পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে নাহিদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠকের পর তিনি এ ঘোষণা দেন। নাহিদ ইসলামের পদত্যাগের সিদ্ধান্তের পেছনে রয়েছে এক নতুন রাজনৈতিক মিশন। তিনি তরুণদের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন একটি রাজনৈতিক দলের আহ্বায়ক হচ্ছেন। আগামী শুক্রবার ২৮ ফেব্রুয়ারি রাজধানীর […]
পিলখানা হত্যাকাণ্ডের ১৬ বছর: ‘জাতীয় শহিদ সেনা দিবস’ ঘোষণা

আজ ২৫ ফেব্রুয়ারি। ২০০৯ সালের এই দিনে রাজধানীর পিলখানায় সংঘটিত হয়েছিল ভয়াবহ হত্যাযজ্ঞ। বাংলাদেশ রাইফেলস (বিডিআর) বিদ্রোহের নামে সংঘটিত সেই ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। আজ ১৬ বছর পর দিনটি রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় শহিদ সেনা দিবস’ হিসেবে পালিত হচ্ছে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে ঘটে যায় এক […]
ভারতের দূষিত পানি ঢুকে হুমকিতে জনস্বাস্থ্য ও কৃষি

ভারত থেকে আসা বিষাক্ত পানি বাংলাদেশে ঢুকে জনস্বাস্থ্য ও কৃষিকে ভয়ংকর হুমকির মুখে ফেলেছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে আসা এ দূষিত পানিতে রয়েছে নানা ধরনের ক্ষতিকর রাসায়নিক। ফলে স্থানীয় বাসিন্দারা চর্মরোগ, শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। কৃষিজমির উর্বরতা কমে যাচ্ছে, নদী ও খালে মাছের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। সংশ্লিষ্টদের ভাষ্য, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরে […]
আত্মপ্রকাশের অপেক্ষায় নতুন ছাত্র সংগঠন ‘বিপ্লবী ছাত্রশক্তি’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে আসছে স্বতন্ত্র ছাত্র সংগঠন ‘বিপ্লবী ছাত্রশক্তি’। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা এই সংগঠনের মূল কারিগর। আগামী দু’একদিনের মধ্যেই মধুর ক্যান্টিন থেকে সংগঠনটির কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। নতুন সংগঠনের মূল প্রতিপাদ্য ঠিক করা হয়েছে— ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’। সংগঠনটির লক্ষ্য […]
বাংলাদেশ-ভারত সীমান্তে নতুন করে ১০০ স্থানে বেড়া নির্মাণের সিদ্ধান্ত

বাংলাদেশ ও ভারতের সীমান্ত ব্যবস্থাপনায় নতুন মোড়। দুই দেশ সীমান্তে নতুন করে প্রায় ১০০টি স্থানে বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে চলমান সীমান্ত বেড়া নির্মাণের কাজও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দ্য টেলিগ্রাফ অনলাইন জানিয়েছে, সম্প্রতি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী— ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং বাংলাদেশের বর্ডার […]
রাখাল রাহা ও গালিবের শাস্তি দাবিতে উত্তাল আন্দরকিল্লা ও বায়তুল মোকাররম

বিশ্ব মানবতার শ্রেষ্ঠ উদাহরণ হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা সোহেল গালিব ও মহান আল্লাহর শানে বেয়াদবিমূলক পোস্টদাতা সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহার শাস্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করেছে ওলামা-জনতা ঐক্য পরিষদ ও তাওহিদি জনতা৷ পবিত্র জুমার নামাজের পর চট্টগ্রামে ইসলামের তীর্থস্থান খ্যাত আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে ওলামা-জনতা ঐক্য পরিষদের […]
ক্রসফায়ারের ভয় দেখিয়ে আটক ব্যক্তির স্ত্রীকে রোযা ভাঙিয়ে ধর্ষণ করতো র্যাব কর্মকর্তা আলেপ উদ্দীন

কথিত জঙ্গি নাটকের অংশ হিসেবে এক ব্যক্তিকে আটক করতে এসে তাকে না পেয়ে তার স্ত্রীকে তুলে নিয়ে যায় র্যাব। পরে স্ত্রীকে মুক্ত করার শর্তে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন ওই ব্যক্তি। কিন্তু তার জন্য অপেক্ষা করছিল আরও ভয়ঙ্কর অভিজ্ঞতা। তৎকালীন র্যাব-১১ এর সাবেক কমান্ডার আলেপ উদ্দীন একাধিকবার ওই নারীর স্বামীকে ক্রসফায়ারের হুমকি দিয়ে তাকে ধর্ষণ করেন। ভুক্তভোগীর […]
তিস্তা প্রকল্পে প্রস্তুত চীন, বাংলাদেশের সিদ্ধান্তের অপেক্ষায়

তিস্তা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে চীন। এখন শুধুই বাংলাদেশের আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা। ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, ‘তিস্তা পাড়ের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করা জরুরি। ২০২১ সালে বাংলাদেশ সরকার আমাদের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক অনুরোধ […]
গণঅভ্যুত্থানের নিহতদের ‘শহিদ’ ও আহতদের ‘যোদ্ধা’ স্বীকৃতি দেবে সরকার

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের ‘শহিদ’ এবং আহতদের ‘যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেবে সরকার। এ লক্ষ্যে ‘জুলাই অধিদপ্তর’ নামে একটি নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার ডিসি সম্মেলনের কার্য-অধিবেশনে সাংবাদিকদের এ তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি বলেন, শহিদদের পরিবারকে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হবে। আহতদের ক্ষতির মাত্রা অনুযায়ী তিন থেকে পাঁচ লাখ […]
সপ্তাহ শেষেই পদ ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত: উপদেষ্টা নাহিদ

আসন্ন রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন, নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে এই সপ্তাহের শেষেই সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। সোমবার ১৭ ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে ডাক […]
র্যাবের পরিবর্তে আসছে নতুন বিশেষায়িত বাহিনী ‘র্যাট’

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত বাহিনী র্যাবের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বাহিনীটি বিলুপ্তির সুপারিশ করার পর সরকার নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, র্যাবের জায়গায় আসতে পারে নতুন একটি বাহিনী, যার সম্ভাব্য নাম হতে পারে ‘র্যাট’। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গত ১৩ ফেব্রুয়ারি জাতিসংঘের প্রতিবেদনে বলা […]
কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ড

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র জানায়, সূর্যশক্তি চালিত ব্যাটারি বিস্ফোরণের ফলে ৯ নম্বর শিবিরে আগুন লাগে। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে, তবে এতে দুটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই শিবিরের বাসিন্দা ও স্বেচ্ছাসেবকরা দ্রুত আগুন নেভানোর কাজে […]
