বিএসএফের হাতে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশি যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সেজামোড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে মুরাদ মিয়া (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মুরাদ মিয়ার স্ত্রী রত্না বেগম জানান, সীমান্ত সংলগ্ন এলাকায় তাদের জমি রয়েছে, যেখানে তারা সবজি চাষ করেন। ওই দিন সকালে তিনি ক্ষেতে কাজ করতে যান। বিকেলে তার স্বামী […]
টেকনাফ থেকে দুই ট্রলারসহ ১১ জেলেকে অপহরণ সন্ত্রাসী আরাকান আর্মির

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন উপকূলে ফের জেলেদের অপহরণের ঘটনা ঘটেছে। দুটি মাছ ধরার ট্রলারসহ ১১ জন জেলেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। আজ মঙ্গলবার ৮ই এপ্রিল সকালে বাংলাদেশের জলসীমা থেকে এই অপহরণের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম। তিনি জানান, সেন্টমার্টিনের […]
ইসরায়েলবিরোধী বিক্ষোভে ভাঙচুর-লুটপাটে ৪ মামলা দায়ের, গ্রেপ্তার ৫৬

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশজুড়ে চলমান বিক্ষোভে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী এ পর্যন্ত ৫৬ জনকে গ্রেপ্তার করেছে। এসব ঘটনায় চারটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে সরকার। আজ মঙ্গলবার রাজধানীতে বাংলাদেশ ইনভেস্ট সামিট ২০২৫ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, ‘গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে […]
কক্সবাজারে সন্ত্রাসী আরাকান আর্মির ৬০ জোড়া পোশাকসহ আটক ৩

কক্সবাজারে ৬০ জোড়া সামরিক পোশাকসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসব পোশাক মায়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মির জন্য তৈরি করা হচ্ছিল। গত রোববার বিকেলে সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী পূর্ব ফারির বিল এলাকার নুর মোহাম্মদের স্ত্রী শফিকা আক্তার (৩৭), […]
ঈদের ছুটি এক দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সরকারি ছুটি এক দিন বাড়িয়ে বৃহস্পতিবার (৩ এপ্রিল) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। গতকাল ২৩ মার্চ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন ঘোষণা অনুযায়ী, ৩ এপ্রিল (বৃহস্পতিবার) সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা এই ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস ও […]
ঈদ-উৎসবের আমেজ ফেরাতে ঢাকায় আনন্দ মিছিল ও মেলা আয়োজনের উদ্যোগ

রাজধানী ঢাকায় এবার ঈদ আরও আনন্দমুখর করতে নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ। বাংলাদেশ সরকারের ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, ঐতিহ্যবাহী ঈদ মিছিল পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি, নগরবাসীর জন্য দিনব্যাপী ঈদ মেলার আয়োজন করা হবে। সোশ্যাল এক বার্তায় তিনি বলেন, ‘আমাদের ঈদে উৎসবের আমেজ নেই। টিভি প্রোগ্রাম দেখে কিংবা ঘুমিয়ে ঘুমিয়ে ঈদ কেটে […]
আওয়ামী লীগ পুনর্বাসনের গুঞ্জন: সেনাপ্রধানের আলোচনা নিয়ে দুটি ভিন্ন বিবৃতি প্রসঙ্গ

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ প্রসঙ্গে। সেনাপ্রধানের সাথে সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যমে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের দেওয়া দুই ভিন্ন বিবৃতিতে বিষয়টি আরও বিতর্কের জন্ম দিয়েছে। হাসনাতের দাবি: ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ পুনর্বাসন ভারতীয় পরিকল্পনা হাসনাত আবদুল্লাহ গত দুইদিন আগে তার ফেসবুক পোস্টে দাবি করেন, গত ১১ মার্চ দুপুর ২:৩০-এ ক্যান্টনমেন্টে […]
টেকনাফে রোহিঙ্গাদের ট্রলারডুবি: নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

সম্প্রতি কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নিয়ে ডুবে যাওয়া নৌকা উদ্ধারের সময় সাগরে নিখোঁজ হওয়া বিজিবি সদস্য সিপাহি মোহাম্মদ বেলালের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে তার মরদেহ শাহপরীর দ্বীপের উপকূলে ভেসে ওঠে। বিজিবি সদস্যরা মরদেহটি উদ্ধার করে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সীমান্ত ফাঁড়িতে নিয়ে যাচ্ছেন। নিহত সিপাহি বেলাল এই ফাঁড়িতেই কর্মরত ছিলেন। তবে তাঁর সাথে […]
গাজায় গণহত্যা ও ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে মানববন্ধন

আজ ২০শে মার্চ (বৃহস্পতিবার) পশ্চিমা বিশ্বের প্রত্যক্ষ মদদে গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যা ও রাষ্ট্রীয় মদদে ভারতে মুসলমানদের উপর চলমান জুলুম নির্যাতনের প্রতিবাদে উলামা জনতা ঐক্য পরিষদের আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। জনাব শফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আবু তাসমিয়া আহমেদ রফিক, আসিফ আদনান, ডা. মেহেদী হাসান, ডা. আসিফ সৈকত, গণ অধিকার […]
ধর্ষণ দমনে শরিয়া আইন প্রয়োগের দাবি সাধারণ আলেম সমাজের

ধর্ষণ এক ভয়াবহ সামাজিক অপরাধ, মানবাধিকার লঙ্ঘন এবং নৈতিক অবক্ষয়ের চূড়ান্ত রূপ। ইসলামি শরিয়ায় এটি কবিরা গুনাহ হিসেবে বিবেচিত এবং কঠোর শাস্তির বিধান রয়েছে। দেশের সাধারণ আলেম সমাজ দীর্ঘদিন ধরে এই অপরাধের বিরুদ্ধে সোচ্চার অবস্থান গ্রহণ করে আসছে। একই সঙ্গে তারা ইসলামের নির্দেশনা অনুযায়ী ধর্ষণ দমনে কঠোর আইন প্রণয়ন ও কার্যকর করার দাবি জানিয়ে আসছে। […]
শাতিম রাখাল রাহার বিরুদ্ধে মামলা নেয়নি সাইবার ট্রাইব্যুনাল!

সাইবার ট্রাইব্যুনাল আজও শাতিম রাখাল রাহার বিরুদ্ধে মামলা গ্রহণ করেনি। আইনজীবীরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেও আদালতের বিভিন্ন দপ্তর থেকে অজুহাতের সম্মুখীন হন। সকালে বাদী দুইজন আইনজীবীর সঙ্গে সাইবার ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে মামলার নথি জমা দিতে গেলে নথি কর্মকর্তা জানান, বৈষম্য বিরোধী সংগঠনের কেউ বাদী হলে মামলা নিতে পাবলিক প্রসিকিউটরের (পিপি) অনুমোদন প্রয়োজন। পিপির সঙ্গে সাক্ষাৎ […]
ভাগওয়া লাভ ট্র্যাপ নিয়ে কাজ করা তিন কর্মী মিথ্যা মামলায় গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নে প্রেমের ফাঁদে ফেলে এক হিন্দু যুবকের বিরুদ্ধে একাধিক মুসলিম নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সম্প্রতি “প্রটেক্ট আওয়ার সিস্টার্স” টিমের হাতে আটক হওয়ার পর অভিযুক্ত যুবক এই অপরাধের স্বীকারোক্তি দেয়। ঘটনার জের ধরে টিমের তিন সদস্যকে স্থানীয় এক রাজনৈতিক নেতার প্রভাব খাটিয়ে পুলিশের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, […]
