উত্তর গাজায় বিমান থেকে ত্রাণ ছুঁড়ে অন্তত ১১ ফিলিস্তিনিকে আহত করল ইসরায়েল

উত্তর গাজায় বিমান থেকে ত্রাণ ছুঁড়ে অন্তত ১১ ফিলিস্তিনিকে আহত করেছে ইসরায়েল

উত্তর গাজায় ইসরায়েলি বিমান থেকে ছোঁড়া ত্রাণ প্যালেট সরাসরি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে পড়ে অন্তত ১১ জন আহত হয়েছেন। স্থানীয় চিকিৎসা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ঘটনাটি ঘটে গত শনিবার, যখন ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে—তারা “মানবিক ত্রাণ সরবরাহ সহজ করতে” একটি বিমান থেকে পণ্য ছুঁড়েছে। তবে হামাস এ ঘটনাকে ‘বিপজ্জনক এবং প্রতারণামূলক মানবতা’ আখ্যা দিয়ে তীব্র […]

গাজায় রোডসাইড বোমায় ৫ ইসরায়েলি সেনা নিহত, আহত ১৪

গাজায় রোডসাইড বোমায় ৫ ইসরায়েলি সেনা নিহত, আহত ১৪

উত্তর গাজার বেইত হানুন এলাকায় রোডসাইড বোমা বিস্ফোরণে ইসরায়েলের পাঁচ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গতকাল সোমবার রাতে নেতজাহ ইহুদা ব্যাটালিয়নের একটি টহল দল হেঁটে চলার সময় বিস্ফোরণ ঘটে। পরে আহতদের উদ্ধারে গেলে ওত পেতে থাকা ফিলিস্তিনি যোদ্ধারা গুলি চালায়, এতে […]

ইয়েমেনের আল হুদায়দায় বিমান হামলা চালালো ইসরায়েলি বাহিনী

ইয়েমেনের আল হুদায়দায় বিমান হামলা চালালো দখলদার ইসরায়েলি বাহিনী

ইসরায়েলি সেনাবাহিনী ইয়েমেনের উপকূলীয় শহর আল হুদায়দায় একের পর এক বিমান হামলা চালিয়েছে বলে হুতি-ঘনিষ্ঠ সংবাদমাধ্যম আল-মাসিরা টিভি জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, হামলার লক্ষ্য ছিল আল হুদায়দা, রাস ইসা ও আল-সালিফ বন্দর এবং রাস কানাতিব বিদ্যুৎকেন্দ্র। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র হামলার আগে এসব স্থানে অবস্থানরতদের সরিয়ে নেওয়ার সতর্কতা দিয়েছিলেন। হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়ি জানান, ইয়েমেনি […]

ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের অভিযানে ১০ ইসরায়েলি সেনা হতাহত

ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের অভিযানে ১০ ইসরায়েলি সেনা হতাহত

গাজার খান ইউনিসের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের এক সাহসী অভিযানে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর অন্তত ১০ সদস্য হতাহত হয়েছে বলে জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেড। গতকাল শুক্রবার এক বিবৃতিতে আল কুদস ব্রিগেড জানায়, ইউরোপীয় আবাসিক এলাকার একটি ভবনের ভেতরে অবস্থান নেওয়া একটি বিশেষ ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে টিবিজি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলার […]

সিরিয়ায় বিদ্যুৎ প্রকল্পে ৭ বিলিয়ন ডলারের ঐতিহাসিক চুক্তি

সিরিয়ায় বিদ্যুৎ প্রকল্পে ৭ বিলিয়ন ডলারের ঐতিহাসিক চুক্তি

বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া। গত বৃহস্পতিবার দেশটির রাজধানী দামেস্কে এক ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যার আওতায় প্রায় ৭ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগে বিদ্যুৎ উৎপাদন খাতে কাজ করবে একটি আন্তর্জাতিক কোম্পানি জোট। চুক্তিটি স্বাক্ষরিত হয় সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আশ শারার উপস্থিতিতে। সিরিয়ার জ্বালানি মন্ত্রী মোহাম্মদ আল […]

গাজায় একদিনেই শহিদ ৯৩, শহিদদের সংখ্যা ৫৩ হাজার ৬০০ ছাড়াল

গাজায় একদিনেই শহিদ ৯৩, শহিদদের সংখ্যা ৫৩ হাজার ৬০০ ছাড়াল

পূর্বের ক্ষত শুকাতে না শুকাতেই আবারও রক্তে ভিজল গাজা। মাত্র একদিনের ব্যবধানে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় শহিদ হয়েছেন আরও অন্তত ৯৩ জন ফিলিস্তিনি। এতে আহতের সংখ্যা ছাড়িয়েছে আড়াই শতাধিক। নতুন করে যুক্ত এই হতাহতের ঘটনা গাজায় চলমান মানবিক বিপর্যয়কে আরও গভীর করে তুলেছে। আল জাজিরার বরাতে জানা গেছে, গতকাল বুধবার ভোর থেকে শুরু হওয়া […]

