শত কোটি টাকার মালিক আওয়ামী লীগ নেতার কর্মচারী

শত কোটি টাকার মালিক আওয়ামী লীগ নেতার কর্মচারী

বহুল আলোচিত আওয়ামী লীগ নেতা সাখওয়াত হোসেন সুমন খান। লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা সদরের কালীবাড়ি মাস্টারপাড়া এলাকার মৃত বাচ্চু খানের ছেলে এই সুমনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই হুন্ডি ব্যবসা, জমি দখল, টেন্ডারবাজি, চোরাচালানসহ অসংখ্য অভিযোগ ছিল। এমনকি হুন্ডি ব্যবসার কারণে জেলাজুড়ে হুন্ডি সুমন নামেও পরিচিত ছিলেন তিনি। উল্লেখ্য, অভিযুক্ত সুমনের মামলার […]

হুমকি দিয়ে বাংলাদেশের বিদ্যুৎ অর্ধেক কমিয়ে দিল আদানি 

বিদ্যুৎ সরবরাহকারী ভারতীয় প্রতিষ্ঠান আদানি গ্রুপের কাছে বাংলাদেশের প্রায় ১০ হাজার ৮৬ কোটি টাকা বকেয়া থাকার কারণে গতকাল থেকে দেশে অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করছে আদানি গ্রুপ। আদানি গ্রুপ মূলত ভারতের ঝাড়খণ্ডের গড্ডা এলাকায় অবস্থিত এক হাজার ৬০০ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে। তবে জাতীয় গ্রিডে বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের একমাত্র রাষ্ট্রীয় সংস্থা […]

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের বিরুদ্ধে সাধারণ আলেম সমাজের মানববন্ধন

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের বিরুদ্ধে সাধারণ আলেম সমাজের মানববন্ধন

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের পরিকল্পনার প্রতিবাদে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে সাধারণ আলেম সমাজের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে  সংগঠনের আহ্বায়ক মুফতি রিদওয়ান হাসান বলেন, ‘এটি দেশের সার্বভৌমত্ব ও সামাজিক ঐক্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।’ পাশাপাশি তিনি সরকারের প্রতি এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। এ সময় বিশিষ্ট লেখক ও ইসলামিক এ্যাক্টিভিস্ট আসিফ আদনান বলেন, […]

এবারের ইসলামি বইমেলায় প্রথম দশ দিনেই নতুন প্রকাশিত দুই শতাধিক বই

এবারের ইসলামি বইমেলায় প্রথম দশ দিনেই নতুন প্রকাশিত দুই শতাধিক বই

পরিবর্তিত বাংলাদেশের হাওয়া লেগেছে ইসলামি বইমেলায়। আমূল পরিবর্তন এসেছে সৃজন ও অবকাঠামোয়। নজর কাড়ছে মূল ধারার মিডিয়াগুলোর। লেখক প্রকাশকদের দীর্ঘদিনের হতাশা ও দীর্ঘশ্বাসের অবসান হয়েছে। স্টল পেয়েছে নতুন-পুরান, ছোট-বড় সব প্রকাশনী। পূর্ব গেইটের বিস্তৃত জায়গা পেয়ে সৃজনশীল বইয়ের পশরা সাজিয়ে বসেছে প্রকাশনীগুলো। ডেকোরেশনের স্বাধীনতা পাওয়ায় শিল্পের যেন ছোটখাটো এক বিপ্লব ঘটিয়ে বসেছে মননশীল প্রকাশকেরা। আরবি […]

ব্যক্তিগতভাবে সংগৃহীত বৈধ অস্ত্র ফেরত দিতে নতুন নির্দেশনা 

ব্যক্তিগতভাবে সংগৃহীত বৈধ অস্ত্র ফেরত দিতে নতুন নির্দেশনা 

ব্যক্তিগত নিরাপত্তার জন্য সংগৃহীত বৈধ অস্ত্র ফেরত দেয়ার বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকার। যাদের অস্ত্র ফেরত দেয়ায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা রয়েছে বা যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে, তারা এই সুবিধার আওতায় থাকবেন না। বৈধ অস্ত্র ফেরতের আবেদন যাচাই-বাছাইয়ের জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার ৩০শে অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের […]

বকেয়া বেতনের দাবিতে মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ: গুলিবিদ্ধ ২ শ্রমিক

বকেয়া বেতনের দাবিতে মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ: গুলিবিদ্ধ ২ শ্রমিক

