্ত বন্ধ করবেন। গতকাল রবিবার অ্যারিজোনায় ‘টার্নিং পয়েন্ট ইন ইউএসএ’ সম্মেলনে বক্তব্য রাখার সময় ট্রাম্প এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘প্রথম দিনেই ওভাল অফিসে বসে একটি ঐতিহাসিক নির্বাহী আদেশে স্বাক্ষর করব, যা আমাদের সীমান্ত অবৈধ অভিবাসীদের জন্য […]