সিরিয়া থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইউরোপীয় ইউনিয়ন

সিরিয়া থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইউরোপীয় ইউনিয়ন

বহু বছরের যুদ্ধ, মানবিক সংকট ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার পর অবশেষে ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আশ শাইবানি ‘একটি ঐতিহাসিক বিজয়’ হিসেবে আখ্যা দিয়ে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গতকাল মঙ্গলবার ২০শে মে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির উচ্চ প্রতিনিধি কায়া ক্যালাস ব্রাসেলসে এক বৈঠকের পর […]

গাজায় গত ২৪ ঘণ্টায় ১৪৮ ফিলিস্তিনি শহিদ

গাজায় গত ২৪ ঘণ্টায় ১৪৮ ফিলিস্তিনি শহিদ

দখলদার ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় কমপক্ষে ১৪৮ জন ফিলিস্তিনি শহিদ হয়েছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ‘ওয়াফা’ জানিয়েছে, সর্বশেষ হামলায় রবিবার রাতে খান ইউনুসের উপকণ্ঠে আবু আর রুস পরিবারের একটি আবাসিক ভবনে বোমা বর্ষণের ঘটনা ঘটে। এই হামলায় একই পরিবারের অন্তত পাঁচজন সদস্য শহিদ হয়েছেন যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। […]

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। গতকাল মঙ্গলবার ১৩ই মে সৌদি আরবের রাজধানী রিয়াদে এক ভাষণে তিনি এই সিদ্ধান্ত জানান। সৌদি-মার্কিন বিনিয়োগ ফোরামে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো নিষ্ঠুর ছিল এবং দেশটিকে কার্যত পঙ্গু করে দিয়েছে। এখন সময় এসেছে সিরিয়ার জেগে ওঠার।’ তিনি এই পদক্ষেপকে ‘সিরিয়ার জনগণের […]

৬ সপ্তাহে ২০০ মিলিয়ন ডলারের মার্কিন ড্রোন ভূপাতিত করল হুথি যোদ্ধারা!

৬ সপ্তাহে ২০০ মিলিয়ন ডলারের মার্কিন ড্রোন ভূপাতিত করল হুথি যোদ্ধারা!

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মাত্র ছয় সপ্তাহের ব্যবধানে যুক্তরাষ্ট্রের সাতটি এমকিউ-৯ রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। মার্কিন সামরিক বাহিনীর হিসেবে, এই ড্রোনগুলোর মোট মূল্য ২০০ মিলিয়ন ডলারেরও বেশি। হুথিদের এই পাল্টা প্রতিরোধ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় ক্ষতির উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে এমন এক সময় যখন ট্রাম্প প্রশাসনের নির্দেশে ইয়েমেনে প্রতিদিনের মতো বিমান […]

সুদানের উত্তর দারফুরে দুই সপ্তাহে ৪৮০ বেসামরিক নাগরিক শহিদ: জাতিসংঘ

সুদানের উত্তর দারফুরে দুই সপ্তাহে ৪৮০ বেসামরিক মানুষ নিহত: জাতিসংঘ

জাতিসংঘ জানিয়েছে, সুদানের উত্তর দারফুরে চলমান সহিংসতায় মাত্র দুই সপ্তাহে ৪৮০ জনের বেশি বেসামরিক মানুষ শহিদ হয়েছেন। এর মধ্যে কিছু হামলা ছিল জাতিগত বিদ্বেষপ্রসূত। একইসঙ্গে ওই এলাকায় ভয়াবহ যৌন সহিংসতার খবরও মিলেছে। যার শিকার হয়েছেন শিশু-কিশোরও। জাতিসংঘ মানবাধিকার দফতর গতকাল শুক্রবার ২৫শে এপ্রিল জানিয়েছে, ১০ এপ্রিল থেকে অন্তত ৪৮১ জন শহিদ হওয়ার তথ্য পাওয়া গেছে। […]

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সিরিয়ার নতুন পতাকা উত্তোলন

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সিরিয়ার নতুন পতাকা উত্তোলন

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আনুষ্ঠানিকতার সাথে সিরিয়ার নতুন পতাকা উত্তোলন করা হয়েছে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসআদ আশ-শাইবানী। সিরিয়ার নতুন পতাকা উত্তোলনকে তিনি ‘সিরিয়ার জনগণের বিজয়ের প্রতীক’ হিসেবে আখ্যায়িত করেছেন। পতাকা উত্তোলনের পর দেওয়া বক্তব্যে শাইবানী বলেন, ‘নতুন সিরিয়ার পতাকা আমাদের জনগণের বিজয়কে নতুন মর্যাদা দিয়েছে। এটি আন্তর্জাতিক অঙ্গনে সিরিয়ার […]