রাজধানীর মিরপুর-১৪ এর কাফরুল এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন ‘ক্রিয়েটিভ ডিজাইনার’ নামে একটি গার্মেন্টসের শ্রমিক দল। বৃহস্পতিবার সকালে এ বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষে আল আমিন (১৭) ও রুমা (১৫) নামে দুই শ্রমিক গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিক্ষোভের সময় শ্রমিকরা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের […]

বিএনপি ও সমমনা দলগুলো রাষ্ট্রপতিকে রাখার পক্ষে একমত

বিএনপি ও সমমনা দলগুলো রাষ্ট্রপতিকে রাখার পক্ষে একমত

রাষ্ট্রপতি থাকা নিয়ে সৃষ্ট বিতর্কে মো. শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতির পদে রাখার পক্ষে ঐক্যমতে পৌঁছেছেন বিএনপি ও সমমনা দলের নেতারা। বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তারা প্রয়োজনীয় সংস্কার কাজ অন্তর্বর্তী সরকারের মাধ্যমে চটজলদি সম্পন্ন করে দ্রুত নির্বাচন আয়োজনের ওপর গুরুত্ব দেন। উক্ত বৈঠকে বিএনপি নেতাদের পক্ষে আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু […]

অযথা পুলিশি হয়রানির প্রতিবাদে যা বললেন চিরায়ত সম্পাদক খুবাইব মাহমুদ

অযথা পুলিশি হয়রানির প্রতিবাদে যা বললেন চিরায়ত সম্পাদক খুবাইব মাহমুদ

গতকাল মঙ্গলবার শাপলা গণহত্যার উপর প্রকাশিত সাড়া জাগানো ম্যাগাজিন চিরায়ত শাপলানামার সম্পাদক খুবাইব মাহমুদকে সাদা পোশাকে কালো গাড়িতে করে পল্টন থানায় তুলে নিয়ে যাওয়া হয়। তারই জের ধরে আজ বুধবার ৩০শে অক্টোবর বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পূর্ব গেটে প্রেস কনফারেন্স করেন সম্পাদক খুবাইব মাহমুদ। প্রেস কনফারেন্সে সম্পাদক খুবাইব মাহমুদ বলেন, ‘গতকাল নিজের ব্যক্তিগত কাজ […]

সাবেক কৃষিমন্ত্রী আবদুশ শহিদ গ্রেপ্তার

সাবেক কৃষিমন্ত্রী আবদুশ শহিদ গ্রেপ্তার

বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আবদুশ শহিদকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান জানান মঙ্গলবার রাত ১১টা ৩০ মিনিটের দিকে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যাকান্ডের ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, আবদুশ শহিদ মৌলভীবাজার-৪ আসন থেকে সাতবার […]

মাগুরায় বিনামূল্যে সার ও বীজ পেল সাড়ে পাঁচ হাজারেরও বেশি কৃষক

মাগুরায় বিনামূল্যে সার ও বীজ পেল সাড়ে পাঁচ হাজারেরও বেশি কৃষক

গতকাল সারাদিনব্যাপি মাগুরার শ্রীপুর উপজেলায় ৪,৫৯৫ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে চলতি অর্থবছরের ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ২৯শে অক্টোবর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতি কৃষককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। উপজেলা পরিষদ […]

চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ শিক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ শিক্ষার্থী বহিষ্কার

সর্বোচ্চ ২ বছর এবং সর্বনিম্ন ৬ মাস মেয়াদে বহিষ্কার করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ শিক্ষার্থীকে। বহিস্কৃত ছাত্রদের মধ্যে অনেকেই  নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কর্মী। এ ব্যাপারে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকার পরও গোষ্ঠীগত আধিপত্য, অবৈধভাবে রুম দখল, অঙ্গীকার ভঙ্গ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে এসব শিক্ষার্থী(?)র জড়িত থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। […]

জুলাই আন্দোলনে দুই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন সাকিবের বাবা

জুলাই আন্দোলনে দুই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন সাকিবের বাবা

গত ৪ আগস্ট ছাত্র-জনতার ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে মাগুরায় গুলিতে দুইজন নিহত এবং অন্তত ১৬ জন গুলিবিদ্ধ হন। আর এই ঘটনার মূল হোতা ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা খন্দকার মাশরুর রেজা কুটিল। প্রত্যক্ষদর্শীরা জানান, মাগুরা শহরের ঢাকা-খুলনা মহাসড়কে সাকিবের বাবা সশস্ত্র দলবল নিয়ে ছাত্রদের ওপর আক্রমণ চালান। এ সময় তাদের হামলায় […]